একাত্তরের মতো জুলাইকে বিক্রি করতে দেব না: হুইপ নিজান
জাতীয় সংসদের হুইপ লক্ষ্মীপুর-৪ আসনের এমপি এবিএম আশরাফ উদ্দিন নিজান বলেছেন, একাত্তরের চেতনাকে বিক্রি করে একটি দল বহুদিন খেয়ে গেছে। আমরা কিন্তু ওই দলের মতো জুলাই চেতনাকে বিক্রি হতে দেব না। বৃহস্পতিবার (০২ জুলাই) দুপুরে কমলনগরের পাটারিরহাট ইউনিয়নে জুলাই যোদ্ধা শহিদ মাজহারুল ইসলাম (মাসরুর) সড়কের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি। হুইপ বলেন, জুলাই যুদ্ধে অনেকে শহিদ হয়েছে, আবার অনেকে পঙ্গু হয়েও এ দেশকে অশুভ শক্তির হাত থেকে রক্ষা করেছেন, এ রাষ্ট্র জুলাই যোদ্ধাদের কাছে ঋণী। তিনি বলেন, হাসিনা সরকারের মতো স্বৈরতন্ত্র কায়েম করে আগামী দিনে কেউ আর বেশিদিন ক্ষমতায় টিকে থাকতে পারবে না; এটা জুলাই যোদ্ধারা শিখেয়েছেন। আমরা চাই আগামীর বাংলাদেশ হবে জুলাই যোদ্ধাদের বাংলাদেশ, সবাই মিলে একসঙ্গে থাকার বাংলাদেশ। তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান অনিয়ম, দুর্নীতি, লুটপাট বন্ধে কঠিন পদক্ষেপ নিচ্ছেন। এ দুর্নীতি বন্ধে সবার সহযোগিতা প্রয়োজন। এ জন্য তরুন সমাজকে এগিয়ে আসতে হবে। তরুণ প্রজন্মের লোকজন আরেকটু এগিয়ে আসলে তাহলেই শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্বপ্নের সোনার বাংলাদেশ গ
জাতীয় সংসদের হুইপ লক্ষ্মীপুর-৪ আসনের এমপি এবিএম আশরাফ উদ্দিন নিজান বলেছেন, একাত্তরের চেতনাকে বিক্রি করে একটি দল বহুদিন খেয়ে গেছে। আমরা কিন্তু ওই দলের মতো জুলাই চেতনাকে বিক্রি হতে দেব না।
বৃহস্পতিবার (০২ জুলাই) দুপুরে কমলনগরের পাটারিরহাট ইউনিয়নে জুলাই যোদ্ধা শহিদ মাজহারুল ইসলাম (মাসরুর) সড়কের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে
এ কথা বলেন তিনি।
হুইপ বলেন, জুলাই যুদ্ধে অনেকে শহিদ হয়েছে, আবার অনেকে পঙ্গু হয়েও এ দেশকে অশুভ শক্তির হাত থেকে রক্ষা করেছেন, এ রাষ্ট্র জুলাই যোদ্ধাদের কাছে ঋণী।
তিনি বলেন, হাসিনা সরকারের মতো স্বৈরতন্ত্র কায়েম করে আগামী দিনে কেউ আর বেশিদিন ক্ষমতায় টিকে থাকতে পারবে না; এটা জুলাই যোদ্ধারা শিখেয়েছেন। আমরা চাই আগামীর বাংলাদেশ হবে জুলাই যোদ্ধাদের বাংলাদেশ, সবাই মিলে একসঙ্গে থাকার বাংলাদেশ।
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান অনিয়ম, দুর্নীতি, লুটপাট বন্ধে কঠিন পদক্ষেপ নিচ্ছেন। এ দুর্নীতি বন্ধে সবার সহযোগিতা প্রয়োজন। এ জন্য তরুন সমাজকে এগিয়ে আসতে হবে। তরুণ প্রজন্মের লোকজন আরেকটু এগিয়ে আসলে তাহলেই শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্বপ্নের সোনার বাংলাদেশ গড়া সম্ভব। তিনি আরও বলেন, জুলাই যোদ্ধাদের সঠিক তালিকা হয়েছে। আগামী দিনে জুলাই যোদ্ধাদের পরিবার রাষ্ট্রের সব সুযোগ সুবিধা পাবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রাহাত উজ জামানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ আরাফাত হোসাইন, কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ ফরিদুল আলম, উপজেলা বিএনপির সভাপতি নুরুল হুদা চৌধুরী, সাধারণ সম্পাদক এম দিদার হোসেন ও প্রেসক্লাবের সভাপতি ইউছুফ আলী মিঠু, জুলাই যোদ্ধা জুনাইদ হোসেন ও মাওলানা আব্বাস হোসেন।
What's Your Reaction?