একাদশে বড় পরিবর্তন, নকআউটের লড়াইয়ে কেপ ভার্দে-সৌদি আরব
২০২৬ ফিফা বিশ্বকাপের গ্রুপ পর্বে গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হচ্ছে নবাগত কেপ ভার্দে ও সৌদি আরব। নকআউট পর্বের সমীকরণে টিকে থাকতে দুই দলের জন্যই ম্যাচটি বেশ গুরুত্বপূর্ণ। শনিবার (২৭ জুন) যুক্তরাষ্ট্রের টেক্সাসের হিউস্টনে বাংলাদেশ সময় সকাল ৬টায় শুরু হবে ম্যাচটি। এরই মধ্যে দুই দলই নিজেদের শুরুর একাদশ ঘোষণা করেছে। আগের ম্যাচের তুলনায় উভয় দলই এনেছে একাধিক পরিবর্তন। উরুগুয়ের বিপক্ষে ড্র করা ম্যাচের একাদশ থেকে পাঁচটি পরিবর্তন করেছেন কেপ ভার্দের কোচ। শুরুর একাদশে জায়গা পেয়েছেন ওয়াগনার পিনা, পাওলো, দেরয় দুয়ার্তে, উইলি সেমেদো ও ডাইলন লিভ্রামেন্তো। চোটের কারণে খেলতে পারছেন না তেলমো আরকানজো, আর নিষেধাজ্ঞার কারণে নেই সিডনি কাবরাল। এছাড়া গিলসন বেঞ্চিমল, স্টিভেন মোরেইরা ও গ্যারি রদ্রিগেসকে রাখা হয়েছে বেঞ্চে। অন্যদিকে, দ্বিতীয় গ্রুপ ম্যাচে স্পেনের বিপক্ষে বড় ব্যবধানে হারের পর সৌদি আরবের কোচ জর্জিওস ডোনিসও একাদশে তিনটি পরিবর্তন এনেছেন। নতুন করে শুরুর একাদশে সুযোগ পেয়েছেন নাওয়াফ বু ওয়াশল, সুলতান মানদাশ ও মোহাম্মদ কান্নো। বেঞ্চে নেমে গেছেন আলি লাজামি, মুসাব আল জুয়াইর ও মোতেব আল হারবি। সৌদি আরবের একাদ
২০২৬ ফিফা বিশ্বকাপের গ্রুপ পর্বে গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হচ্ছে নবাগত কেপ ভার্দে ও সৌদি আরব। নকআউট পর্বের সমীকরণে টিকে থাকতে দুই দলের জন্যই ম্যাচটি বেশ গুরুত্বপূর্ণ।
শনিবার (২৭ জুন) যুক্তরাষ্ট্রের টেক্সাসের হিউস্টনে বাংলাদেশ সময় সকাল ৬টায় শুরু হবে ম্যাচটি। এরই মধ্যে দুই দলই নিজেদের শুরুর একাদশ ঘোষণা করেছে। আগের ম্যাচের তুলনায় উভয় দলই এনেছে একাধিক পরিবর্তন।
উরুগুয়ের বিপক্ষে ড্র করা ম্যাচের একাদশ থেকে পাঁচটি পরিবর্তন করেছেন কেপ ভার্দের কোচ। শুরুর একাদশে জায়গা পেয়েছেন ওয়াগনার পিনা, পাওলো, দেরয় দুয়ার্তে, উইলি সেমেদো ও ডাইলন লিভ্রামেন্তো। চোটের কারণে খেলতে পারছেন না তেলমো আরকানজো, আর নিষেধাজ্ঞার কারণে নেই সিডনি কাবরাল। এছাড়া গিলসন বেঞ্চিমল, স্টিভেন মোরেইরা ও গ্যারি রদ্রিগেসকে রাখা হয়েছে বেঞ্চে।
অন্যদিকে, দ্বিতীয় গ্রুপ ম্যাচে স্পেনের বিপক্ষে বড় ব্যবধানে হারের পর সৌদি আরবের কোচ জর্জিওস ডোনিসও একাদশে তিনটি পরিবর্তন এনেছেন। নতুন করে শুরুর একাদশে সুযোগ পেয়েছেন নাওয়াফ বু ওয়াশল, সুলতান মানদাশ ও মোহাম্মদ কান্নো। বেঞ্চে নেমে গেছেন আলি লাজামি, মুসাব আল জুয়াইর ও মোতেব আল হারবি।
সৌদি আরবের একাদশ:
ওয়াইস (গোলরক্ষক), সৌদ আবদুলহামিদ, আল-আমরি, নাওয়াফ বু ওয়াশল, হাসান তামবাকতি, সুলতান মানদাশ, নাসের আল-দাওসারি, আল-খাইবারি, সালেম আল-দাওসারি, মোহাম্মদ কান্নো ও ফিরাস আল-ব্রিকান।
কেপ ভার্দের একাদশ:
ভোজিনহা (গোলরক্ষক), ওয়াগনার পিনা, লোপেস, বোর্গেস, পাওলো, কেভিন পিনা, মেন্দেস, দেরয় দুয়ার্তে, মন্তেইরো, উইলি সেমেদো ও ডাইলন লিভ্রামেন্তো।
একাদশে একাধিক পরিবর্তনের পর দুই দলই জয়ের লক্ষ্য নিয়ে মাঠে নামছে। বিশেষ করে বিশ্বকাপের নকআউট পর্বের দৌড়ে টিকে থাকতে এই ম্যাচের ফল দুই দলের জন্যই গুরুত্বপূর্ণ।
What's Your Reaction?