এক পাগলা কুকুরে দুমকি জুড়ে আতঙ্ক, শিশুসহ আহত ১০
পটুয়াখালীর দুমকিতে একটি পাগলা কুকুরের কামড়ে শিশুসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। মঙ্গলবার (৩০ জুন) সকাল থেকে উপজেলার বিভিন্ন এলাকায় ওই কুকুর পথচারী ও শিশুদেরকে কামড় দেয়। আহতদের দুমকি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। পরে আহতদের মধ্যে অন্তত পাঁচজনকে উন্নত চিকিৎসার জন্য পটুয়াখালী সদর হাসপাতালে পাঠানো হয়। হাসপাতাল সূত্র জানায়, আহতদের মধ্যে রয়েছেন আরাবী (৫), জিদান (৬), মুবিন (৮), মুরসালিন (৯), তাইবা (৫) ও নিঝুমসহ (১১) মোট ১০ জন। চিকিৎসা নিতে আসা আহতদের অধিকাংশই শিশু। স্থানীয়রা জানান, কালো-সাদা রঙের কুকুরটি সকাল থেকে উপজেলার বিভিন্ন গ্রামে ঘুরে বেড়িয়ে যাকে সামনে পেয়েছে তাকেই কামড়ে দিয়েছে। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেক অভিভাবক নিরাপত্তার কথা বিবেচনা করে শিশুদের ঘরের বাইরে যেতে দিচ্ছেন না। দুমকি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মীর শহীদুল ইসলাম শাহীন বলেন, ‘মঙ্গলবার কুকুরের কামড়ে আহত ১০ জন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন। তাদের প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়েছে এবং জলাতঙ্ক প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। আহতদের মধ্যে কয়েকজনকে উন্নত চিকিৎ
পটুয়াখালীর দুমকিতে একটি পাগলা কুকুরের কামড়ে শিশুসহ অন্তত ১০ জন আহত হয়েছেন।
মঙ্গলবার (৩০ জুন) সকাল থেকে উপজেলার বিভিন্ন এলাকায় ওই কুকুর পথচারী ও শিশুদেরকে কামড় দেয়।
আহতদের দুমকি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। পরে আহতদের মধ্যে অন্তত পাঁচজনকে উন্নত চিকিৎসার জন্য পটুয়াখালী সদর হাসপাতালে পাঠানো হয়।
হাসপাতাল সূত্র জানায়, আহতদের মধ্যে রয়েছেন আরাবী (৫), জিদান (৬), মুবিন (৮), মুরসালিন (৯), তাইবা (৫) ও নিঝুমসহ (১১) মোট ১০ জন। চিকিৎসা নিতে আসা আহতদের অধিকাংশই শিশু।
স্থানীয়রা জানান, কালো-সাদা রঙের কুকুরটি সকাল থেকে উপজেলার বিভিন্ন গ্রামে ঘুরে বেড়িয়ে যাকে সামনে পেয়েছে তাকেই কামড়ে দিয়েছে। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেক অভিভাবক নিরাপত্তার কথা বিবেচনা করে শিশুদের ঘরের বাইরে যেতে দিচ্ছেন না।
দুমকি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মীর শহীদুল ইসলাম শাহীন বলেন, ‘মঙ্গলবার কুকুরের কামড়ে আহত ১০ জন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন। তাদের প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়েছে এবং জলাতঙ্ক প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। আহতদের মধ্যে কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য পটুয়াখালী সদর হাসপাতালে পাঠানো হয়েছে।’
দুমকি উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আশিক হাজরা বলেন, ‘কুকুরের বিষয়টি উপজেলা প্রশাসনকে জানানো হয়েছে। প্রশাসনের সঙ্গে সমন্বয় করে দ্রুত কুকুরটিকে শনাক্ত ও নিয়ন্ত্রণে আনার উদ্যোগ নেওয়া হয়েছে।’
মাহমুদ হাসান রায়হান/এএইচ/এএসএম
What's Your Reaction?