এনসিপি নেতার জন্য দোয়া করায় ইমামকে পেটালেন স্বেচ্ছাসেবকদল নেতা
এনসিপির যুগ্ম আহ্বায়ক ও হাতিয়া-৬ আসনের সংসদ সদস্য হান্নান মাসউদের জন্য কোরআন খতম মানত করায় এক মসজিদের ইমামকে পেটালেন স্থানীয় স্বেচ্ছাসেবক দল নেতা। অভিযুক্ত স্বেচ্ছাসেবক দল নেতার নাম রুবেল ইসলাম। হাতিয়া উপজেলার চরকিং ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক তিনি। মঙ্গলবার (৩ মার্চ) রাত ১০টার দিকে হাতিয়া উপজেলার চরকিং ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের চরবগুলা গ্রামের হাজি রগবত আলী জামে মসজিদে এ ঘটনা ঘটে। জানা যায়, চরবগুলা গ্রামের হাজি রগবত আলী জামে মসজিদে দীর্ঘদিন থেকে ইমামতি করে আসছেন স্থানীয় মোহাম্মদ হোসেনের ছেলে রবিয়ল হোসেন। বিগত নির্বাচনে তিনি শাপলা প্রতীকের প্রার্থী হান্নান মাসউদের সমর্থক ছিলেন এবং তার বিজয়ের জন্য দুই খতম কোরআন মানত করেন। বিষয়টি ধানের শীষ প্রতীকের সমর্থকদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। এ নিয়ে স্থানীয় বিএনপি নেতারা কয়েকবার তাকে মারধরের চেষ্টা করেও ব্যর্থ হয়। মঙ্গলবার রাতে ইমাম রবিয়ল হোসেন যথারীতি তারাবির নামাজে ইমামতি করেন। নামাজ শেষে বাড়ি ফেরার পথে স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক রুবেল হোসেনের নেতৃত্বে কয়েকজন তার পথরোধ করেন। এ সময় তিনি মোটরসাইকেল ফেলে দৌড়ে পুনরায় মসজিদে আশ্র
এনসিপির যুগ্ম আহ্বায়ক ও হাতিয়া-৬ আসনের সংসদ সদস্য হান্নান মাসউদের জন্য কোরআন খতম মানত করায় এক মসজিদের ইমামকে পেটালেন স্থানীয় স্বেচ্ছাসেবক দল নেতা। অভিযুক্ত স্বেচ্ছাসেবক দল নেতার নাম রুবেল ইসলাম। হাতিয়া উপজেলার চরকিং ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক তিনি।
মঙ্গলবার (৩ মার্চ) রাত ১০টার দিকে হাতিয়া উপজেলার চরকিং ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের চরবগুলা গ্রামের হাজি রগবত আলী জামে মসজিদে এ ঘটনা ঘটে।
জানা যায়, চরবগুলা গ্রামের হাজি রগবত আলী জামে মসজিদে দীর্ঘদিন থেকে ইমামতি করে আসছেন স্থানীয় মোহাম্মদ হোসেনের ছেলে রবিয়ল হোসেন। বিগত নির্বাচনে তিনি শাপলা প্রতীকের প্রার্থী হান্নান মাসউদের সমর্থক ছিলেন এবং তার বিজয়ের জন্য দুই খতম কোরআন মানত করেন। বিষয়টি ধানের শীষ প্রতীকের সমর্থকদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। এ নিয়ে স্থানীয় বিএনপি নেতারা কয়েকবার তাকে মারধরের চেষ্টা করেও ব্যর্থ হয়।
মঙ্গলবার রাতে ইমাম রবিয়ল হোসেন যথারীতি তারাবির নামাজে ইমামতি করেন। নামাজ শেষে বাড়ি ফেরার পথে স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক রুবেল হোসেনের নেতৃত্বে কয়েকজন তার পথরোধ করেন। এ সময় তিনি মোটরসাইকেল ফেলে দৌড়ে পুনরায় মসজিদে আশ্রয় নেন। হামলাকারীরা ইমামের কক্ষের দরজা ভেঙে তাকে টেনেহিঁচড়ে বাইরে এনে বেদম মারধর করে। তার চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এসে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।
রবিয়লের পিতা মোহাম্মদ হোসেন বলেন, রুবেল, বাবুল, ওসমান, সুমন, মিরাজ, আকরাম, শাখাওয়াত, শাহারাজ ও আশরাফসহ কয়েকজন আমার ছেলের ওপর হামলা করেছে। সে এনসিপি সমর্থক হওয়ায় মসজিদ থেকে টেনে বের করে তাকে মারধর করা হয়। হামলাকারীরা তার মোবাইল ফোন, মোটরসাইকেল এবং মসজিদের কিছু টাকা নিয়ে যায়। স্থানীয়রা এগিয়ে না এলে আমার ছেলেকে হয়ত প্রাণে মেরে ফেলত।
তিনি আরও বলেন, রুবেল চরকিং ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক। অন্যরা আগে আওয়ামীলীগ করলেও বর্তমানে বিএনপি করে।
আহত ইমামকে দেখতে এসে স্থানীয় সংসদ সদস্য, এনসিপির যুগ্ম আহ্বায়ক আবদুল হান্নান মাসউদ বলেন, নির্বাচনে পরাজিত প্রার্থী ও তার লোকজন পুরো হাতিয়ায় এক সন্ত্রাসী তাণ্ডব শুরু করেছে। সন্ত্রাসী হামলা করে মানুষের উপর প্রতিশোধ নিচ্ছে। কারো জন্য দোয়া পর্যন্ত সন্ত্রাসীরা সহ্য করতে পারে না। একজন মানুষ আমার জন্য কোরআন খতম মানছে, দোয়া করছে সেজন্য মসজিদ থেকে টেনে বের করে কি রকম আঘাত করেছে। এ বিষয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের হস্তক্ষেপ কামনা করছি। তিনি যেন রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থার লোকজন দিয়ে তদন্ত করে এর বিহিত ব্যবস্থা গ্রহণ করেন।
অভিযুক্ত চরকিং ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক রুবেল হোসেনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।
ধানের শীষের প্রার্থী ও বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম বলেন, খবর পেয়ে আহত ইমামকে দেখতে হাসপাতালে গিয়েছি। তার পরিবারের খোঁজখবর নিয়েছি।
তিন আরও বলেন, ইতোমধ্যে রুবেলকে স্বেচ্ছাসেবকদল থেকে বহিষ্কার করা হয়েছে। এ ঘটনার সাথে জড়িত সকলের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে ওসিকে বলা হয়েছে।
হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কবির উদ্দিন বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পরিদর্শন করেছে। তবে এখনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
What's Your Reaction?