এফডিসি এমডির বিতর্কিত পদক্ষেপে নিন্দার ঝড়
আজ ৩ এপ্রিল জাতীয় চলচ্চিত্র দিবস। দিবসটিকে কেন্দ্র করে শুরু হয়েছে নানা বিতর্ক। এদিন জাতীয় পতাকা অর্ধনিমিত করা এবং রাষ্ট্রের প্রতি অশোভন আচরণের অভিযোগ উঠেছে ফিল্ম ডেভেলপমেন্ট কর্পোরেশন (এফডিসি)-র বর্তমান এমডি মাসুমা রহমান তানির বিরুদ্ধে। এফডিসি এমডির এই কর্মকাণ্ডকে ঘিরে চলচ্চিত্র সংশ্লিষ্টদের মধ্যে নিন্দার ঝড় উঠেছে। অভিযোগ রয়েছে যে, নিয়োগ প্রক্রিয়ার বৈধতা নিয়ে সন্দেহ থাকায় এবং কিছু সুবিধাবাদীর সঙ্গে অংশ নিয়ে তিনি (মাসুমা) এই দিবসকে জোরপূর্বক উদযাপন করেছেন।
চলচ্চিত্র পরিচালক মনজুরুল ইসলাম মেঘ সামাজিক মাধ্যমে লেখেন, যুবলীগ (গুপ্ত) নেত্রী এবং 'শেখ মুজিব (চল যাই)' সিনেমার পরিচালক মাসুমা রহমান তানি ইচ্ছাকৃতভাবে দিবসটি উদযাপনের সময় জাতীয় পতাকার মানহানি করেছেন। জাতীয় পতাকা অর্ধনিমিত করে, রাষ্ট্র বিরোধী কাজ করেছেন এফডিসির বর্তমান এমডি। তিনি চলচ্চিত্র দিবসে জাতীয় পতাকার অবমাননা করেছেন। চলচ্চিত্রের অংশীজনরা বিতর্কিত এই দিবস বয়কট করায় চলচ্চিত্রের সিনিয়র শিল্পীরা এতে অংশগ্রহণ করেননি। কিছু সুবিধাবাদীদের সাথে নিয়ে শেখ পূজার এই দিবস জোর করে পালন করেছে অবৈধ চুক্তিভিত্তিক নিয়োগপ্রাপ্ত
আজ ৩ এপ্রিল জাতীয় চলচ্চিত্র দিবস। দিবসটিকে কেন্দ্র করে শুরু হয়েছে নানা বিতর্ক। এদিন জাতীয় পতাকা অর্ধনিমিত করা এবং রাষ্ট্রের প্রতি অশোভন আচরণের অভিযোগ উঠেছে ফিল্ম ডেভেলপমেন্ট কর্পোরেশন (এফডিসি)-র বর্তমান এমডি মাসুমা রহমান তানির বিরুদ্ধে। এফডিসি এমডির এই কর্মকাণ্ডকে ঘিরে চলচ্চিত্র সংশ্লিষ্টদের মধ্যে নিন্দার ঝড় উঠেছে। অভিযোগ রয়েছে যে, নিয়োগ প্রক্রিয়ার বৈধতা নিয়ে সন্দেহ থাকায় এবং কিছু সুবিধাবাদীর সঙ্গে অংশ নিয়ে তিনি (মাসুমা) এই দিবসকে জোরপূর্বক উদযাপন করেছেন।
চলচ্চিত্র পরিচালক মনজুরুল ইসলাম মেঘ সামাজিক মাধ্যমে লেখেন, যুবলীগ (গুপ্ত) নেত্রী এবং 'শেখ মুজিব (চল যাই)' সিনেমার পরিচালক মাসুমা রহমান তানি ইচ্ছাকৃতভাবে দিবসটি উদযাপনের সময় জাতীয় পতাকার মানহানি করেছেন। জাতীয় পতাকা অর্ধনিমিত করে, রাষ্ট্র বিরোধী কাজ করেছেন এফডিসির বর্তমান এমডি। তিনি চলচ্চিত্র দিবসে জাতীয় পতাকার অবমাননা করেছেন। চলচ্চিত্রের অংশীজনরা বিতর্কিত এই দিবস বয়কট করায় চলচ্চিত্রের সিনিয়র শিল্পীরা এতে অংশগ্রহণ করেননি। কিছু সুবিধাবাদীদের সাথে নিয়ে শেখ পূজার এই দিবস জোর করে পালন করেছে অবৈধ চুক্তিভিত্তিক নিয়োগপ্রাপ্ত এমডি।
চলচ্চিত্র সংশ্লিষ্টদের দাবি, এফডিসির এমডির নিয়োগ অবিলম্বে বাতিল করা এবং যথাযথ শাস্তি প্রদান করা উচিত, যাতে দেশের জাতীয় মর্যাদা রক্ষা পায় এবং ভবিষ্যতে এমন অশোভন ঘটনার পুনরাবৃত্তি না হয়। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এখনও আনুষ্ঠানিকভাবে প্রতিক্রিয়া জানায়নি। তবে চলচ্চিত্র মহলে এবং সামাজিক যোগাযোগমাধ্যমে এই ঘটনার তীব্র নিন্দা প্রকাশ করছেন চলচ্চিত্র সংশ্লিষ্টরা।