এবার তুরস্কে হামলা চালিয়েছে ইরান
ইরান এবার তুরস্কে হামলা চালিয়েছে। গত ২৮ ফেব্রুয়ারি ইসরাইল ও যুক্তরাষ্ট্র ইরানে হামলা চালানোর পর ইরানও প্রতিশোধ শুরু করেছে। তারা বিভিন্ন দেশের মার্কিন স্থাপনা ও উপসাগরীয় অঞ্চলে ক্ষেপণাস্ত্র ও ড্রোন ছুঁড়ছে। এবার তুরস্কে একটি ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে ইরান। তুরস্কে সরাসরি কোনো মার্কিন ঘাঁটি নেই, তবে ন্যাটোর ঘাঁটি আছে। আংকারা ন্যাটোর সদস্য হওয়ায় সেখানে বিভিন্ন ন্যাটো স্থাপনা আছে। ইরান সম্ভবত এই ধরনের স্থাপনা লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে। ৪ মার্চ তুরস্ক জানিয়েছে, ইরান থেকে আসা একটি ব্যালিস্টিক মিসাইল আঙ্কারার দিকে আসছিল। তবে তুরস্কের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মিসাইলটি আকাশে ধ্বংস করেছে। সূত্র: আলজাজিরা
ইরান এবার তুরস্কে হামলা চালিয়েছে। গত ২৮ ফেব্রুয়ারি ইসরাইল ও যুক্তরাষ্ট্র ইরানে হামলা চালানোর পর ইরানও প্রতিশোধ শুরু করেছে। তারা বিভিন্ন দেশের মার্কিন স্থাপনা ও উপসাগরীয় অঞ্চলে ক্ষেপণাস্ত্র ও ড্রোন ছুঁড়ছে।
এবার তুরস্কে একটি ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে ইরান। তুরস্কে সরাসরি কোনো মার্কিন ঘাঁটি নেই, তবে ন্যাটোর ঘাঁটি আছে। আংকারা ন্যাটোর সদস্য হওয়ায় সেখানে বিভিন্ন ন্যাটো স্থাপনা আছে। ইরান সম্ভবত এই ধরনের স্থাপনা লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে।
৪ মার্চ তুরস্ক জানিয়েছে, ইরান থেকে আসা একটি ব্যালিস্টিক মিসাইল আঙ্কারার দিকে আসছিল। তবে তুরস্কের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মিসাইলটি আকাশে ধ্বংস করেছে।
সূত্র: আলজাজিরা
What's Your Reaction?