এবার নোরা ফাতেহির ফেক ভিডিও ভাইরাল

মরক্কোর হারের পর নোরা ফাতেহি কাঁদছেন-এমন একটি এআই-নির্মিত ভিডিওতে এবার বিভ্রান্ত হয়েছে নেটদুনিয়া থেকে শুরু করে বিভিন্ন গণমাধ্যম। চলতি বিশ্বকাপ ঘিরে এমন বিভ্রান্তিকর ছবি ও ভিডিওতে সাধারণ মানুষ থেকে শুরু করে অনেক শীর্ষস্থানীয় গণমাধ্যমও বিভ্রান্ত হচ্ছে। নোরা ফাতেহির কান্নার খবর ইন্ডিয়া টুডের মতো গণমাধ্যমেও প্রকাশিত হয়েছে। ভিডিওটি মূলত X-এ @Jagat___Janani নামের একটি অ্যাকাউন্ট থেকে পোস্ট করা হয়। ইন্ডিয়া টুডের প্রতিবেদন অনুসরণ করে কালবেলাও খবরটি প্রকাশ করে। তবে পরে আমাদের ফ্যাক্টচেক টিমের যাচাইয়ে দেখা যায়, ভিডিওটি এআই দিয়ে তৈরি। ভিডিওটি উদ্ধৃত করে আরও অসংখ্য গণমাধ্যমে প্রচারিত প্রতিবেদন এখনো অনলাইনে দেখা যাচ্ছে। ভিডিওটিতে থাকা পুরুষ ব্যক্তিকে নোরা ফাতেহির বন্ধু বলে পরিচয় করানো হয়েছে। তবে ওই ব্যক্তির হাতের দিকে খেয়াল করলে অস্বাভাবিকতা ধরা পড়ে। এ ছাড়া নোরা ফাতেহির আঙুলেও একই ধরনের অস্বাভাবিকতা দেখা যায়।

এবার নোরা ফাতেহির ফেক ভিডিও ভাইরাল

মরক্কোর হারের পর নোরা ফাতেহি কাঁদছেন-এমন একটি এআই-নির্মিত ভিডিওতে এবার বিভ্রান্ত হয়েছে নেটদুনিয়া থেকে শুরু করে বিভিন্ন গণমাধ্যম। চলতি বিশ্বকাপ ঘিরে এমন বিভ্রান্তিকর ছবি ও ভিডিওতে সাধারণ মানুষ থেকে শুরু করে অনেক শীর্ষস্থানীয় গণমাধ্যমও বিভ্রান্ত হচ্ছে।

নোরা ফাতেহির কান্নার খবর ইন্ডিয়া টুডের মতো গণমাধ্যমেও প্রকাশিত হয়েছে। ভিডিওটি মূলত X-এ @Jagat___Janani নামের একটি অ্যাকাউন্ট থেকে পোস্ট করা হয়। ইন্ডিয়া টুডের প্রতিবেদন অনুসরণ করে কালবেলাও খবরটি প্রকাশ করে। তবে পরে আমাদের ফ্যাক্টচেক টিমের যাচাইয়ে দেখা যায়, ভিডিওটি এআই দিয়ে তৈরি।

ভিডিওটি উদ্ধৃত করে আরও অসংখ্য গণমাধ্যমে প্রচারিত প্রতিবেদন এখনো অনলাইনে দেখা যাচ্ছে।

ভিডিওটিতে থাকা পুরুষ ব্যক্তিকে নোরা ফাতেহির বন্ধু বলে পরিচয় করানো হয়েছে। তবে ওই ব্যক্তির হাতের দিকে খেয়াল করলে অস্বাভাবিকতা ধরা পড়ে। এ ছাড়া নোরা ফাতেহির আঙুলেও একই ধরনের অস্বাভাবিকতা দেখা যায়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow