এবার পিচ নিয়ে মুখ খুললেন বিশ্বকাপজয়ী কোচ
টি-টোয়েন্টি বিশ্বকাপে শিরোপা ধরে রাখার অবিস্বরণীয় কীর্তি গড়েছে ভারত। টুর্নামেন্টের শুরু থেকেই দুর্দান্ত খেলেছে তারা। ফাইনালেও রীতিমতো নিউজিল্যান্ডকে উড়িয়ে দিয়ে রেকর্ড তিনবার টি-টোয়েন্টি বিশ্বকাপের চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে টিম ইন্ডিয়া।
আড়াইশোর ওপর স্কোর করা যেন এখন নিয়মিত রীতিতেই পরিণত করে ফেলেছে ভারত। এবারের বিশ্বকাপে বেশ কিছু ম্যাচে আড়াইশোর বেশি রান করেছে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা। অবশ্য সমালোচকদের অনেকের অভিযোগ, ভারতীয় দলকে সুবিধা পাইয়ে দেওয়ার কথা ভেবেই উইকেটগুলো তৈরি করা হয়েছিল। এ নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানালেন ভারতের প্রধান কোচ গৌতম গম্ভীর।
বিশ্বকাপজয়ী এই কোচের মতে, ভারতীয় দল এতটাই শক্তিশালী যে, তাদের সুবিধামতো পিচ বানানোর দরকারই পড়ে না। গম্ভীরের বক্তব্য, বিতর্ক তৈরি করা এবং নজর কাড়ার জন্যই পিচের সমালোচনা করা হয়েছে। এক সাক্ষাৎকারে ভারতের কোচ বলেন, ‘আমি এই বিষয়ের সঙ্গে একমত নই। আমরা কেন কোনো কিছু আলাদাভাবে তৈরি করতে যাব? সত্যি বলতে, ভারত এতটাই ভালো দল যে, আমরা এই ধরনের কিছু করার কথা ভাবতেও পারি না।’ এখানেই থামেননি গম্ভীর। মনে করিয়ে দিয়েছেন, কেবল ঘরের মাঠেই নয়, অস্ট্রেল
টি-টোয়েন্টি বিশ্বকাপে শিরোপা ধরে রাখার অবিস্বরণীয় কীর্তি গড়েছে ভারত। টুর্নামেন্টের শুরু থেকেই দুর্দান্ত খেলেছে তারা। ফাইনালেও রীতিমতো নিউজিল্যান্ডকে উড়িয়ে দিয়ে রেকর্ড তিনবার টি-টোয়েন্টি বিশ্বকাপের চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে টিম ইন্ডিয়া।
আড়াইশোর ওপর স্কোর করা যেন এখন নিয়মিত রীতিতেই পরিণত করে ফেলেছে ভারত। এবারের বিশ্বকাপে বেশ কিছু ম্যাচে আড়াইশোর বেশি রান করেছে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা। অবশ্য সমালোচকদের অনেকের অভিযোগ, ভারতীয় দলকে সুবিধা পাইয়ে দেওয়ার কথা ভেবেই উইকেটগুলো তৈরি করা হয়েছিল। এ নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানালেন ভারতের প্রধান কোচ গৌতম গম্ভীর।
বিশ্বকাপজয়ী এই কোচের মতে, ভারতীয় দল এতটাই শক্তিশালী যে, তাদের সুবিধামতো পিচ বানানোর দরকারই পড়ে না। গম্ভীরের বক্তব্য, বিতর্ক তৈরি করা এবং নজর কাড়ার জন্যই পিচের সমালোচনা করা হয়েছে। এক সাক্ষাৎকারে ভারতের কোচ বলেন, ‘আমি এই বিষয়ের সঙ্গে একমত নই। আমরা কেন কোনো কিছু আলাদাভাবে তৈরি করতে যাব? সত্যি বলতে, ভারত এতটাই ভালো দল যে, আমরা এই ধরনের কিছু করার কথা ভাবতেও পারি না।’ এখানেই থামেননি গম্ভীর। মনে করিয়ে দিয়েছেন, কেবল ঘরের মাঠেই নয়, অস্ট্রেলিয়া বা দক্ষিণ আফ্রিকার মতো দেশেও ভারতীয় দল একইভাবে বড় রান করেছে।
তিনি বলেন, ‘টি-টোয়েন্টি ফরম্যাটে অস্ট্রেলিয়া বা দক্ষিণ আফ্রিকার দিকে তাকালে দেখা যাবে, সেখানেও আমরা ২০০ রান করেছি। কিন্তু ভারতে ২০০ রান করলেই বলা হয়, পিচ বিশেষভাবে তৈরি করা হয়েছে। আমার মনে হয় কিছু মানুষ শুধু বিতর্ক তৈরি করতে চায়। স্রেফ ভিউ আর টিআরপির জন্য দেওয়া এই ধরনের বক্তব্য ধর্তব্যের মধ্যেই আনাই উচিত নয়।’ গম্ভীর মনে করিয়ে দেন, বিশ্বকাপে পিচ তৈরির বিষয়টি আইসিসি তদারকি করে, ভারতীয় ক্রিকেট বোর্ড নয়। তিনি বলেন, ‘ক্রিকেটারদের যথাযথ কৃতিত্ব দেওয়াটাও কিন্তু দরকার। আমরা যে শুধু ভারতের উইকেটেই বড় রান করেছি তা নয়। আইসিসির যে কোনও প্রতিযোগিতায় উইকেট তৈরির দায়িত্ব তাদের, বিসিসিআই-এর নয়।’
কলম্বোয় পাকিস্তানের বিরুদ্ধে গ্রুপ পর্বের ম্যাচের উদাহরণ টেনে গম্ভীর বলেন, ভারত ঘূর্ণি উইকেটেও বড় রান করেছিল। সেখানে অন্য দলগুলো লড়াই করতে হিমশিম খেয়েছে। গম্ভীর বলেন, ‘আমরা কলম্বোয় পাকিস্তানের বিপক্ষে প্রায় ১৮০ রান করেছিলাম। বাকি দলগুলো ১৪০ রানের আশপাশে করছিল। আমরা পাকিস্তানকে বিশাল ব্যবধানে হারিয়েছিলাম। তখন কেউ পিচ নিয়ে প্রশ্ন তোলেনি।’