এমএসএমই খাতে অর্থায়ন জোরদারে কমিউনিটি ব্যাংক-লিমেরিকের এমওইউ স্বাক্ষরিত

দেশের মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগ (এমএসএমই) খাতে আর্থিক সহায়তা সম্প্রসারণে কৌশলগত অংশীদারিত্ব গড়ে তুলেছে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি. এবং লিমেরিক ডিস্ট্রিবিউশন লিমিটেড (এলডিএল)। এ লক্ষ্যে দুই প্রতিষ্ঠানের মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে। সংশ্লিষ্টরা জানিয়েছেন, এ অংশীদারিত্বের মাধ্যমে এমএসএমই খাতে আর্থিক সেবার পরিধি বাড়ানো এবং টেকসই প্রবৃদ্ধি নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি দেশের আর্থিক অন্তর্ভুক্তি জোরদার এবং নতুন উদ্যোক্তাদের বিকাশেও এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে। কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি.-এর প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) কিমিয়া সাআদত এবং লিমেরিক ডিস্ট্রিবিউশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আর. এম. নাজমুস সাকিব নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এমওইউতে স্বাক্ষর করেন। পরে তারা চুক্তিপত্র বিনিময় করেন। অনুষ্ঠানে কমিউনিটি ব্যাংকের হেড অব কর্পোরেট অ্যান্ড হেড অব বিজনেস (ব্রাঞ্চ) ড. মো. আরিফুল ইসলাম এবং লিমেরিক ডিস্ট্রিবিউশন লিমিটেডের সিনিয়র এজিএম মোস্তফা আল মামুনসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্

এমএসএমই খাতে অর্থায়ন জোরদারে কমিউনিটি ব্যাংক-লিমেরিকের এমওইউ স্বাক্ষরিত

দেশের মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগ (এমএসএমই) খাতে আর্থিক সহায়তা সম্প্রসারণে কৌশলগত অংশীদারিত্ব গড়ে তুলেছে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি. এবং লিমেরিক ডিস্ট্রিবিউশন লিমিটেড (এলডিএল)। এ লক্ষ্যে দুই প্রতিষ্ঠানের মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, এ অংশীদারিত্বের মাধ্যমে এমএসএমই খাতে আর্থিক সেবার পরিধি বাড়ানো এবং টেকসই প্রবৃদ্ধি নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি দেশের আর্থিক অন্তর্ভুক্তি জোরদার এবং নতুন উদ্যোক্তাদের বিকাশেও এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি.-এর প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) কিমিয়া সাআদত এবং লিমেরিক ডিস্ট্রিবিউশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আর. এম. নাজমুস সাকিব নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এমওইউতে স্বাক্ষর করেন। পরে তারা চুক্তিপত্র বিনিময় করেন।

অনুষ্ঠানে কমিউনিটি ব্যাংকের হেড অব কর্পোরেট অ্যান্ড হেড অব বিজনেস (ব্রাঞ্চ) ড. মো. আরিফুল ইসলাম এবং লিমেরিক ডিস্ট্রিবিউশন লিমিটেডের সিনিয়র এজিএম মোস্তফা আল মামুনসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow