এমপিও শিক্ষকদের বদলির জন্য ১০ জুনের মধ্যে তথ্য পাঠানোর নির্দেশ
বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে (স্কুল, কলেজ) কর্মরত এমপিওভুক্ত শিক্ষক বদলির জন্য প্রতিষ্ঠানপ্রধানদের আগামী ১০ জুনের মধ্যে তথ্য পাঠাতে নির্দেশনা দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। বৃহস্পতিবার (২১ মে) মাউশির মাধ্যমিকের পরিচালক প্রফেসর মো. সাখাওয়াত হোসেন খান স্বাক্ষরিত এক নোটিশে এ তথ্য জানানো হয়। নোটিশে বলা হয়, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে (স্কুল, কলেজ) কর্মরত এমপিওভুক্ত শিক্ষক বদলি নীতিমালা-২০২৬ (সংশোধিত) জারি করা হয়। নীতিমালার আলোকে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) কর্তৃক টেলিটক বাংলাদেশ লিমিটেডের কারিগরি সহায়তায় বেসরকারি শিক্ষক-কর্মচারী বদলির লক্ষ্যে একটি সফটওয়্যার প্রস্তুত করা হয়েছে। যার মাধ্যমে বদলি নীতিমালা অনুযায়ী শিক্ষকদের স্বয়ংক্রিয় পদ্ধতিতে বদলি কার্যক্রম সম্পন্ন করা হবে। এ লক্ষ্যে মাঠপর্যায়ের সংশ্লিষ্ট কর্মকর্তা ও প্রতিষ্ঠান প্রধানগণকে নির্দিষ্ট নির্দেশনাসমূহ অনুসরণ করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো। নির্দেশনাগুলো হলো— প্রতিষ্ঠানপ্রধানরা বদলি সফটওয়্যারে শিক্ষক-কর্মচারীদের ডাটা ইনপুট দেবেন এবং প্রদত্ত তথ্যের স্বপক্ষে যাবতীয় ডকুমেন্ট সফটওয়্যারে আপলোড দেবেন। স্কুলে
বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে (স্কুল, কলেজ) কর্মরত এমপিওভুক্ত শিক্ষক বদলির জন্য প্রতিষ্ঠানপ্রধানদের আগামী ১০ জুনের মধ্যে তথ্য পাঠাতে নির্দেশনা দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। বৃহস্পতিবার (২১ মে) মাউশির মাধ্যমিকের পরিচালক প্রফেসর মো. সাখাওয়াত হোসেন খান স্বাক্ষরিত এক নোটিশে এ তথ্য জানানো হয়।
নোটিশে বলা হয়, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে (স্কুল, কলেজ) কর্মরত এমপিওভুক্ত শিক্ষক বদলি নীতিমালা-২০২৬ (সংশোধিত) জারি করা হয়। নীতিমালার আলোকে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) কর্তৃক টেলিটক বাংলাদেশ লিমিটেডের কারিগরি সহায়তায় বেসরকারি শিক্ষক-কর্মচারী বদলির লক্ষ্যে একটি সফটওয়্যার প্রস্তুত করা হয়েছে। যার মাধ্যমে বদলি নীতিমালা অনুযায়ী শিক্ষকদের স্বয়ংক্রিয় পদ্ধতিতে বদলি কার্যক্রম সম্পন্ন করা হবে। এ লক্ষ্যে মাঠপর্যায়ের সংশ্লিষ্ট কর্মকর্তা ও প্রতিষ্ঠান প্রধানগণকে নির্দিষ্ট নির্দেশনাসমূহ অনুসরণ করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।
নির্দেশনাগুলো হলো—
প্রতিষ্ঠানপ্রধানরা বদলি সফটওয়্যারে শিক্ষক-কর্মচারীদের ডাটা ইনপুট দেবেন এবং প্রদত্ত তথ্যের স্বপক্ষে যাবতীয় ডকুমেন্ট সফটওয়্যারে আপলোড দেবেন। স্কুলের ক্ষেত্রে উপজেলা বা থানা মাধ্যমিক শিক্ষা অফিসারের নিকট এবং কলেজের ক্ষেত্রে আঞ্চলিক উপ-পরিচালকের (কলেজ) কাছে প্রেরণ করবেন।
উপজেলা/থানা মাধ্যমিক শিক্ষা অফিসাররা প্রতিষ্ঠান প্রধানগণের দেওয়া তথ্যসমূহ ভেরিফাই করে জেলা শিক্ষা অফিসারের নিকট এবং আঞ্চলিক উপ-পরিচালকরা (কলেজ) আঞ্চলিক পরিচালকের কাছে প্রেরণ করবেন। জেলা শিক্ষা অফিসার এবং আঞ্চলিক পরিচালকরা সব তথ্য ভেরিফাই করে চূড়ান্ত অনুমোদন দেবেন।
বদলি সফটওয়্যারের এই লিংকে প্রবেশ করে সংশ্লিষ্ট ব্যবহারকারীরা তাদের মোবাইলে প্রেরিত User Id এবং Password ব্যবহার করে নিজ নিজ কার্যক্রম সম্পাদন করবেন।
শিক্ষক-কর্মচারীদের কোনো ভুল তথ্য ইনপুট/ভেরিফাই চূড়ান্ত অনুমোদন করলে সংশ্লিষ্ট সবাই দায়ী থাকবেন এবং দায়ীদের বিরুদ্ধে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।
আগামী ২৪ মের মধ্যে জুম প্ল্যাটফর্মে বা সরাসরি মিটিং করে বদলি সফটওয়্যার ব্যবহারের নিয়মাবলী সম্পর্কে অবহিত করবেন সংশ্লিষ্টরা।
সফটওয়্যার সংক্রান্ত যে কোনো প্রয়োজনে টেলিটক বাংলাদেশ লিমিটেডের হেল্প নম্বর ০১৫০০১২১১২১-৯ এ যোগাযোগ করা যেতে পারে।
এএএইচ/এমএমকে
What's Your Reaction?