এলডিপির এক নেতার পদত্যাগ
লিবারেল ডেমোক্রেটিক পার্টি-এলডিপি থেকে পদত্যাগ করেছেন যুগ্ম মহাসচিব সালাহ উদ্দীন রাজ্জাক। ১৫ ফেব্রুয়ারি তিনি এলডিপির দপ্তর সম্পাদকের মাধ্যমে পার্টির প্রেসিডেন্ট বরাবর পদত্যাগ পাঠান। বুধবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে সালাহ উদ্দীন রাজ্জাক এ কথা জানান। ফেসবুক পোস্টে তিনি লেখেন, ১ মার্চ ২০০৯ থেকে ১৫ ফেব্রুয়ারি ২০২৬। ১৭ বছরে যে সম্পর্ক গড়ে উঠেছে সেটা বজায় থাকবে। তবে রাজনৈতিকভাবে শেষ হলো এলডিপির সঙ্গে পথ চলা। আগামী কিছুদিন চলবে শুধু কিবোর্ডের সঙ্গে সম্পর্ক। পরবর্তীতে ভালো কিছুর জন্য আরও অনেক বেশি শ্রম দেবো। রাজপথ কখনও বেইমানি করে না, শ্রম বৃথা যায় না। লেগে থাকলে সফলতা আসবে ইনশাআল্লাহ। মোনাজাতে রাখবেন সবাই। ১৫ ফেব্রুয়ারি এলডিপির প্রেসিডেন্ট বরাবর জমা দেওয়া পদত্যাগপত্রে তিনি লেখেন, আমি সালাহ উদ্দীন রাজ্জাক, যুগ্ম মহাসচিব এলডিপি। আমি ব্যক্তিগত কারণে আজ এলডিপির সকল প্রকার দলীয় পদ থেকে পদত্যাগ করলাম। আমার পদত্যাগপত্র গ্রহণে আপনার মর্জি কামনা করছি।
লিবারেল ডেমোক্রেটিক পার্টি-এলডিপি থেকে পদত্যাগ করেছেন যুগ্ম মহাসচিব সালাহ উদ্দীন রাজ্জাক। ১৫ ফেব্রুয়ারি তিনি এলডিপির দপ্তর সম্পাদকের মাধ্যমে পার্টির প্রেসিডেন্ট বরাবর পদত্যাগ পাঠান।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে সালাহ উদ্দীন রাজ্জাক এ কথা জানান।
ফেসবুক পোস্টে তিনি লেখেন, ১ মার্চ ২০০৯ থেকে ১৫ ফেব্রুয়ারি ২০২৬। ১৭ বছরে যে সম্পর্ক গড়ে উঠেছে সেটা বজায় থাকবে। তবে রাজনৈতিকভাবে শেষ হলো এলডিপির সঙ্গে পথ চলা। আগামী কিছুদিন চলবে শুধু কিবোর্ডের সঙ্গে সম্পর্ক। পরবর্তীতে ভালো কিছুর জন্য আরও অনেক বেশি শ্রম দেবো। রাজপথ কখনও বেইমানি করে না, শ্রম বৃথা যায় না। লেগে থাকলে সফলতা আসবে ইনশাআল্লাহ। মোনাজাতে রাখবেন সবাই।
১৫ ফেব্রুয়ারি এলডিপির প্রেসিডেন্ট বরাবর জমা দেওয়া পদত্যাগপত্রে তিনি লেখেন, আমি সালাহ উদ্দীন রাজ্জাক, যুগ্ম মহাসচিব এলডিপি। আমি ব্যক্তিগত কারণে আজ এলডিপির সকল প্রকার দলীয় পদ থেকে পদত্যাগ করলাম। আমার পদত্যাগপত্র গ্রহণে আপনার মর্জি কামনা করছি।
What's Your Reaction?