ওয়ানডে র‍্যাংকিংয়ে টাইগারদের বড় সুখবর দিল আইসিসি

২০২৭ সালে হবে ওয়ানডে বিশ্বকাপ। সেই বিশ্বকাপে সরাসরি কোয়ালিফাই করতে র‍্যাংকিংয়ে শীর্ষ ৯ এর মধ্যে থাকতেই হবে টাইগারদের। দ্বিপাক্ষিক সিরিজ খেলার পাশাপাশি বাংলাদেশ ওয়ানডে দলকে তাই চোখ রাখছে হচ্ছে র‍্যাংকিং টেবিলে এবার সেই র‍্যাংকিংয়ে সুখবর পেল টাইগাররা। র‍্যাংকিংয়ে টাইগারদের উন্নতি না হলেও নিকটতম প্রতিদ্বন্দ্বী ওয়েস্ট ইন্ডিজের সাথে ব্যবধান বাড়িয়ে এগিয়ে রয়েছে বাংলাদেশ। এতে ৯ম স্থানে নিজেদের অবস্থান আরও দৃঢ় হলো।  আইসিসির বার্ষিক হালনাগাদকৃত ওয়ানডে র‍্যাংকিংয়ে দেখা যাচ্ছে, ৮৪ রেটিং পয়েন্ট নিয়ে বাংলাদেশের অবস্থান ৯ম। বাংলাদেশের চেয়ে এক ধাপ পেছনে ওয়েস্ট ইন্ডিজ। সাবেক বিশ্বচ্যাম্পিয়নদের রেটিং কমে হয়েছে ৭৪, যা বাংলাদেশের চেয়ে ১০ পয়েন্ট পিছিয়ে। তাদের ৩ পয়েন্ট কমার বিপরীতে বাংলাদেশের পয়েন্ট আবার ১ ধাপ বেড়েছে। যদিও দুই দলেরই র‍্যাংকিং অপরিবর্তিত রয়েছে।  বাংলাদেশের সামনে রয়েছে ইংল্যান্ড। ৮ নম্বরে থাকা দলটি এখনও আটেই আছে। আগে রেটিং ছিল ৮৮, এখন তা বেড়ে হয়েছে ৮৯। বাংলাদেশের চেয়ে মাত্র ৫ পয়েন্ট এগিয়ে ইংলিশরা। বলা যায়, মেহেদী হাসান মিরাজরা নিঃশ্বাস ফেলছেন জস বাটলারদের ঘাড়ে। পরিবর্তন আসেনি শীর্ষ ৩ পজিশ

ওয়ানডে র‍্যাংকিংয়ে টাইগারদের বড় সুখবর দিল আইসিসি

২০২৭ সালে হবে ওয়ানডে বিশ্বকাপ। সেই বিশ্বকাপে সরাসরি কোয়ালিফাই করতে র‍্যাংকিংয়ে শীর্ষ ৯ এর মধ্যে থাকতেই হবে টাইগারদের। দ্বিপাক্ষিক সিরিজ খেলার পাশাপাশি বাংলাদেশ ওয়ানডে দলকে তাই চোখ রাখছে হচ্ছে র‍্যাংকিং টেবিলে

এবার সেই র‍্যাংকিংয়ে সুখবর পেল টাইগাররা। র‍্যাংকিংয়ে টাইগারদের উন্নতি না হলেও নিকটতম প্রতিদ্বন্দ্বী ওয়েস্ট ইন্ডিজের সাথে ব্যবধান বাড়িয়ে এগিয়ে রয়েছে বাংলাদেশ। এতে ৯ম স্থানে নিজেদের অবস্থান আরও দৃঢ় হলো। 

আইসিসির বার্ষিক হালনাগাদকৃত ওয়ানডে র‍্যাংকিংয়ে দেখা যাচ্ছে, ৮৪ রেটিং পয়েন্ট নিয়ে বাংলাদেশের অবস্থান ৯ম। বাংলাদেশের চেয়ে এক ধাপ পেছনে ওয়েস্ট ইন্ডিজ। সাবেক বিশ্বচ্যাম্পিয়নদের রেটিং কমে হয়েছে ৭৪, যা বাংলাদেশের চেয়ে ১০ পয়েন্ট পিছিয়ে। তাদের ৩ পয়েন্ট কমার বিপরীতে বাংলাদেশের পয়েন্ট আবার ১ ধাপ বেড়েছে। যদিও দুই দলেরই র‍্যাংকিং অপরিবর্তিত রয়েছে। 

বাংলাদেশের সামনে রয়েছে ইংল্যান্ড। ৮ নম্বরে থাকা দলটি এখনও আটেই আছে। আগে রেটিং ছিল ৮৮, এখন তা বেড়ে হয়েছে ৮৯। বাংলাদেশের চেয়ে মাত্র ৫ পয়েন্ট এগিয়ে ইংলিশরা। বলা যায়, মেহেদী হাসান মিরাজরা নিঃশ্বাস ফেলছেন জস বাটলারদের ঘাড়ে।

পরিবর্তন আসেনি শীর্ষ ৩ পজিশনেও। ভারত যথারীতি এক নম্বরে, নিউজিল্যান্ড দুইয়ে এবং অস্ট্রেলিয়া তিনে অবস্থান করছে। তবে দক্ষিণ আফ্রিকা উঠে এসেছে চারে আর পাকিস্তান চার থেকে নেমে গেছে ৫ নম্বরে। শ্রীলঙ্কা ৬ ও আফগানিস্তান ৭ নম্বরে অটুট রয়েছে।

শীর্ষ দশের বাইরে একাদশ স্থান থেকে ক্রমান্বয়ে রয়েছে আয়ারল্যান্ড, জিম্বাবুয়ে, যুক্তরাষ্ট্র, স্কটল্যান্ড, নেদারল্যান্ডস, ওমান, নেপাল, নামিবিয়া, সংযুক্ত আরব আমিরাত ও কানাডা।

একনজরে আইসিসি ওয়ানডে র‍্যাংকিং (শীর্ষ ১০)

১. ভারত

২. নিউজিল্যান্ড

৩. অস্ট্রেলিয়া

৪. দক্ষিণ আফ্রিকা

৫. পাকিস্তান

৬. শ্রীলঙ্কা

৭. আফগানিস্তান

৮. ইংল্যান্ড

৯. বাংলাদেশ এবং

১০. ওয়েস্ট ইন্ডিজ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow