কন্টেন্ট ক্রিয়েটর কারিনা কায়সার লাইফ সাপোর্টে
প্রায় এক সপ্তাহ ধরে জ্বরে ভুগছিলেন কনটেন্ট ক্রিয়েটর কারিনা কায়সার। পরে হঠাৎ জ্ঞান হারিয়ে ফেললে তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে। কারিনার অসুস্থতা ও লাইফ সাপোর্টে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন ‘ডানা ভাই’ খ্যাত কন্টেন্ট ক্রিয়েটর কামরুন নাহার ডানা। শনিবার (৯ মে) দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে বিষয়টি নিশ্চিত করেন ডানা। তিনি জানান, চিকিৎসকরা পরীক্ষা-নিরীক্ষার পর জানিয়েছেন কারিনা হেপাটাইটিস ‘এ’ এবং ‘ই’ রোগে আক্রান্ত হয়েছেন। এই সংক্রমণ থেকে তার লিভার ফেইলর হয়েছে। ডানা লিখেছেন, ‘ও আইসিইউতে ছিল, কিন্তু গত রাত থেকে ওর অবস্থা আরও সংকটাপন্ন হওয়ায় ওকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে। কারিনার শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তার পরিবার বর্তমানে তাকে উন্নত চিকিৎসার জন্য ভারতে নিয়ে যাওয়ার আপ্রাণ চেষ্টা চালাচ্ছে। কারিনার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়ে ডানা লিখেছেন, আমরা সবাই জানি ও কতটা মেধাবী এবং অসাধারণ একজন মানুষ। আমরা এভাবে ওকে হার মানতে দিতে পারি না! আমি সবার কাছে অনুরোধ করছি, দয়া করে ওকে আপনাদের দোয়ায় রাখবেন। কারি
প্রায় এক সপ্তাহ ধরে জ্বরে ভুগছিলেন কনটেন্ট ক্রিয়েটর কারিনা কায়সার। পরে হঠাৎ জ্ঞান হারিয়ে ফেললে তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে।
কারিনার অসুস্থতা ও লাইফ সাপোর্টে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন ‘ডানা ভাই’ খ্যাত কন্টেন্ট ক্রিয়েটর কামরুন নাহার ডানা।
শনিবার (৯ মে) দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে বিষয়টি নিশ্চিত করেন ডানা। তিনি জানান, চিকিৎসকরা পরীক্ষা-নিরীক্ষার পর জানিয়েছেন কারিনা হেপাটাইটিস ‘এ’ এবং ‘ই’ রোগে আক্রান্ত হয়েছেন। এই সংক্রমণ থেকে তার লিভার ফেইলর হয়েছে।
ডানা লিখেছেন, ‘ও আইসিইউতে ছিল, কিন্তু গত রাত থেকে ওর অবস্থা আরও সংকটাপন্ন হওয়ায় ওকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে। কারিনার শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তার পরিবার বর্তমানে তাকে উন্নত চিকিৎসার জন্য ভারতে নিয়ে যাওয়ার আপ্রাণ চেষ্টা চালাচ্ছে।
কারিনার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়ে ডানা লিখেছেন, আমরা সবাই জানি ও কতটা মেধাবী এবং অসাধারণ একজন মানুষ। আমরা এভাবে ওকে হার মানতে দিতে পারি না! আমি সবার কাছে অনুরোধ করছি, দয়া করে ওকে আপনাদের দোয়ায় রাখবেন।
কারিনার চিকিৎসার ব্যয়ভার বা অন্য কোনো সহায়তার প্রয়োজন হলে পরবর্তীতে তা জানানো হবে বলেও নিজের পোস্টে উল্লেখ করেছেন ডানা। তিনি লিখেছেন, এই মুহূর্তে তাদের একমাত্র চাওয়া সবার আন্তরিক প্রার্থনা।
What's Your Reaction?