কবিতার পঙক্তিতে রহস্যময় বার্তা ইরানের
কবিতার পঙক্তিতে রহস্যময় বার্তা দিয়েছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এসমাঈল বাকেই। তিনি মার্টিনিকের কবি ও রাজনৈতিক চিন্তাবিদ এইমি সিজারের প্রভাবশালী উপনিবেশবিরোধী গ্রন্থ ‘ডিসকোর্স অন কলোনিজম’ থেকে একটি উদ্ধৃতি পোস্ট করেছেন। এর মাধ্যমে যুক্তরাষ্ট্রকে ‘একটি অধঃপতিত সভ্যতা’ হিসেবে ইঙ্গিত করেছেন তিনি। শনিবার (১৬ মে) আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। সিজার ছিলেন ‘নেগ্রিচ্যুড’ আন্দোলনের অন্যতম প্রতিষ্ঠাতা কণ্ঠস্বর। তিনি ১৯৫০ সালে লেখা ‘ডিসকোর্স অন কলোনিজমে’ ইউরোপীয় সাম্রাজ্যবাদ এবং তথাকথিত ‘সভ্যতা’ ধারণার ভেতরের নৈতিক দ্বন্দ্বের তীব্র সমালোচনা করেন। বাকেই এর আগে সমসাময়িক ভূরাজনৈতিক ঘটনাগুলো ব্যাখ্যা করতে সাহিত্যিকদের উদ্ধৃতি ব্যবহার করেছেন। তিনি ফরিদ উদ্দিন আত্তারের দ্বাদশ শতকের কবিতা ব্যবহার করে একটি আলজাজিরার মতামত নিবন্ধে যুক্তরাষ্ট্র-ইসরায়েল যৌথ হামলাকে ব্যাখ্যা করেছিলেন। তার উদ্ধৃত অংশের বাংলা অনুবাদ: যে সভ্যতা নিজের তৈরি সমস্যাগুলোর সমাধান করতে অক্ষম, সেটি একটি অধঃপতিত সভ্যতা; যে সভ্যতা তার সবচেয়ে গুরুত্বপূর্ণ সমস্যাগুলোর দিকে চোখ বন্ধ করে রাখে, সেটি একটি অসুস
কবিতার পঙক্তিতে রহস্যময় বার্তা দিয়েছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এসমাঈল বাকেই। তিনি মার্টিনিকের কবি ও রাজনৈতিক চিন্তাবিদ এইমি সিজারের প্রভাবশালী উপনিবেশবিরোধী গ্রন্থ ‘ডিসকোর্স অন কলোনিজম’ থেকে একটি উদ্ধৃতি পোস্ট করেছেন। এর মাধ্যমে যুক্তরাষ্ট্রকে ‘একটি অধঃপতিত সভ্যতা’ হিসেবে ইঙ্গিত করেছেন তিনি।
শনিবার (১৬ মে) আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
সিজার ছিলেন ‘নেগ্রিচ্যুড’ আন্দোলনের অন্যতম প্রতিষ্ঠাতা কণ্ঠস্বর। তিনি ১৯৫০ সালে লেখা ‘ডিসকোর্স অন কলোনিজমে’ ইউরোপীয় সাম্রাজ্যবাদ এবং তথাকথিত ‘সভ্যতা’ ধারণার ভেতরের নৈতিক দ্বন্দ্বের তীব্র সমালোচনা করেন।
বাকেই এর আগে সমসাময়িক ভূরাজনৈতিক ঘটনাগুলো ব্যাখ্যা করতে সাহিত্যিকদের উদ্ধৃতি ব্যবহার করেছেন। তিনি ফরিদ উদ্দিন আত্তারের দ্বাদশ শতকের কবিতা ব্যবহার করে একটি আলজাজিরার মতামত নিবন্ধে যুক্তরাষ্ট্র-ইসরায়েল যৌথ হামলাকে ব্যাখ্যা করেছিলেন।
তার উদ্ধৃত অংশের বাংলা অনুবাদ:
যে সভ্যতা নিজের তৈরি সমস্যাগুলোর সমাধান করতে অক্ষম, সেটি একটি অধঃপতিত সভ্যতা;
যে সভ্যতা তার সবচেয়ে গুরুত্বপূর্ণ সমস্যাগুলোর দিকে চোখ বন্ধ করে রাখে, সেটি একটি অসুস্থ সভ্যতা;
যে সভ্যতা নিজের নীতির সঙ্গে প্রতারণা করে, সেটি একটি মৃতপ্রায় সভ্যতা;
… ক্রমশ এটি এমন এক ভণ্ডামির আশ্রয় নেয়, যা আরও বেশি ঘৃণ্য,
কারণ তা এখন আর কাউকে তেমনভাবে বিভ্রান্তও করতে পারে না।
A civilization that proves incapable of solving the problems it creates is a decadent civilization;
A civilization that chooses to close its eyes to its most crucial problems is a sick civilization;
A civilization that plays fast and loose with its principles is a dying — Esmaeil Baqaei (@IRIMFA_SPOX) May 15, 2026
What's Your Reaction?