‘কম্পিউটেক্স তাইপেই-২০২৬’তে অংশ নিচ্ছে বিসিএস’র ৪৫ সদস্যের দল

সারা বিশ্বের বিভিন্ন দেশের সর্বাধুনিক প্রযুক্তি, উদ্ভাবনী সমাধান ও নতুন পণ্য নিয়ে তাইওয়ানের রাজধানী তাইপের নানগ্যাং এক্সিবিশন সেন্টারে শুরু হয়েছে এশিয়ার বৃহত্তম তথ্যপ্রযুক্তি বিষয়ক প্রদর্শনী ‘কম্পিউটেক্স তাইপেই-২০২৬’। ‘এআই টুগেদার’ প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত চার দিনব্যাপী এই আন্তর্জাতিক প্রযুক্তি প্রদর্শনীটি মঙ্গলবার (২ জুন) আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। শুক্রবার (৫ জুন) এটি শেষ হবে। এই প্রদর্শনীতে বাংলাদেশ কম্পিউটার সমিতির (বিসিএস) সভাপতি মোহাম্মদ জহিরুল ইসলাম, সহ-সভাপতি মো. ওয়াহিদুল হাসান দিপু, মহাসচিব মুহাম্মদ মনিরুল ইসলাম এবং পরিচালক মো. ইকবাল হোসাইনসহ মোট ৪৫ সদস্যের একটি প্রতিনিধি দল অংশ নিচ্ছে। চার দিনব্যাপী এই আন্তর্জাতিক প্রযুক্তি প্রদর্শনীতে বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান, বিনিয়োগকারী ও ব্যবসায়ীরা অংশ নেবেন। তাদের সঙ্গে বাণিজ্যিক আলোচনা, ব্যবসায়িক নেটওয়ার্কিং, পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং বাজার সম্প্রসারণের উদ্দেশে বিসিএস নেতৃবৃন্দ ও সদস্যরা বিভিন্ন সেমিনার ও কর্মশালায় সক্রিয়ভাবে অংশগ্রহণ করবেন। প্রদর্শনীতে বাংলাদেশ কম্পিউটার সমিতির (বিসিএস) ৪৫ সদস্যের একটি প্রতিন

‘কম্পিউটেক্স তাইপেই-২০২৬’তে অংশ নিচ্ছে বিসিএস’র ৪৫ সদস্যের দল

সারা বিশ্বের বিভিন্ন দেশের সর্বাধুনিক প্রযুক্তি, উদ্ভাবনী সমাধান ও নতুন পণ্য নিয়ে তাইওয়ানের রাজধানী তাইপের নানগ্যাং এক্সিবিশন সেন্টারে শুরু হয়েছে এশিয়ার বৃহত্তম তথ্যপ্রযুক্তি বিষয়ক প্রদর্শনী ‘কম্পিউটেক্স তাইপেই-২০২৬’।

‘এআই টুগেদার’ প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত চার দিনব্যাপী এই আন্তর্জাতিক প্রযুক্তি প্রদর্শনীটি মঙ্গলবার (২ জুন) আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। শুক্রবার (৫ জুন) এটি শেষ হবে।

এই প্রদর্শনীতে বাংলাদেশ কম্পিউটার সমিতির (বিসিএস) সভাপতি মোহাম্মদ জহিরুল ইসলাম, সহ-সভাপতি মো. ওয়াহিদুল হাসান দিপু, মহাসচিব মুহাম্মদ মনিরুল ইসলাম এবং পরিচালক মো. ইকবাল হোসাইনসহ মোট ৪৫ সদস্যের একটি প্রতিনিধি দল অংশ নিচ্ছে।

চার দিনব্যাপী এই আন্তর্জাতিক প্রযুক্তি প্রদর্শনীতে বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান, বিনিয়োগকারী ও ব্যবসায়ীরা অংশ নেবেন। তাদের সঙ্গে বাণিজ্যিক আলোচনা, ব্যবসায়িক নেটওয়ার্কিং, পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং বাজার সম্প্রসারণের উদ্দেশে বিসিএস নেতৃবৃন্দ ও সদস্যরা বিভিন্ন সেমিনার ও কর্মশালায় সক্রিয়ভাবে অংশগ্রহণ করবেন।

jagonews24প্রদর্শনীতে বাংলাদেশ কম্পিউটার সমিতির (বিসিএস) ৪৫ সদস্যের একটি প্রতিনিধি দল অংশ নিচ্ছে/ছবি: সংগৃহীত

প্রদর্শনীতে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) কম্পিউটিং, রোবোটিক্স, স্মার্ট মোবিলিটিসহ অত্যাধুনিক প্রযুক্তি পণ্যের সর্বশেষ বৈশ্বিক উদ্ভাবন তুলে ধরা হচ্ছে।

শিল্পখাতের পরিবর্তনের সঙ্গে দ্রুত খাপ খাইয়ে নেওয়ার সক্ষমতার জন্য কম্পিউটেক্স বিশ্বব্যাপী স্বীকৃত। প্রযুক্তিগত উদ্ভাবন, নতুন পণ্য ও অত্যাধুনিক সমাধান প্রদর্শনের অন্যতম প্রধান আন্তর্জাতিক প্ল্যাটফর্ম হিসেবে এটি নিজস্ব অবস্থান সুপ্রতিষ্ঠিত করেছে।

প্রদর্শনীটি যৌথভাবে আয়োজন করেছে তাইওয়ানের কম্পিউটার ও প্রযুক্তি শিল্পের প্রতিনিধিত্বকারী সংগঠন তাইপেই কম্পিউটার অ্যাসোসিয়েশন (টিসিএ) এবং তাইওয়ানের বৈদেশিক বাণিজ্য উন্নয়ন সংস্থা তাইওয়ান এক্সটার্নাল ট্রেড ডেভেলপমেন্ট কাউন্সিল (টাইট্রা)।

ইএইচটি/এমএমকে

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow