কলাবাগানে পড়ে ছিল নারীর খণ্ডিত মরদেহ

শেরপুর পৌর শহরের মোবারকপুর মহল্লা থেকে অজ্ঞাতপরিচয় এক নারীর খণ্ডিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২০ মার্চ) দুপুরে শেরপুর পৌরসভার মোবারকপুর কইন্যাপাড়ার একটি কলাবাগান থেকে মরদেহটি উদ্ধার করা হয়। স্থানীয়রা জানান, সকালে লোকজন কলাবাগানে গেলে নারীর খণ্ডিত মরদেহ দেখতে পান। পরে পুলিশকে খবর দিলে তারা মরদেহটি উদ্ধার করেন। শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা মরদেহ উদ্ধারের বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেন। তিনি বলেন, কোমর থেকে মাথা পর্যন্ত খণ্ডিত মরদেহটি উদ্ধার করা হয়। বাকি অংশ সেখানে ছিল না। ঘটনার বিস্তারিত উদঘাটনে তদন্ত চলছে। মো. নাঈম ইসলাম/এসআর/এএসএম

কলাবাগানে পড়ে ছিল নারীর খণ্ডিত মরদেহ

শেরপুর পৌর শহরের মোবারকপুর মহল্লা থেকে অজ্ঞাতপরিচয় এক নারীর খণ্ডিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (২০ মার্চ) দুপুরে শেরপুর পৌরসভার মোবারকপুর কইন্যাপাড়ার একটি কলাবাগান থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানান, সকালে লোকজন কলাবাগানে গেলে নারীর খণ্ডিত মরদেহ দেখতে পান। পরে পুলিশকে খবর দিলে তারা মরদেহটি উদ্ধার করেন।

শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা মরদেহ উদ্ধারের বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেন।

তিনি বলেন, কোমর থেকে মাথা পর্যন্ত খণ্ডিত মরদেহটি উদ্ধার করা হয়। বাকি অংশ সেখানে ছিল না। ঘটনার বিস্তারিত উদঘাটনে তদন্ত চলছে।

মো. নাঈম ইসলাম/এসআর/এএসএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow