কল-কারখানা ধ্বংস করে দেশকে আমদানিনির্ভর করেছিল স্বৈরাচার

কল-কারখানা ধ্বংসের মাধ্যমে দেশকে আমদানি নির্ভর করেছিল স্বৈরাচার বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। শুক্রবার (১ মে) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আন্তর্জাতিক শ্রমিক দিবসে শ্রমিকদল আয়োজিত সমাবেশে দেওয়া বক্তব্যে তিনি এই কথা বলেন। প্রধানমন্ত্রী বলেছেন, শ্রমিক ভাইয়েরা- আমরা দেখেছি কিভাবে দেশের কল-কারখানাগুলোকে ধ্বংস করে দেওয়া হয়েছে। এবং বিদেশি জিনিসগুলোর ক্ষেত্রে কিভাবে এই দেশকে আমদানিনির্ভর করা হয়েছিল। দেশের অর্থনীতিকে ধীরে ধীরে আমদানিনির্ভর করা হয়।  তিনি আরও বলেন, আমরা দেখেছি স্বৈরাচারের সময় কিভাবে এই দেশ থেকে শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করা হয়েছিল। আমরা দেখেছি দেশের স্বাস্থ্য ব্যবস্থাকে কিভাবে ধ্বংস করা হয়েছিল।  দেশের প্রতিটি সেক্টরে হাজারো লক্ষ কোটি শ্রমিক কাজ করে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, দেশের প্রতিটি সেক্টরকে ধ্বংস করার মাধ্যমে বাংলাদেশের সকল শ্রেণি-পেশার মানুষকে আঘাত করা হয়েছিল। দেশের শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলা হয়েছিল।  তিনি আরও বলেন, ২০২৪ সালের ৫ আগস্ট মানুষ সেই স্বৈরাচারকে দেশ থেকে বিতাড়িত করেছে। প্রিয় ভাই-বোনেরা আ

কল-কারখানা ধ্বংস করে দেশকে আমদানিনির্ভর করেছিল স্বৈরাচার

কল-কারখানা ধ্বংসের মাধ্যমে দেশকে আমদানি নির্ভর করেছিল স্বৈরাচার বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

শুক্রবার (১ মে) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আন্তর্জাতিক শ্রমিক দিবসে শ্রমিকদল আয়োজিত সমাবেশে দেওয়া বক্তব্যে তিনি এই কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেছেন, শ্রমিক ভাইয়েরা- আমরা দেখেছি কিভাবে দেশের কল-কারখানাগুলোকে ধ্বংস করে দেওয়া হয়েছে। এবং বিদেশি জিনিসগুলোর ক্ষেত্রে কিভাবে এই দেশকে আমদানিনির্ভর করা হয়েছিল। দেশের অর্থনীতিকে ধীরে ধীরে আমদানিনির্ভর করা হয়। 

তিনি আরও বলেন, আমরা দেখেছি স্বৈরাচারের সময় কিভাবে এই দেশ থেকে শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করা হয়েছিল। আমরা দেখেছি দেশের স্বাস্থ্য ব্যবস্থাকে কিভাবে ধ্বংস করা হয়েছিল। 

দেশের প্রতিটি সেক্টরে হাজারো লক্ষ কোটি শ্রমিক কাজ করে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, দেশের প্রতিটি সেক্টরকে ধ্বংস করার মাধ্যমে বাংলাদেশের সকল শ্রেণি-পেশার মানুষকে আঘাত করা হয়েছিল। দেশের শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলা হয়েছিল। 

তিনি আরও বলেন, ২০২৪ সালের ৫ আগস্ট মানুষ সেই স্বৈরাচারকে দেশ থেকে বিতাড়িত করেছে। প্রিয় ভাই-বোনেরা আমার সামনে একটি ব্যানার আছে, সেই ব্যানারের মধ্যে লেখা রয়েছে বন্ধ কল কারখানা চালু করে দিতে হবে। 

বিএনপি সরকার জনগণের ভোটে নির্বাচিত সরকার জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, এই সরকার গঠিত হওয়ার পর আমি সাথে সাথে সংশ্লিষ্ট ব্যক্তিদের পাশে নিয়ে বসেছি এবং নির্দেশনা দিয়েছি- যে কত দ্রুত এসব বন্ধ কল কারখানা আমরা চালু করতে পারি। 

তিনি আরও বলেন, যাতে যে সকল শ্রমিক কর্মসংস্থান হারিয়ে বেকার হয়েছিল। সেই সকল শ্রমিকের কর্মের ব্যবস্থা যেন আমরা করতে পারি।

 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow