কান্নায় ভেঙে পড়লেন জাপানের ফুটবলাররা, ব্রাজিলিয়ানদের স্বান্ত্বনা

২০২৬ বিশ্বকাপের নকআউট পর্বে ব্রাজিলের কাছে ২-১ গোলে হারের পর যুক্তরাষ্ট্রের হিউস্টনের স্টেডিয়ামে শেষ বাঁশি বাজতেই জাপানের বেশ কয়েকজন খেলোয়াড় মাঠেই কান্নায় ভেঙে পড়লেন। জাপানের একমাত্র গোলদাতা কাইশু সানোও ছিলেন হতাশায় বিধ্বস্ত খেলোয়াড়দের একজন। তবে এসময় ব্রাজিলিয়ান ফুটবলাররা অনন্য উদাহরণ স্থাপন করেন। জাপানি ফুটবলারদের কাছে গিয়ে তাদের স্বান্ত্বনা দেন। আর এসব দৃশ্য নেট দুনিয়ায় ব্যাপকভাবে ভাইরাল হয়ে পড়ে। সেইসঙ্গে সমর্থকরাও ইতিবাচক মন্তব্য করেন।   প্রথমার্ধের ২৮তম মিনিটে দানিলোর একটি পাস কেড়ে নিয়ে একক প্রচেষ্টায় গোল করে জাপানকে এগিয়ে দেন সানো। তবে দ্বিতীয়ার্ধের ৯ম মিনিটে গ্যাব্রিয়েল মাগালায়েসের ক্রস থেকে গোল করে সমতা ফেরান কাসেমিরো। এরপর যোগ করা সময়ের একেবারে শেষ মিনিটে গ্যাব্রিয়েল মার্টিনেল্লি নিখুঁত শটে বল জালে জড়িয়ে ব্রাজিলকে ২-১ ব্যবধানে জয় এনে দেন। জাপানের মিডফিল্ডার আও তানাকাও হারের পর মাঠে ভেঙে পড়েন। পরে ব্রাজিলের ফরোয়ার্ড মাতেউস কুনহা তাকে সান্ত্বনা দেন। দুইজনই ইংল্যান্ডের প্রিমিয়ার লিগে খেলেন এবং মাঠের বাইরে তাদের মধ্যে ভালো সম্পর্ক রয়েছে। বিশ্বকাপে জাপান

কান্নায় ভেঙে পড়লেন জাপানের ফুটবলাররা, ব্রাজিলিয়ানদের স্বান্ত্বনা
২০২৬ বিশ্বকাপের নকআউট পর্বে ব্রাজিলের কাছে ২-১ গোলে হারের পর যুক্তরাষ্ট্রের হিউস্টনের স্টেডিয়ামে শেষ বাঁশি বাজতেই জাপানের বেশ কয়েকজন খেলোয়াড় মাঠেই কান্নায় ভেঙে পড়লেন। জাপানের একমাত্র গোলদাতা কাইশু সানোও ছিলেন হতাশায় বিধ্বস্ত খেলোয়াড়দের একজন। তবে এসময় ব্রাজিলিয়ান ফুটবলাররা অনন্য উদাহরণ স্থাপন করেন। জাপানি ফুটবলারদের কাছে গিয়ে তাদের স্বান্ত্বনা দেন। আর এসব দৃশ্য নেট দুনিয়ায় ব্যাপকভাবে ভাইরাল হয়ে পড়ে। সেইসঙ্গে সমর্থকরাও ইতিবাচক মন্তব্য করেন।   প্রথমার্ধের ২৮তম মিনিটে দানিলোর একটি পাস কেড়ে নিয়ে একক প্রচেষ্টায় গোল করে জাপানকে এগিয়ে দেন সানো। তবে দ্বিতীয়ার্ধের ৯ম মিনিটে গ্যাব্রিয়েল মাগালায়েসের ক্রস থেকে গোল করে সমতা ফেরান কাসেমিরো। এরপর যোগ করা সময়ের একেবারে শেষ মিনিটে গ্যাব্রিয়েল মার্টিনেল্লি নিখুঁত শটে বল জালে জড়িয়ে ব্রাজিলকে ২-১ ব্যবধানে জয় এনে দেন। জাপানের মিডফিল্ডার আও তানাকাও হারের পর মাঠে ভেঙে পড়েন। পরে ব্রাজিলের ফরোয়ার্ড মাতেউস কুনহা তাকে সান্ত্বনা দেন। দুইজনই ইংল্যান্ডের প্রিমিয়ার লিগে খেলেন এবং মাঠের বাইরে তাদের মধ্যে ভালো সম্পর্ক রয়েছে। বিশ্বকাপে জাপানের সেরা সাফল্য ছিল একাধিকবার শেষ ষোলোতে পৌঁছানো। তারা ২০০২, ২০১০, ২০১৮ ও ২০২২ বিশ্বকাপে শেষ ষোলো খেলেছিল। তবে এবার অতিরিক্ত নকআউট পর্বসহ নতুন ফরম্যাটের বিশ্বকাপে তারা সেই ধাপেও পৌঁছাতে পারেনি। গ্রুপ পর্বে জাপান নেদারল্যান্ডসের সঙ্গে ২-২ গোলে ড্র করে, তিউনিসিয়াকে ৪-০ গোলে হারায় এবং সুইডেনের সঙ্গে ১-১ গোলে ড্র করে। কিন্তু রাউন্ড অব ৩২-এ ব্রাজিলের কাছে ২-১ গোলে হেরে তাদের বিশ্বকাপ যাত্রার ইতি ঘটলো।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow