কামরাঙ্গীরচরে অটোচালককে ছুরিকাঘাত করে ৩০ হাজার টাকা লুট

রাজধানীর কামরাঙ্গীরচরে অটোরিকশার এক চালককে ছুরিকাঘাত করে তার কাছে থাকা ৩০ হাজার টাকা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (২৮ এপ্রিল) বিকেল ৫টার দিকে কামরাঙ্গীরচর থানার আলিনগর মাছের বাজার এলাকায় এ ঘটনা ঘটে। ভুক্তভোগী অটোচালক নূর আলমকে (২৬) উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করানো হয়েছে। তিনি মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ী থানার আপেলকাঠি এলাকার মনোয়ার হোসেনের ছেলে। ভুক্তভোগীর ভাই রায়হান জানান, নূর আলমের দুটি অটোরিকশা রয়েছে। এর মধ্যে একটি তিনি নিজেই চালান, আরেকটি ভাড়া দেন। মঙ্গলবার বিকেলে অটোরিকশার ব্যাটারি কিনতে বের হন তিনি।কামরাঙ্গীরচরের আলিনগর মাছের বাজার এলাকায় পৌঁছালে ৪-৫ জন তার গতিরোধ করে। এ সময় নূর আলমের কাছে থাকা টাকা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে তারা। বাধা দিলে ছুরিকাঘাত করে ৩০ হাজার টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। পরে খবর পেয়ে নূর আলমকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, কামরাঙ্গীরচর এলাকা থেকে একজন ছুরিকাঘাতে আহত হয়ে ঢাকা মেডিকেলে এসেছেন। তাকে জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হয়েছে। বিষয়টি

কামরাঙ্গীরচরে অটোচালককে ছুরিকাঘাত করে ৩০ হাজার টাকা লুট

রাজধানীর কামরাঙ্গীরচরে অটোরিকশার এক চালককে ছুরিকাঘাত করে তার কাছে থাকা ৩০ হাজার টাকা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (২৮ এপ্রিল) বিকেল ৫টার দিকে কামরাঙ্গীরচর থানার আলিনগর মাছের বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী অটোচালক নূর আলমকে (২৬) উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করানো হয়েছে। তিনি মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ী থানার আপেলকাঠি এলাকার মনোয়ার হোসেনের ছেলে।

ভুক্তভোগীর ভাই রায়হান জানান, নূর আলমের দুটি অটোরিকশা রয়েছে। এর মধ্যে একটি তিনি নিজেই চালান, আরেকটি ভাড়া দেন। মঙ্গলবার বিকেলে অটোরিকশার ব্যাটারি কিনতে বের হন তিনি।কামরাঙ্গীরচরের আলিনগর মাছের বাজার এলাকায় পৌঁছালে ৪-৫ জন তার গতিরোধ করে। এ সময় নূর আলমের কাছে থাকা টাকা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে তারা। বাধা দিলে ছুরিকাঘাত করে ৩০ হাজার টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। পরে খবর পেয়ে নূর আলমকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, কামরাঙ্গীরচর এলাকা থেকে একজন ছুরিকাঘাতে আহত হয়ে ঢাকা মেডিকেলে এসেছেন। তাকে জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকেও অবগত করা হয়েছে।

কাজী আল আমিন/এমএমকে

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow