কারবালায় জড়ো হয়েছেন হাজারো মানুষ

ইরাকের পবিত্র শহর কারবালায় ঈদুল ফিতরের নামাজ আদায় করতে জড়ো হয়েছেন হাজারো শিয়া মুসল্লি। রমজান মাস শেষে এই ধর্মীয় উৎসব উপলক্ষে অনুষ্ঠিত এই নামাজে বিপুল জনসমাগম দেখা যায়। শনিবার (২১ মার্চ) আলজাজিরার প্রতিবেদনে বলা হয়, ঈদের নামাজের খুতবায় কারবালার শীর্ষ ধর্মীয় নেতা শেখ আহমদ আল-সাফি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে ইরান ও লেবাননে হামলার নিন্দা জানান। তিনি এসব হামলায় ক্ষতিগ্রস্ত মানুষের প্রতি আন্তর্জাতিক সমর্থন জোরদারের আহ্বান জানান। ইরানের রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা মেহর নিউজ এজেন্সি প্রকাশিত এক ছবিতে দেখা যায়, বাইন আল-হারামাইন স্কয়ারে হাজার হাজার মানুষ একসঙ্গে নামাজ আদায় করছেন। এই স্থানটি ইমাম হোসেন ও হযরত আবুল ফজল আল-আব্বাসের (আ.) পবিত্র মাজারের মাঝখানে অবস্থিত। শিয়া মুসলমানদের কাছে কারবালা বিশ্বের অন্যতম পবিত্র স্থান হিসেবে বিবেচিত।

কারবালায় জড়ো হয়েছেন হাজারো মানুষ

ইরাকের পবিত্র শহর কারবালায় ঈদুল ফিতরের নামাজ আদায় করতে জড়ো হয়েছেন হাজারো শিয়া মুসল্লি। রমজান মাস শেষে এই ধর্মীয় উৎসব উপলক্ষে অনুষ্ঠিত এই নামাজে বিপুল জনসমাগম দেখা যায়।

শনিবার (২১ মার্চ) আলজাজিরার প্রতিবেদনে বলা হয়, ঈদের নামাজের খুতবায় কারবালার শীর্ষ ধর্মীয় নেতা শেখ আহমদ আল-সাফি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে ইরান ও লেবাননে হামলার নিন্দা জানান। তিনি এসব হামলায় ক্ষতিগ্রস্ত মানুষের প্রতি আন্তর্জাতিক সমর্থন জোরদারের আহ্বান জানান।

ইরানের রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা মেহর নিউজ এজেন্সি প্রকাশিত এক ছবিতে দেখা যায়, বাইন আল-হারামাইন স্কয়ারে হাজার হাজার মানুষ একসঙ্গে নামাজ আদায় করছেন। এই স্থানটি ইমাম হোসেন ও হযরত আবুল ফজল আল-আব্বাসের (আ.) পবিত্র মাজারের মাঝখানে অবস্থিত।

শিয়া মুসলমানদের কাছে কারবালা বিশ্বের অন্যতম পবিত্র স্থান হিসেবে বিবেচিত।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow