কার্নিশে ঝুলে থাকা তরুণকে গুলির মামলা, ডিজিটাল প্রমাণ দাখিল ৯ এপ্রিল
জুলাই গণ-অভ্যুত্থানের সময় রাজধানীর রামপুরা এলাকায় গুলি করে দুজনকে হত্যা এবং বিল্ডিংয়ের কার্নিশে থাকা ব্যক্তিকে গুলি করে গুরুতর আহত করার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় রায় ঘোষণার ধার্য থাকলেও তা করা হয়নি। মামলায় আরও কিছু ডকুমেন্ট দাখিল করার জন্য সময় নিয়েছে রাষ্ট্রপক্ষ। এ মামলায় নতুন ডিজিটাল প্রমাণ দাখিলের জন্য সময় প্রার্থনা করে প্রসিকিউশন (রাষ্ট্রপক্ষ)। উভয় পক্ষকে (রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষ) শোনার পর আগামী ৯ এপ্রিল এই মামলায় ডিজিটাল প্রমাণ দাখিলের জন্য দিন ধার্য করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল–১। বুধবার (৪ মার্চ) ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারিক প্যানেল এই আদেশ দেন। ট্রাইব্যুনালের অন্য দুই সদস্য হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ এবং মো. মোহিতুল হক এনাম চৌধুরী। ট্রাইব্যুনালে রাষ্ট্রপক্ষ থেকে বলা হয়, আজ এ মামলার রায়ের দিন ধার্য আছে। তবে তারা চার সপ্তাহ সময় চান। কারণ এই মামলায় তারা নতুন কিছু ডিজিটাল প্রমাণ পেয়েছেন। সেগুলো তারা ট্রাইব্যুনালে দাখিল করতে চান। শুনানিতে আসামিপক্ষের আইনজীবী সা
জুলাই গণ-অভ্যুত্থানের সময় রাজধানীর রামপুরা এলাকায় গুলি করে দুজনকে হত্যা এবং বিল্ডিংয়ের কার্নিশে থাকা ব্যক্তিকে গুলি করে গুরুতর আহত করার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় রায় ঘোষণার ধার্য থাকলেও তা করা হয়নি। মামলায় আরও কিছু ডকুমেন্ট দাখিল করার জন্য সময় নিয়েছে রাষ্ট্রপক্ষ।
এ মামলায় নতুন ডিজিটাল প্রমাণ দাখিলের জন্য সময় প্রার্থনা করে প্রসিকিউশন (রাষ্ট্রপক্ষ)। উভয় পক্ষকে (রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষ) শোনার পর আগামী ৯ এপ্রিল এই মামলায় ডিজিটাল প্রমাণ দাখিলের জন্য দিন ধার্য করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল–১।
বুধবার (৪ মার্চ) ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারিক প্যানেল এই আদেশ দেন। ট্রাইব্যুনালের অন্য দুই সদস্য হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ এবং মো. মোহিতুল হক এনাম চৌধুরী।
ট্রাইব্যুনালে রাষ্ট্রপক্ষ থেকে বলা হয়, আজ এ মামলার রায়ের দিন ধার্য আছে। তবে তারা চার সপ্তাহ সময় চান। কারণ এই মামলায় তারা নতুন কিছু ডিজিটাল প্রমাণ পেয়েছেন। সেগুলো তারা ট্রাইব্যুনালে দাখিল করতে চান।
শুনানিতে আসামিপক্ষের আইনজীবী সারোয়ার জাহান বলেন, তিনি চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্রে যাবেন। সে কারণে তিনি ছয় সপ্তাহের সময় চান। উভয়পক্ষকে শোনার পর পাঁচ সপ্তাহ সময় মঞ্জুর করে আগামী ৯ এপ্রিল এ মামলায় ডিজিটাল প্রমাণ দাখিলের জন্য দিন ধার্য করেন ট্রাইব্যুনাল।
রামপুরার এই মামলায় আসামি পাঁচজন। তাদের মধ্যে পলাতক আছেন চারজন। পলাতক আসামিরা হলেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সাবেক কমিশনার হাবিবুর রহমান, পুলিশের খিলগাঁও অঞ্চলের সাবেক এডিসি রাশেদুল ইসলাম, রামপুরা থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মশিউর রহমান ও সাবেক এসআই তারিকুল ইসলাম ভূঁইয়া। এ মামলার গ্রেফতার একমাত্র আসামি পুলিশের সাবেক সহকারী উপ-পরিদর্শক (এএসআই) চঞ্চল চন্দ্র সরকার।
এফএইচ/এমআইএইচএস/
What's Your Reaction?