কার অনুরোধ ফেলতে পারতেন না মাহমুদউল্লাহ?

মাহমুদউল্লাহ কত নম্বরে ব্যাটিং করেন, সেটা হয়ত কেউ সঠিকভাবে বলতে পারবে না। বাংলাদেশের এই ব্যাটারও সম্ভবত এনিয়ে দ্বিধায় থাকতেন। ব্যাটিং পজিশনে অনিশ্চয়তার মাঝেই কেটে গেছে ক্যারিয়ারের অধিকাংশ সময়। সম্প্রতি এক পডকাস্টে মাহমুদউল্লাহ জানালেন, যখনই ব্যাটিং পজিশন পরিবর্তনের অনুরোধ আসত, তা প্রত্যাখ্যান করা তার জন্য প্রায় সময় কঠিন হতো। বৃহস্পতিবার প্রচারিত একটি পডকাস্টে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়া মাহমুদউল্লাহ বলেন, ‘মনের গভীরে আমি সবসময় ৪ বা ৫ নম্বর পজিশনে ব্যাটিং করতে চাইতাম। কিন্তু আমি কখনোই সেভাবে নিজের কণ্ঠস্বর উঁচু করতে পারিনি। আমি চুপচাপ থাকতাম। যদি সুযোগ আসত, তবে আমি সেটি লুফে নিতে চাইতাম।’ তার ব্যাখ্যা, ‘কারণ গত কয়েক বছর ধরে, আলহামদুলিল্লাহ, বাংলাদেশ দলের ব্যাটিং পজিশনের জন্য আমি যে পরিমাণ ত্যাগ স্বীকার করেছি, আমার মনে হয় না আর কেউ তা করেছে।’ কোনো অভিযোগ নেই মাহমুদউল্লাহর, ‘আমার নিজস্ব পছন্দ ছিল ঠিকই, কিন্তু আমাকে ত্যাগ স্বীকার করতে হয়েছে। আলহামদুলিল্লাহ, আমি কোনো কিছু নিয়েই অভিযোগ করছি না। আমি এতেই খুশি ছিলাম যে দল যা চায় আমি যদি তা করতে পারি এবং তাতে যদি দলের ভালো ফলাফল আসে,

কার অনুরোধ ফেলতে পারতেন না মাহমুদউল্লাহ?
মাহমুদউল্লাহ কত নম্বরে ব্যাটিং করেন, সেটা হয়ত কেউ সঠিকভাবে বলতে পারবে না। বাংলাদেশের এই ব্যাটারও সম্ভবত এনিয়ে দ্বিধায় থাকতেন। ব্যাটিং পজিশনে অনিশ্চয়তার মাঝেই কেটে গেছে ক্যারিয়ারের অধিকাংশ সময়। সম্প্রতি এক পডকাস্টে মাহমুদউল্লাহ জানালেন, যখনই ব্যাটিং পজিশন পরিবর্তনের অনুরোধ আসত, তা প্রত্যাখ্যান করা তার জন্য প্রায় সময় কঠিন হতো। বৃহস্পতিবার প্রচারিত একটি পডকাস্টে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়া মাহমুদউল্লাহ বলেন, ‘মনের গভীরে আমি সবসময় ৪ বা ৫ নম্বর পজিশনে ব্যাটিং করতে চাইতাম। কিন্তু আমি কখনোই সেভাবে নিজের কণ্ঠস্বর উঁচু করতে পারিনি। আমি চুপচাপ থাকতাম। যদি সুযোগ আসত, তবে আমি সেটি লুফে নিতে চাইতাম।’ তার ব্যাখ্যা, ‘কারণ গত কয়েক বছর ধরে, আলহামদুলিল্লাহ, বাংলাদেশ দলের ব্যাটিং পজিশনের জন্য আমি যে পরিমাণ ত্যাগ স্বীকার করেছি, আমার মনে হয় না আর কেউ তা করেছে।’ কোনো অভিযোগ নেই মাহমুদউল্লাহর, ‘আমার নিজস্ব পছন্দ ছিল ঠিকই, কিন্তু আমাকে ত্যাগ স্বীকার করতে হয়েছে। আলহামদুলিল্লাহ, আমি কোনো কিছু নিয়েই অভিযোগ করছি না। আমি এতেই খুশি ছিলাম যে দল যা চায় আমি যদি তা করতে পারি এবং তাতে যদি দলের ভালো ফলাফল আসে, তবে সেটাই ঠিক আছে। আমি অভিযোগ করিনি।’ বিশেষ করে মাশরাফির অনুরোধ ফেলতে পারতেন না মাহমুদউল্লাহ, ‘(উদাহরণস্বরূপ) মাশরাফি ভাই এসে আমাকে বলতেন, ‘রিয়াদ, আজ তুমি ৪ নম্বরে ব্যাটিং করছ— কাল তুমি ৫ নম্বরে নামবে।’ আমি বলতাম, ‘ঠিক আছে, ওকে।’ ৫ নম্বরে নেমে যদি আমি রান করতাম, তিনি বলতেন, ‘ঠিক আছে, আজ ৬ নম্বরে নামো।’ আমি বলতাম, ‘ওকে, ঠিক আছে। আপনি বললে কোনো সমস্যা নেই।’ এভাবেই আমার ব্যাটিং অর্ডার খুব ঘনঘন পরিবর্তিত হতো।’

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow