কালো ফিউশন সাজে লাস্যময়ী নুসরাত ফারিয়া

ঈদুল আজহা উপলক্ষে প্রকাশ পেয়েছে চিত্রনায়িকা নুসরাত ফারিয়ার নতুন একক গান ‘লোকে বলে’। ফোক-পপ ঘরানার এই গানে প্রাণবন্ত নৃত্য ও আকর্ষণীয় উপস্থিতির মাধ্যমে দর্শকদের দৃষ্টি কেড়েছেন তিনি। শুধু গানই নয়, এর প্রচারণায় ব্যবহৃত তার স্টাইলিশ ফ্যাশন লুকও সামাজিক যোগাযাগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। সম্প্রতি প্রকাশিত কয়েকটি ছবিতে কালো রঙের ফিউশন পোশাকে দেখা গেছে ফারিয়াকে। গানের আবহ, আত্মবিশ্বাস এবং আধুনিক গ্ল্যামারের সঙ্গে সামঞ্জস্য রেখে সাজানো এই লুক ফ্যাশনপ্রেমীদের নজর কেড়েছে। অভিনেত্রীর পরনে ছিল ব্ল্যাক টাই-ডাই ডিজাইনের ওয়ান-শোল্ডার ড্রেপড টপ। অসমান কাটের এই পোশাকের কোমরের কাটআউট অংশ পুরো সাজে যোগ করেছে আলাদা আবেদন ও আধুনিকতা। এর সঙ্গে তিনি পরেছেন রাফল ডিটেইলযুক্ত লেয়ারড স্কার্ট। কালো পেন্সিল বুটের সংযোজন পোশাকটিকে আরও সমসাময়িক ও ফ্যাশনেবল করে তুলেছে। গয়নার ক্ষেত্রেও ছিল দেশীয় ও আধুনিকতার মিশেল। অক্সিডাইজড ঝুমকা, রতনচূড়, নাকফুল, নাভির পিয়ার্সিং এবং কোমরে মেটালিক বিছা তাঁর সাজে এনেছে ব্যতিক্রমী মাত্রা। মেকআপে ছিল সফট গ্ল্যাম ধাঁচের ছোঁয়া। নিখুঁত বেস মেকআপ, চোখে গাঢ় সাজ এবং ক্রিমি নিউড শেডের ল

কালো ফিউশন সাজে লাস্যময়ী নুসরাত ফারিয়া

ঈদুল আজহা উপলক্ষে প্রকাশ পেয়েছে চিত্রনায়িকা নুসরাত ফারিয়ার নতুন একক গান ‘লোকে বলে’। ফোক-পপ ঘরানার এই গানে প্রাণবন্ত নৃত্য ও আকর্ষণীয় উপস্থিতির মাধ্যমে দর্শকদের দৃষ্টি কেড়েছেন তিনি। শুধু গানই নয়, এর প্রচারণায় ব্যবহৃত তার স্টাইলিশ ফ্যাশন লুকও সামাজিক যোগাযাগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

কালো ফিউশন সাজে লাস্যময়ী নুসরাত ফারিয়াসম্প্রতি প্রকাশিত কয়েকটি ছবিতে কালো রঙের ফিউশন পোশাকে দেখা গেছে ফারিয়াকে। গানের আবহ, আত্মবিশ্বাস এবং আধুনিক গ্ল্যামারের সঙ্গে সামঞ্জস্য রেখে সাজানো এই লুক ফ্যাশনপ্রেমীদের নজর কেড়েছে।

কালো ফিউশন সাজে লাস্যময়ী নুসরাত ফারিয়াঅভিনেত্রীর পরনে ছিল ব্ল্যাক টাই-ডাই ডিজাইনের ওয়ান-শোল্ডার ড্রেপড টপ। অসমান কাটের এই পোশাকের কোমরের কাটআউট অংশ পুরো সাজে যোগ করেছে আলাদা আবেদন ও আধুনিকতা। এর সঙ্গে তিনি পরেছেন রাফল ডিটেইলযুক্ত লেয়ারড স্কার্ট। কালো পেন্সিল বুটের সংযোজন পোশাকটিকে আরও সমসাময়িক ও ফ্যাশনেবল করে তুলেছে।

কালো ফিউশন সাজে লাস্যময়ী নুসরাত ফারিয়াগয়নার ক্ষেত্রেও ছিল দেশীয় ও আধুনিকতার মিশেল। অক্সিডাইজড ঝুমকা, রতনচূড়, নাকফুল, নাভির পিয়ার্সিং এবং কোমরে মেটালিক বিছা তাঁর সাজে এনেছে ব্যতিক্রমী মাত্রা।

কালো ফিউশন সাজে লাস্যময়ী নুসরাত ফারিয়ামেকআপে ছিল সফট গ্ল্যাম ধাঁচের ছোঁয়া। নিখুঁত বেস মেকআপ, চোখে গাঢ় সাজ এবং ক্রিমি নিউড শেডের লিপস্টিক তাঁর সৌন্দর্যকে আরও উজ্জ্বল করে তুলেছে। চুল খোলা রেখে ওয়েভি স্টাইলে সাজানো হয়েছিল, যা পুরো লুকের সঙ্গে দারুণভাবে মানিয়ে গেছে।

কালো ফিউশন সাজে লাস্যময়ী নুসরাত ফারিয়ানিজের এই ফ্যাশন কনসেপ্ট সম্পর্কে নুসরাত ফারিয়া জানিয়েছেন, দেশীয় সৌন্দর্যবোধ ও পশ্চিমা ফ্যাশনের আধুনিক ধারাকে একত্রে উপস্থাপনের লক্ষ্য থেকেই এই স্টাইলিংয়ের পরিকল্পনা করা হয়েছে। বাংলাদেশের ফ্যাশন ডিজাইনার সাফিয়া সাথির সঙ্গে আলোচনা করেই লুকটির পূর্ণাঙ্গ রূপ দেওয়া হয়।

কালো ফিউশন সাজে লাস্যময়ী নুসরাত ফারিয়াএদিকে ‘লোকে বলে’ গানের মাধ্যমে প্রথমবারের মতো একসঙ্গে কাজ করেছেন নুসরাত ফারিয়া এবং সংগীতশিল্পী-সুরকার ফুয়াদ আল মুক্তাদির। গানটি প্রকাশের পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে ইতিবাচক সাড়া পাচ্ছেন তিনি। বিশেষ করে তাঁর নাচ, পর্দা উপস্থিতি এবং ফ্যাশন সেন্স নিয়ে ভক্তদের মধ্যে চলছে ব্যাপক আলোচনা।

কালো ফিউশন সাজে লাস্যময়ী নুসরাত ফারিয়াঅভিনয়, সংগীত ও ফ্যাশন-এই তিন অঙ্গনেই নিজস্ব স্বাক্ষর তৈরি করেছেন নুসরাত ফারিয়া। নতুন এই ব্ল্যাক ফিউশন লুক সেই বহুমাত্রিক ব্যক্তিত্বের আরেকটি উজ্জ্বল উদাহরণ হয়ে উঠেছে।

জেএস/

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow