কিশোরগঞ্জে টানা বৃষ্টিতে তলিয়ে গেছে ৭ হাজার হেক্টর জমির ধান

টানা বৃষ্টিপাত ও উজানের ঢলে কিশোরগঞ্জ জেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়ে বোরো ধানের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ইতোমধ্যে প্রায় ৬ হাজার ৭৬৮ হেক্টর জমির ধান পানির নিচে তলিয়ে গেছে। এতে ক্ষতিগ্রস্ত হয়েছেন প্রায় ২১ হাজার কৃষক। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের (খামারবাড়ি) তথ্যমতে, টানা বৃষ্টিতে জেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়ে ৬ হাজার ৭৬৮ হেক্টর জমি পানির নিচে চলে গেছে। এর মধ্যে ইটনা উপজেলাতেই প্রায় ২ হাজার ৬০০ হেক্টর বোরোধানের জমি ক্ষতিগ্রস্ত হয়েছে। ফলে ধান কাটতে গিয়ে চরম দুর্ভোগে পড়েছেন কৃষকরা। পাশাপাশি অতিবৃষ্টির কারণে জেলার বিভিন্ন এলাকায় সবজির ক্ষেতেও ক্ষয়ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে। কিশোরগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. সাজ্জাদ হোসেন বলেন, পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণে রাখা হয়েছে। সম্ভাব্য ঝুঁকি মোকাবিলায় স্থানীয় প্রশাসন ও কৃষকদের সতর্ক থাকতে বলা হয়েছে। আগেই দ্রুত ধান কেটে ঘরে তোলার পরামর্শ দেওয়া হয়েছিল। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ড. সাদিকুর রহমান জানান, বৃহস্পতিবার বিকেল পর্যন্ত মাঠপর্যায়ের তথ্যমতে, ৬ হাজার ৭৬৮ হেক্টর জমি পানির নিচে রয়েছে। এর মধ্যে ইটনা ও অষ্টগ্রাম উ

কিশোরগঞ্জে টানা বৃষ্টিতে তলিয়ে গেছে ৭ হাজার হেক্টর জমির ধান

টানা বৃষ্টিপাত ও উজানের ঢলে কিশোরগঞ্জ জেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়ে বোরো ধানের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ইতোমধ্যে প্রায় ৬ হাজার ৭৬৮ হেক্টর জমির ধান পানির নিচে তলিয়ে গেছে। এতে ক্ষতিগ্রস্ত হয়েছেন প্রায় ২১ হাজার কৃষক।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের (খামারবাড়ি) তথ্যমতে, টানা বৃষ্টিতে জেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়ে ৬ হাজার ৭৬৮ হেক্টর জমি পানির নিচে চলে গেছে। এর মধ্যে ইটনা উপজেলাতেই প্রায় ২ হাজার ৬০০ হেক্টর বোরোধানের জমি ক্ষতিগ্রস্ত হয়েছে। ফলে ধান কাটতে গিয়ে চরম দুর্ভোগে পড়েছেন কৃষকরা। পাশাপাশি অতিবৃষ্টির কারণে জেলার বিভিন্ন এলাকায় সবজির ক্ষেতেও ক্ষয়ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে।

কিশোরগঞ্জে টানা বৃষ্টিতে তলিয়ে গেছে ৭ হাজার হেক্টর জমির ধান

কিশোরগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. সাজ্জাদ হোসেন বলেন, পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণে রাখা হয়েছে। সম্ভাব্য ঝুঁকি মোকাবিলায় স্থানীয় প্রশাসন ও কৃষকদের সতর্ক থাকতে বলা হয়েছে। আগেই দ্রুত ধান কেটে ঘরে তোলার পরামর্শ দেওয়া হয়েছিল।

কিশোরগঞ্জে টানা বৃষ্টিতে তলিয়ে গেছে ৭ হাজার হেক্টর জমির ধান

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ড. সাদিকুর রহমান জানান, বৃহস্পতিবার বিকেল পর্যন্ত মাঠপর্যায়ের তথ্যমতে, ৬ হাজার ৭৬৮ হেক্টর জমি পানির নিচে রয়েছে। এর মধ্যে ইটনা ও অষ্টগ্রাম উপজেলায় ক্ষতির পরিমাণ বেশি। তবে বৃষ্টিপাত না বাড়লে বড় ধরনের ক্ষতির আশঙ্কা কমতে পারে।

এসকে রাসেল/কেএইচকে/এএসএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow