কিশোরগঞ্জে শিক্ষিকাকে দা দিয়ে কোপালেন শিক্ষার্থীর মা

কিশোরগঞ্জের ভৈরবে মেয়ের শিক্ষিকা সিঁথি সীমিতাকে (২৮) দা দিয়ে কোপালেন শিক্ষার্থীর মা। এ ঘটনায় প্রিয়া (২২) নামের এক নারীকে আটক করে পুলিশে সোপর্দ করেছে জনতা। সোমবার (১৩ জুলাই) সকালে ভৈরব উপজেলার শিবপুর ইউনিয়নের পানাউল্লাহচর এলাকায় এই ঘটনা ঘটে। আটক নারী উপজেলার শিবপুর ইউনিয়নের পানাউল্লাহচর এলাকার মতি চান্দের বাড়ির হোটেল ব্যবসায়ী বায়েজিদ মিয়ার স্ত্রী ও খোকন মিয়ার মেয়ে। জানা গেছে, সিঁথি সীমিতা ভৈরব উপজেলা শিবপুর ইউনিয়নের গাজিরটেক এলাকার মৃত সুলয়মান মিয়ার মেয়ে। তিনি স্থানীয় একটি কিন্ডারগার্টেন স্কুলে শিক্ষকতা করেন। পাশাপাশি টিউশনি পড়ান। প্রতিদিনের মতো সোমবার সকালে একই এলাকার বায়েজিদ মিয়ার বাসায় তার মেয়েকে পড়াতে যান। পড়ানো শেষ করে বাড়ি ফেরার সময়ে পুনরায় বাসায় ফেলে আসা ছাতা আনতে গেলে হঠাৎ ক্ষিপ্ত হয়ে শিক্ষার্থীর মা প্রিয়া বেগম হাতের দা দিয়ে শিক্ষিকাকে এলোপাতাড়িভাবে কুপিয়ে গুরুতর আহত করেন। পরে চিৎকার শুনে তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে গেলে সেখানকার চিকিৎসকরা তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। পরে থানা পুলিশ খবর পেয়ে জনতার হাতে আটক অভিযুক্ত নারীকে থানায় নিয়

কিশোরগঞ্জে শিক্ষিকাকে দা দিয়ে কোপালেন শিক্ষার্থীর মা

কিশোরগঞ্জের ভৈরবে মেয়ের শিক্ষিকা সিঁথি সীমিতাকে (২৮) দা দিয়ে কোপালেন শিক্ষার্থীর মা। এ ঘটনায় প্রিয়া (২২) নামের এক নারীকে আটক করে পুলিশে সোপর্দ করেছে জনতা।

সোমবার (১৩ জুলাই) সকালে ভৈরব উপজেলার শিবপুর ইউনিয়নের পানাউল্লাহচর এলাকায় এই ঘটনা ঘটে।

আটক নারী উপজেলার শিবপুর ইউনিয়নের পানাউল্লাহচর এলাকার মতি চান্দের বাড়ির হোটেল ব্যবসায়ী বায়েজিদ মিয়ার স্ত্রী ও খোকন মিয়ার মেয়ে।

জানা গেছে, সিঁথি সীমিতা ভৈরব উপজেলা শিবপুর ইউনিয়নের গাজিরটেক এলাকার মৃত সুলয়মান মিয়ার মেয়ে। তিনি স্থানীয় একটি কিন্ডারগার্টেন স্কুলে শিক্ষকতা করেন। পাশাপাশি টিউশনি পড়ান। প্রতিদিনের মতো সোমবার সকালে একই এলাকার বায়েজিদ মিয়ার বাসায় তার মেয়েকে পড়াতে যান। পড়ানো শেষ করে বাড়ি ফেরার সময়ে পুনরায় বাসায় ফেলে আসা ছাতা আনতে গেলে হঠাৎ ক্ষিপ্ত হয়ে শিক্ষার্থীর মা প্রিয়া বেগম হাতের দা দিয়ে শিক্ষিকাকে এলোপাতাড়িভাবে কুপিয়ে গুরুতর আহত করেন। পরে চিৎকার শুনে তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে গেলে সেখানকার চিকিৎসকরা তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। পরে থানা পুলিশ খবর পেয়ে জনতার হাতে আটক অভিযুক্ত নারীকে থানায় নিয়ে যাওয়া হয়।

আহত শিক্ষিকার দেবর সারোয়ার বলেন, আমার ভাবি একটি স্কুলে চাকরি করেন। পাশাপাশি কয়েকজন শিক্ষার্থীকে পড়ান। প্রতিদিনের মতই আজ সকালে ভাবি প্রিয়া নামের এক মহিলার মেয়েকে তার বাসায় প্রাইভেট পড়াতে যান৷ পড়ানো শেষ করে বাসায় ফিরে আসার সময়ে হঠাৎ করে দা দিয়ে কুপিয়ে ভাবিকে গুরুতর আহত করে। পরে খবর পেয়ে আমরা ভাবিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে তার অবস্থা খারাপে দিকে গেলে তাকে ঢাকায় রেফার্ড করে। তার অবস্থা খুব খারাপ।

শিক্ষিকার চাচা শ্বশুর গণি মিয়া বলেন, শুনেছি কয়েকদিন আগে আমার ভাতিজা বউয়ের কাছে শিক্ষার্থীর মা প্রিয়া বেগম ২০ হাজার টাকা ধার চেয়েছিল। কিন্তু সেই টাকা দেয়নি তাই ক্ষিপ্ত হয়ে সকালে প্রাইভেট পড়ানো শেষে বাসায় ফেরার সময়ে দা দিয়ে কুপিয়ে গুরুতর আহত করা হয়।

ভৈরব থানার উপপরিদর্শক এমদাদুল কবির জানান, শিবপুর ইউনিয়নের পানাউল্লাহচর এলাকায় এক গৃহ শিক্ষিকাকে দা দিয়ে কুপিয়ে গুরুতর আহত করার অভিযোগে জনতার হাতে এক নারীকে আটক হয়। ৯৯৯ এ অভিযোগ পেয়ে ঘটনাস্থল থেকে নারীকে আটক করে থানায় নিয়ে আসা হয়। এই ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

রাজীবুল হাসান/এনএইচআর

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow