কুমিল্লায় ইতিকাফে নামাজরত অবস্থায় বৃদ্ধের মৃত্যু

মসজিদে ইতিকাফে এশার নামাজরত অবস্থায় হারুনুর রশিদ (৮০) নামে এক মুসল্লি মারা গেছেন। বৃহস্পতিবার (১২ মার্চ) রাতে কুমিল্লার বুড়িচং উপজেলার পীরযাত্রাপুর ইউনিয়নের সাদকপুর কেন্দ্রীয় জামে মসজিদে এ ঘটনা ঘটে। হারুনুর রশিদ সাদকপুর মাস্টার বাড়ির বাসিন্দা। তিনি পুলিশের অবসরপ্রাপ্ত সদস্য ছিলেন। সদকপুর কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম হাফেজ আবুল খায়ের বলেন, হারুনুর রশিদ মাহে রমজানের নাজাতের দশদিনে সাদকপুর কেন্দ্রীয় জামে মসজিদে ইতিকাফের জন্য অবস্থান করছিলেন। বৃহস্পতিবার এশার নামাজ আদায়কালে দুই রাকাত সুন্নত শেষে হঠাৎ অসুস্থ হয়ে মসজিদের ভিতর মারা যান। নিহতের বড় মেয়ের জামাতা কাজী মো.সেফাউল করিম জানায়, মসজিদে ইতিকাফ অবস্থায় এশার নামাজ পড়াকালে তিনি মৃত্যুবরণ করেছেন। তার মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। জাহিদ পাটোয়ারী/আরএইচ/জেআইএম

কুমিল্লায় ইতিকাফে নামাজরত অবস্থায় বৃদ্ধের মৃত্যু

মসজিদে ইতিকাফে এশার নামাজরত অবস্থায় হারুনুর রশিদ (৮০) নামে এক মুসল্লি মারা গেছেন। বৃহস্পতিবার (১২ মার্চ) রাতে কুমিল্লার বুড়িচং উপজেলার পীরযাত্রাপুর ইউনিয়নের সাদকপুর কেন্দ্রীয় জামে মসজিদে এ ঘটনা ঘটে।

হারুনুর রশিদ সাদকপুর মাস্টার বাড়ির বাসিন্দা। তিনি পুলিশের অবসরপ্রাপ্ত সদস্য ছিলেন।

সদকপুর কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম হাফেজ আবুল খায়ের বলেন, হারুনুর রশিদ মাহে রমজানের নাজাতের দশদিনে সাদকপুর কেন্দ্রীয় জামে মসজিদে ইতিকাফের জন্য অবস্থান করছিলেন। বৃহস্পতিবার এশার নামাজ আদায়কালে দুই রাকাত সুন্নত শেষে হঠাৎ অসুস্থ হয়ে মসজিদের ভিতর মারা যান।

নিহতের বড় মেয়ের জামাতা কাজী মো.সেফাউল করিম জানায়, মসজিদে ইতিকাফ অবস্থায় এশার নামাজ পড়াকালে তিনি মৃত্যুবরণ করেছেন। তার মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

জাহিদ পাটোয়ারী/আরএইচ/জেআইএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow