কুমিল্লায় নববর্ষ উপলক্ষে বাঁশ বেতের পণ্য প্রদর্শনী

বাংলা নববর্ষ উপলক্ষে কুমিল্লা বিসিক শিল্প নগরীতে বাঁশ বেতের তৈরি পণ্যের প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। শনিবার (১১ এপ্রিল) বিসিকের মনির কটেজ ইন্ডাস্ট্রিতে আয়োজিত এই প্রদর্শনীর উদ্বোধন করা হয়। বাঁশ বেতের ব্যতিক্রম সব পণ্য দেখে বিমোহিত হন অতিথি ও দর্শনার্থীরা। প্রদর্শনীর উদ্বোধন করেন সুশাসনের জন্য নাগরিক সুজন কুমিল্লা জেলা কমিটির সাধারণ সম্পাদক অধ্যাপক আলী হোসেন টিটু। আমন্ত্রিত অতিথিদের মধ্যে আরও উপস্থিত ছিলেন সুজন কুমিল্লা জেলা কমিটির সহ-সভাপতি অধ্যাপক হুমায়ুন কবির, কুমিল্লা জেলা সুজনের সাংগঠনিক সম্পাদক অধ্যাপক এইচএম মনজুর হোসেন, সুজন মহানগর কমিটির কোষাধ্যক্ষ শামসুন্নাহার ঝুমুর, সংগঠক মর্তুজা তপু, মহানগর সুজনের নির্বাহী সদস্য কাজী মোহাম্মদ আলী, এইস কুমিল্লার প্রধান নির্বাহী সুমাইয়া বিনতে হোসাইনী, সংগঠক দিল আফরোজ রুনা, নাজমুল হাসান তুহিন, সাংবাদিক শান্তনু হাসান খান, অধ্যাপক আহসানুল বাসার বাবলু প্রমুখ। প্রদর্শনী সম্পর্কে অতিথি ও অন্যান্যদের ধারণা দেন মনির কুটির শিল্পের পরিচালক এ কে এম মইনুদ্দিন সাগর। জাহিদ পাটোয়ারী/এনএইচআর/এমএস

কুমিল্লায় নববর্ষ উপলক্ষে বাঁশ বেতের পণ্য প্রদর্শনী

বাংলা নববর্ষ উপলক্ষে কুমিল্লা বিসিক শিল্প নগরীতে বাঁশ বেতের তৈরি পণ্যের প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। শনিবার (১১ এপ্রিল) বিসিকের মনির কটেজ ইন্ডাস্ট্রিতে আয়োজিত এই প্রদর্শনীর উদ্বোধন করা হয়।

বাঁশ বেতের ব্যতিক্রম সব পণ্য দেখে বিমোহিত হন অতিথি ও দর্শনার্থীরা। প্রদর্শনীর উদ্বোধন করেন সুশাসনের জন্য নাগরিক সুজন কুমিল্লা জেলা কমিটির সাধারণ সম্পাদক অধ্যাপক আলী হোসেন টিটু।

কুমিল্লায় নববর্ষ উপলক্ষে বাঁশ বেতের পণ্য প্রদর্শনী

আমন্ত্রিত অতিথিদের মধ্যে আরও উপস্থিত ছিলেন সুজন কুমিল্লা জেলা কমিটির সহ-সভাপতি অধ্যাপক হুমায়ুন কবির, কুমিল্লা জেলা সুজনের সাংগঠনিক সম্পাদক অধ্যাপক এইচএম মনজুর হোসেন, সুজন মহানগর কমিটির কোষাধ্যক্ষ শামসুন্নাহার ঝুমুর, সংগঠক মর্তুজা তপু, মহানগর সুজনের নির্বাহী সদস্য কাজী মোহাম্মদ আলী, এইস কুমিল্লার প্রধান নির্বাহী সুমাইয়া বিনতে হোসাইনী, সংগঠক দিল আফরোজ রুনা, নাজমুল হাসান তুহিন, সাংবাদিক শান্তনু হাসান খান, অধ্যাপক আহসানুল বাসার বাবলু প্রমুখ।

প্রদর্শনী সম্পর্কে অতিথি ও অন্যান্যদের ধারণা দেন মনির কুটির শিল্পের পরিচালক এ কে এম মইনুদ্দিন সাগর।

জাহিদ পাটোয়ারী/এনএইচআর/এমএস

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow