কুমিল্লায় মাদক উদ্ধার অভিযানে শ্রেষ্ঠ ব্রাহ্মণপাড়া থানার এসআই মেহেদী

কুমিল্লা জেলার সকল থানার মধ্যে ২০২৬ সালের জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে সর্বাধিক মাদকদ্রব্য উদ্ধার করে জেলা শ্রেষ্ঠত্ব অর্জন করেছেন ব্রাহ্মণপাড়া থানায় কর্মরত উপ-পরিদর্শক (এসআই) মেহেদী। এ সাফল্যের স্বীকৃতিস্বরূপ তাকে সম্মাননা ও অর্থ পুরস্কার প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (১২ মার্চ) কুমিল্লা জেলা পুলিশ লাইন্সের ড্রিলশেডে অবস্থিত শহীদ আরআই এ.বি.এম আবদুল হালিম মিলনায়তনে অনুষ্ঠিত জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় তার হাতে সম্মাননা তুলে দেওয়া হয়। কুমিল্লা জেলার পুলিশ সুপার মোহাম্মদ আনিসুজ্জামান, পিপিএম-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সঞ্চালনার দায়িত্ব পালন করেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) রাশেদুল হক চৌধুরী। কল্যাণ সভায় বিভিন্ন ইউনিট থেকে আগত সকল পদমর্যাদার পুলিশ সদস্যরা পুলিশ সুপারের কাছে তাদের নানা সমস্যা ও প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন। পুলিশ সুপার মনোযোগসহকারে তাদের বক্তব্য শোনেন এবং দ্রুত সমাধানের জন্য সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন। সভায় পুলিশ সুপার উপস্থিত সদস্যদের সতর্কতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ দেন। তিনি বিশেষভাবে নৈতিক স্খলন রোধ, প্রশাসনিক শৃঙ্খলা বজা

কুমিল্লায় মাদক উদ্ধার অভিযানে শ্রেষ্ঠ ব্রাহ্মণপাড়া থানার এসআই মেহেদী

কুমিল্লা জেলার সকল থানার মধ্যে ২০২৬ সালের জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে সর্বাধিক মাদকদ্রব্য উদ্ধার করে জেলা শ্রেষ্ঠত্ব অর্জন করেছেন ব্রাহ্মণপাড়া থানায় কর্মরত উপ-পরিদর্শক (এসআই) মেহেদী। এ সাফল্যের স্বীকৃতিস্বরূপ তাকে সম্মাননা ও অর্থ পুরস্কার প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার (১২ মার্চ) কুমিল্লা জেলা পুলিশ লাইন্সের ড্রিলশেডে অবস্থিত শহীদ আরআই এ.বি.এম আবদুল হালিম মিলনায়তনে অনুষ্ঠিত জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় তার হাতে সম্মাননা তুলে দেওয়া হয়।

কুমিল্লা জেলার পুলিশ সুপার মোহাম্মদ আনিসুজ্জামান, পিপিএম-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সঞ্চালনার দায়িত্ব পালন করেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) রাশেদুল হক চৌধুরী।

কল্যাণ সভায় বিভিন্ন ইউনিট থেকে আগত সকল পদমর্যাদার পুলিশ সদস্যরা পুলিশ সুপারের কাছে তাদের নানা সমস্যা ও প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন। পুলিশ সুপার মনোযোগসহকারে তাদের বক্তব্য শোনেন এবং দ্রুত সমাধানের জন্য সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।

সভায় পুলিশ সুপার উপস্থিত সদস্যদের সতর্কতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ দেন। তিনি বিশেষভাবে নৈতিক স্খলন রোধ, প্রশাসনিক শৃঙ্খলা বজায় রাখা, দক্ষতা বৃদ্ধি, কর্তৃপক্ষের আদেশ-নির্দেশ মেনে চলা এবং জননিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে দিকনির্দেশনা দেন।

এ সময় জানুয়ারি ২০২৬ মাসে শ্রেষ্ঠ সার্কেল অফিসার হিসেবে সহকারী পুলিশ সুপার (দেবিদ্বার সার্কেল) মো. শাহীন এবং শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ তৌহিদুল আনোয়ারকে সম্মাননা প্রদান করা হয়।

অন্যদিকে ফেব্রুয়ারি ২০২৬ মাসে শ্রেষ্ঠ অফিসার হিসেবে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) পংকজ বড়ুয়া এবং শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে বুড়িচং থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ লুৎফুর রহমানকে সম্মাননা দেওয়া হয়।

ভালো কাজের স্বীকৃতিস্বরূপ সংশ্লিষ্ট অফিসার ও ফোর্সদের অর্থ পুরস্কার প্রদান করা হয় এবং ভবিষ্যতে আরও ভালো কাজের জন্য তাদের অনুপ্রাণিত করা হয়। একই সঙ্গে ভালো কাজের স্বীকৃতিতে অর্থ পুরস্কারের পরিমাণ বাড়ানোরও আহ্বান জানানো হয়।

সভায় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) পংকজ বড়ুয়াসহ কুমিল্লা জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং বিভিন্ন ইউনিটের পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow