কুমিল্লায় হিরোইনসহ ৬ জন আটক

কুমিল্লায় ৮৭৫ গ্রাম হিরোইন সহ ৬ জনকে আটক করেছে কোতয়ালী মডেল থানা পুলিশ। সোমবার (১৩ এপ্রিল) দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা আলেখার এলাকা থেকে আটক করেছে। আটককৃত মালামালের মূল্য আনুমানিক ৭ লাখ ২০ হাজার টাকা। সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন কোতয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) তৌহিদুল আনোয়ার। পুলিশ জানায়- গোপন সংবাদের ভিত্তিতে কোতয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) তৌহিদুল আনোয়ারের নির্দেশে এসআই কুতুব উদ্দিন নেতৃত্বে সোমবার দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের আলেখারচর বিশ^রোড তিতাস আবাসিক হোটেলের সামনে অভিযান চালায়। এ সময় চট্টগ্রাম অভিমুকী এশিয়া এয়ারকন একটি বাসকে থামায় পুলিশ। পরে বাসটি তল্লাশী চালিয়ে সন্দেহজনক ৬ জনকে আটক করে। পরে তল্লাশী চালিয়ে তাদের কাছ থেকে ১২’শ পুড়িয়া হিরোইন, যার পলিথিণ ও কাগজসহ মোট ওজন ৮৭৫ গ্রাম। আটককৃতরা হলো- কুমিল্লা ধর্মসাগর পাড় এলাকার ভাড়াটিয়া গোলাম মোস্তফার পুত্র মোঃ গোলাম রহমান(২৭), কুমিল্লা নগরীর সুজানগর এলাকার মনা মিয়ার পুত্র মোঃ মাহবুব(২৩), মুন্সেফবাড়ীর শহিদুল্লাহর পুত্র মোঃ আবু সাকিব অনু(২৫), পাঁথুবীর চাঁনপুর এলাকার জহিরুল ইসলাম মোঃ আইমান ইসলাম প্রঃ ফাহ

কুমিল্লায় হিরোইনসহ ৬ জন আটক

কুমিল্লায় ৮৭৫ গ্রাম হিরোইন সহ ৬ জনকে আটক করেছে কোতয়ালী মডেল থানা পুলিশ। সোমবার (১৩ এপ্রিল) দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা আলেখার এলাকা থেকে আটক করেছে। আটককৃত মালামালের মূল্য আনুমানিক ৭ লাখ ২০ হাজার টাকা।

সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন কোতয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) তৌহিদুল আনোয়ার। পুলিশ জানায়- গোপন সংবাদের ভিত্তিতে কোতয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) তৌহিদুল আনোয়ারের নির্দেশে এসআই কুতুব উদ্দিন নেতৃত্বে সোমবার দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের আলেখারচর বিশ^রোড তিতাস আবাসিক হোটেলের সামনে অভিযান চালায়। এ সময় চট্টগ্রাম অভিমুকী এশিয়া এয়ারকন একটি বাসকে থামায় পুলিশ। পরে বাসটি তল্লাশী চালিয়ে সন্দেহজনক ৬ জনকে আটক করে। পরে তল্লাশী চালিয়ে তাদের কাছ থেকে ১২’শ পুড়িয়া হিরোইন, যার পলিথিণ ও কাগজসহ মোট ওজন ৮৭৫ গ্রাম।

আটককৃতরা হলো- কুমিল্লা ধর্মসাগর পাড় এলাকার ভাড়াটিয়া গোলাম মোস্তফার পুত্র মোঃ গোলাম রহমান(২৭), কুমিল্লা নগরীর সুজানগর এলাকার মনা মিয়ার পুত্র মোঃ মাহবুব(২৩), মুন্সেফবাড়ীর শহিদুল্লাহর পুত্র মোঃ আবু সাকিব অনু(২৫), পাঁথুবীর চাঁনপুর এলাকার জহিরুল ইসলাম মোঃ আইমান ইসলাম প্রঃ ফাহিম(২৮), নগরীর তেলিকোনা এলাকার প্রদ্বীপ সাহার পুত্র নিলয় সাহা প্রকাশ দ্বীপ সাহা(২৫) এবং চকবাজার এলাকার জাহাঙ্গীর আলমের পুত্র মোঃ মেহরাব আলম প্রকাশ অপি (২৮)।

এ বিষয়ে কোতয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) তৌহিদুল আনোয়ার জানান- ঢাকা থেকে চট্টগ্রামগামী একটি বাসে তল্লাশী চালিয়ে ৬ জনকে আটক করা হয়। তাদের কাছ থেকে ৮৭৫ গ্রাম হিরোইন উদ্ধার করা হয়। যার মূল্য ৭ লাখ ২০ হাজার টাকা। এ বিষয়ে কোতয়ালী মডেল থানায় আসামীদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow