কুর্দিস্তানে হামলায় ফরাসি সেনার মৃত্যু, মাখোঁর হুঁশিয়ারি
ইরাকের কুর্দিস্তানে হামলায় ফ্রান্সের একজন সেনা নিহত এবং আরও বেশ কয়েকজন আহত হয়েছেন। আহতদের অবস্থাও গুরুতর। ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁ এ তথ্য জানিয়েছেন। সেনা নিহতের তথ্য জানিয়ে হুঁশিয়ারি দিয়েছেন মাখোঁ। তিনি বলেছেন, ইরবিল অঞ্চলে ফরাসি বাহিনীর ওপর হামলা ‘অগ্রহণযোগ্য’। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। এর আগে ফ্রান্সের সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছিল, ওই অঞ্চলে ইরাকি অংশীদারদের সঙ্গে সন্ত্রাসবিরোধী প্রশিক্ষণে নিয়োজিত ছয় ফরাসি সেনা ড্রোন হামলায় আহত হয়েছেন। বৃহস্পতিবার (১২ মার্চ) স্থানীয় সময় ইরাকের কুর্দিস্তানের রাজধানী ইরবিলের গভর্নর ওমেদ কোসনাও বলেন, পেসমারগা-ফ্রেঞ্চ যৌথ ঘাঁটিতে এ ড্রোন হামলা হয়। আহত ওই সেনাদের অবস্থা কতটুকু গুরুতর বা সামান্য কি না এ বিষয়টি বিবৃতিতে তখন স্পষ্ট করেননি ইরবিলের গভর্নর। এছাড়া হামলা কারা চালিয়েছে সেটিও জানাননি তিনি। কয়েকদিন ধরে ইরান সমর্থিত ইরাকি সশস্ত্র গোষ্ঠী পশ্চিমাদের অবকাঠামো লক্ষ্য করে হামলা চালাচ্ছে। এর মধ্যেই ফরাসি সেনাদের হতাহতের ঘটনা ঘটল।
ইরাকের কুর্দিস্তানে হামলায় ফ্রান্সের একজন সেনা নিহত এবং আরও বেশ কয়েকজন আহত হয়েছেন। আহতদের অবস্থাও গুরুতর। ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁ এ তথ্য জানিয়েছেন।
সেনা নিহতের তথ্য জানিয়ে হুঁশিয়ারি দিয়েছেন মাখোঁ। তিনি বলেছেন, ইরবিল অঞ্চলে ফরাসি বাহিনীর ওপর হামলা ‘অগ্রহণযোগ্য’। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।
এর আগে ফ্রান্সের সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছিল, ওই অঞ্চলে ইরাকি অংশীদারদের সঙ্গে সন্ত্রাসবিরোধী প্রশিক্ষণে নিয়োজিত ছয় ফরাসি সেনা ড্রোন হামলায় আহত হয়েছেন।
বৃহস্পতিবার (১২ মার্চ) স্থানীয় সময় ইরাকের কুর্দিস্তানের রাজধানী ইরবিলের গভর্নর ওমেদ কোসনাও বলেন, পেসমারগা-ফ্রেঞ্চ যৌথ ঘাঁটিতে এ ড্রোন হামলা হয়। আহত ওই সেনাদের অবস্থা কতটুকু গুরুতর বা সামান্য কি না এ বিষয়টি বিবৃতিতে তখন স্পষ্ট করেননি ইরবিলের গভর্নর। এছাড়া হামলা কারা চালিয়েছে সেটিও জানাননি তিনি।
কয়েকদিন ধরে ইরান সমর্থিত ইরাকি সশস্ত্র গোষ্ঠী পশ্চিমাদের অবকাঠামো লক্ষ্য করে হামলা চালাচ্ছে। এর মধ্যেই ফরাসি সেনাদের হতাহতের ঘটনা ঘটল।
What's Your Reaction?