কুয়েতের বাইরে থাকা প্রবাসীদের ভিসার মেয়াদ ৩ মাস বাড়লো
ইরান ও ইসরায়েল-যুক্তরাষ্ট্রের চলমান যুদ্ধ পরিস্থিতিতে ভিজিট ভিসার মেয়াদ স্বয়ংক্রিয়ভাবে এক মাস বৃদ্ধি করেছে কুয়েত সরকার। সেইসঙ্গে কুয়েতের বাইরে থাকা প্রবাসীদের জন্য ভিসার মেয়াদ আরও তিন মাস বাড়ানো হয়েছে। বুধবার (৪ মার্চ) কুয়েতের সংশ্লিষ্ট মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। সেখানে বলা হয়, বর্তমান পরিস্থিতিতে মেয়াদোত্তীর্ণ বা মেয়াদ শেষ হতে যাওয়া সকল ধরনের ভিজিট এন্ট্রি ভিসা গত ২৮ ফেব্রুয়ারি থেকে এক মাসের জন্য বাড়ানো হবে। আর তা ইলেকট্রনিক সিস্টেমের মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে প্রযোজ্য হবে। এর জন্য আবাসিক বিভাগগুলোতে যাওয়ার প্রয়োজন নেই। আরও পড়ুনআতঙ্কে দিন কাটছে প্রবাসী বাংলাদেশিদেরসতর্ক হওয়ার সময়টুকুও পাচ্ছি না দেশটির সরকার জানিয়েছে, বর্তমান ব্যতিক্রমী পরিস্থিতি বিবেচনা করে, এই সময়ের মধ্যে নির্ধারিত ফি এবং জরিমানা থেকে প্রবাসীদের সম্পূর্ণ অব্যাহতি থাকবে। যেসব প্রবাসী ছুটিতে গিয়ে বর্তমানে কুয়েতের বাইরে আছেন, যাদের ২০ নম্বর খাদেম তথা গৃহকর্মীরা ৪ মাস থাকতে পারেন। ১৮ নম্বর শ্যোন আকামাধারী প্রবাসীরা ৬ মাস ছুটিতে কুয়েতের বাইরে থাকতে পারেন। এর বেশি সময় দেশটির বাইরে থাকলে আইন অনুয
ইরান ও ইসরায়েল-যুক্তরাষ্ট্রের চলমান যুদ্ধ পরিস্থিতিতে ভিজিট ভিসার মেয়াদ স্বয়ংক্রিয়ভাবে এক মাস বৃদ্ধি করেছে কুয়েত সরকার। সেইসঙ্গে কুয়েতের বাইরে থাকা প্রবাসীদের জন্য ভিসার মেয়াদ আরও তিন মাস বাড়ানো হয়েছে।
বুধবার (৪ মার্চ) কুয়েতের সংশ্লিষ্ট মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। সেখানে বলা হয়, বর্তমান পরিস্থিতিতে মেয়াদোত্তীর্ণ বা মেয়াদ শেষ হতে যাওয়া সকল ধরনের ভিজিট এন্ট্রি ভিসা গত ২৮ ফেব্রুয়ারি থেকে এক মাসের জন্য বাড়ানো হবে। আর তা ইলেকট্রনিক সিস্টেমের মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে প্রযোজ্য হবে। এর জন্য আবাসিক বিভাগগুলোতে যাওয়ার প্রয়োজন নেই।
আরও পড়ুন
আতঙ্কে দিন কাটছে প্রবাসী বাংলাদেশিদের
সতর্ক হওয়ার সময়টুকুও পাচ্ছি না
দেশটির সরকার জানিয়েছে, বর্তমান ব্যতিক্রমী পরিস্থিতি বিবেচনা করে, এই সময়ের মধ্যে নির্ধারিত ফি এবং জরিমানা থেকে প্রবাসীদের সম্পূর্ণ অব্যাহতি থাকবে। যেসব প্রবাসী ছুটিতে গিয়ে বর্তমানে কুয়েতের বাইরে আছেন, যাদের ২০ নম্বর খাদেম তথা গৃহকর্মীরা ৪ মাস থাকতে পারেন। ১৮ নম্বর শ্যোন আকামাধারী প্রবাসীরা ৬ মাস ছুটিতে কুয়েতের বাইরে থাকতে পারেন। এর বেশি সময় দেশটির বাইরে থাকলে আইন অনুযায়ী আকামা (ভিসা) বাতিল হয়ে যায়।
সেই ছুটির মেয়াদ তিন মাস বাড়িয়েছে সরকার। যেসব প্রবাসীর ছুটির মেয়াদ শেষ হয়েছে অথবা এরইমধ্যে শেষ হয়ে যাবে তাদের ছুটির মেয়াদ তিন মাস স্বয়ংক্রিয়ভাবে বেড়ে যাবে। তাদের ইলেকট্রনিক সিস্টেমের মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে তিন মাসের অনুপস্থিতির অনুমতি প্রদান করা হবে। আর কোনো ধরনের ফি ছাড়াই তা নবায়ন হয়ে যাবে।
কুয়েতের সংশ্লিষ্ট মন্ত্রণালয় আরও নিশ্চিত করেছে যে, পরিস্থিতির উন্নয়নের ওপর নির্ভর করে সময়কাল আরও বাড়ানো যেতে পারে।
সাদেক রিপন/এসএইচএস/এমএস
What's Your Reaction?