কুয়েতে চীনা কোম্পানির ভবনে ইরানের হামলা, যা জানাল বেইজিং
কুয়েতে একটি চীনা কোম্পানির ভবনে ইরানের হামলায় কোনো চীনা নাগরিক হতাহত হননি বলে জানিয়েছে চীন।
শুক্রবার নিয়মিত সংবাদ সম্মেলনে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং বলেন, হামলায় কোনো চীনা নাগরিক আহত হওয়ার তথ্য তাদের কাছে নেই।
তিনি কুয়েত সরকারের প্রতি চীনা নাগরিক ও দেশটির প্রতিষ্ঠানগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।
এর আগে কুয়েতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, ৩০ জুলাই উত্তর কুয়েতে একটি চীনা কোম্পানির ভবনে হামলা চালানো হয়। এতে একজন কর্মী নিহত হন এবং ভবনটির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।
সূত্র: শাফাক নিউজ এজেন্সি