কুয়েতে তিন মার্কিন সেনা নিহতের খবর সত্য নয়: সেন্টকম

কুয়েতে সাম্প্রতিক হামলায় তিন মার্কিন সেনা নিহত হয়েছেন— এমন খবরকে সম্পূর্ণ মিথ্যা বলে দাবি করেছে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)। রোববার (১৩ জুলাই) এক বিবৃতিতে সেন্টকম জানায়, সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন প্ল্যাটফর্মে ছড়িয়ে পড়া এ ধরনের তথ্য ‘ইরানের ভুয়া প্রচারণা’ (প্রোপাগান্ডা) ছাড়া আর কিছুই নয়। সাম্প্রতিক দিনগুলোতে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পাল্টাপাল্টি হামলা বেড়েছে। ওয়াশিংটনের দাবি, তারা ইরানের অভ্যন্তরে ৩০০টিরও বেশি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। অন্যদিকে তেহরান কুয়েত, বাহরাইন, কাতার ও জর্ডানে থাকা মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে পাল্টা হামলার দাবি করেছে। এদিকে, গত ১৭ জুন দুই দেশের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারক (এমওইউ) লঙ্ঘনের অভিযোগে একে অপরকে দায়ী করছে ওয়াশিংটন ও তেহরান।  

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow