কোনো পণ্যের মূল্য বাড়েনি: শামা ওবায়েদ

দ্রব্যমূল্য প্রসঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেন, কোনো পণ্যের মূল্য বাড়েনি। তেলের দামও বাড়ানো হয়নি। এ বিষয়ে সরকার অত্যন্ত সতর্ক রয়েছে। প্রধানমন্ত্রী নিবিড়ভাবে বিষয়টি পর্যবেক্ষণ করছেন। বুধবার (১৮ মার্চ) বিকেল সাড়ে ৩টার দিকে ফরিদপুরের সালথা মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে ঈদ উপহার বিতরণ শেষে তিনি এ কথা বলেন। ঢাকাসহ দেশের বিভিন্ন জেলা-উপজেলার মানুষ যাতে নির্বিঘ্নে নিজ নিজ বাড়িতে ফিরতে পারেন এবং পরিবারের সঙ্গে ঈদ উদযাপন করতে পারে, সেজন্য সরকার কাজ করছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। তিনি বলেন, আমাদের মন্ত্রীরা বিভিন্ন বাসস্ট্যান্ডে গিয়ে তদারকি করছেন, যাতে সাধারণ মানুষ শান্তিপূর্ণভাবে এবং কোনো ধরনের দুশ্চিন্তা ছাড়াই ঘরে ফিরতে পারে। মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতি প্রসঙ্গে প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বলেন, মধ্যপ্রাচ্যে একটি নতুন পরিস্থিতি বিরাজ করছে। সেখানে অবস্থানরত বাংলাদেশিদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার কাজ করছে। যারা দেশে ফিরতে পারছেন না, তারা যেন নিরাপদে থাকতে পারেন এবং দ্রুত দেশে ফিরতে পারেন, সে বিষয়েও উদ্যোগ নেওয়া হয়েছে। যারা মারা গেছেন, তাদের মরদেহ দেশে ফিরিয়ে আনা

কোনো পণ্যের মূল্য বাড়েনি: শামা ওবায়েদ

দ্রব্যমূল্য প্রসঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেন, কোনো পণ্যের মূল্য বাড়েনি। তেলের দামও বাড়ানো হয়নি। এ বিষয়ে সরকার অত্যন্ত সতর্ক রয়েছে। প্রধানমন্ত্রী নিবিড়ভাবে বিষয়টি পর্যবেক্ষণ করছেন।

বুধবার (১৮ মার্চ) বিকেল সাড়ে ৩টার দিকে ফরিদপুরের সালথা মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে ঈদ উপহার বিতরণ শেষে তিনি এ কথা বলেন।

ঢাকাসহ দেশের বিভিন্ন জেলা-উপজেলার মানুষ যাতে নির্বিঘ্নে নিজ নিজ বাড়িতে ফিরতে পারেন এবং পরিবারের সঙ্গে ঈদ উদযাপন করতে পারে, সেজন্য সরকার কাজ করছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

তিনি বলেন, আমাদের মন্ত্রীরা বিভিন্ন বাসস্ট্যান্ডে গিয়ে তদারকি করছেন, যাতে সাধারণ মানুষ শান্তিপূর্ণভাবে এবং কোনো ধরনের দুশ্চিন্তা ছাড়াই ঘরে ফিরতে পারে।

মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতি প্রসঙ্গে প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বলেন, মধ্যপ্রাচ্যে একটি নতুন পরিস্থিতি বিরাজ করছে। সেখানে অবস্থানরত বাংলাদেশিদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার কাজ করছে। যারা দেশে ফিরতে পারছেন না, তারা যেন নিরাপদে থাকতে পারেন এবং দ্রুত দেশে ফিরতে পারেন, সে বিষয়েও উদ্যোগ নেওয়া হয়েছে। যারা মারা গেছেন, তাদের মরদেহ দেশে ফিরিয়ে আনার বিষয়েও সরকার কাজ করছে।

এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সালথা উপজেলা বিএনপির সাবেক সভাপতি সিদ্দিকুর রহমান তালুকদার, সহ-সভাপতি শাহিন মাতুব্বর, সাবেক চেয়ারম্যান ওয়াহিদুজ্জামান, ভাইস চেয়ারম্যান আসাদ মাতুব্বর প্রমুখ।

এন কে বি নয়ন/এসআর/এএসএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow