ক্যানসারে আক্রান্ত সুমনের চিকিৎসায় পাশে দাঁড়ালেন তারেক রহমান 

মরণব্যাধি বোনম্যারো ক্যানসারে আক্রান্ত মো. সুমনের চিকিৎসায় পাশে দাঁড়ালেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (১২ মার্চ) বিকেলে তারেক রহমানের পক্ষ থেকে রাজধানীর রূপনগর থানার ইস্টার্ন হাউজিং এলাকায় ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুনের নেতৃত্বে একটি প্রতিনিধি দল ক্যানসার আক্রান্ত সুমনের বাড়িতে সাক্ষাৎ করতে যায়। তারা সুমনের শারীরিক অবস্থার খোঁজ নেন এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের সহমর্মিতার বার্তা পৌঁছে দিয়ে চিকিৎসায় সহায়তাও করেন। এ সময় আরও উপস্থিত ছিলেন— ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য মুস্তাকিম বিল্লাহ, রুবেল আমিন, বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল ফকির, মশিউর রহমান মহান ও ঢাকা কলেজ ছাত্রদলের সদস্য আব্দুল্লাহ আল মিসবাহ প্রমুখ। উল্লেখ্য, গত ৮ ফেব্রুয়ারি ক্যানসার আক্রান্ত সুমন পল্লবীতে নির্বাচনী পথসভায় বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের কাছে তার চিকিৎসার বিষয়ে আবেদন করেছিলেন। এর প্রেক্ষিতে আজ ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রতিনিধিদলটি চিকিৎসা সহায়তা

ক্যানসারে আক্রান্ত সুমনের চিকিৎসায় পাশে দাঁড়ালেন তারেক রহমান 
মরণব্যাধি বোনম্যারো ক্যানসারে আক্রান্ত মো. সুমনের চিকিৎসায় পাশে দাঁড়ালেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (১২ মার্চ) বিকেলে তারেক রহমানের পক্ষ থেকে রাজধানীর রূপনগর থানার ইস্টার্ন হাউজিং এলাকায় ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুনের নেতৃত্বে একটি প্রতিনিধি দল ক্যানসার আক্রান্ত সুমনের বাড়িতে সাক্ষাৎ করতে যায়। তারা সুমনের শারীরিক অবস্থার খোঁজ নেন এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের সহমর্মিতার বার্তা পৌঁছে দিয়ে চিকিৎসায় সহায়তাও করেন। এ সময় আরও উপস্থিত ছিলেন— ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য মুস্তাকিম বিল্লাহ, রুবেল আমিন, বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল ফকির, মশিউর রহমান মহান ও ঢাকা কলেজ ছাত্রদলের সদস্য আব্দুল্লাহ আল মিসবাহ প্রমুখ। উল্লেখ্য, গত ৮ ফেব্রুয়ারি ক্যানসার আক্রান্ত সুমন পল্লবীতে নির্বাচনী পথসভায় বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের কাছে তার চিকিৎসার বিষয়ে আবেদন করেছিলেন। এর প্রেক্ষিতে আজ ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রতিনিধিদলটি চিকিৎসা সহায়তা প্রদান করল। সুমনের চিকিৎসার জন্য প্রায় ২০ লাখ টাকা প্রয়োজন বলে ‘আমরা বিএনপি পরিবার’ সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow