ক্রেডিট কার্ড লেনদেনে নিম্নমুখী প্রবণতা, ফেব্রুয়ারিতে ব্যবহার কম

চলতি বছর জানুয়ারির তুলনায় ফেব্রুয়ারি মাসে ক্রেডিট কার্ডের মাধ্যমে লেনদেন কমেছে দেশে এবং বিদেশে। বাংলাদেশে অবস্থানরত বিদেশি নাগরিকদের ক্ষেত্রে এই প্রবণতা লক্ষ্য করা গেছে। বাংলাদেশ ব্যাংকের সম্প্রতি প্রকাশিত এক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। প্রতিবেদন অনুযায়ী, জানুয়ারি মাসে বাংলাদেশিরা বিদেশে ক্রেডিট কার্ড ব্যবহার করে ৪৬৩ কোটি টাকা ব্যয় করলেও ফেব্রুয়ারিতে তা কমে দাঁড়ায় ৩৭৭ কোটিতে। অর্থাৎ এক মাসে বিদেশে ব্যয় কমেছে ৮৬ কোটি টাকা। ফেব্রুয়ারিতে বিদেশে ক্রেডিট কার্ড ব্যয়ের ক্ষেত্রে শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র, যেখানে খরচ হয়েছে ৫৪ কোটি ৩ লাখ টাকা। এরপর থাইল্যান্ডে ৫০ কোটি ৪ লাখ, সিঙ্গাপুরে ৩২ কোটি ৪ লাখ, যুক্তরাজ্যে ৩০ কোটি ৪ লাখ, সৌদি আরবে ২৮ কোটি, ভারতে ২৫ কোটি, মালয়েশিয়ায় ২৩ কোটি, নেদারল্যান্ডসে ১৭ কোটি, অস্ট্রেলিয়ায় ১৬ কোটি, সংযুক্ত আরব আমিরাতে ১৫ কোটি, আয়ারল্যান্ডে ১৩ কোটি এবং অন্যান্য দেশে মোট ৫৭ কোটি টাকা ব্যয় হয়েছে। অন্যদিকে, বিদেশি নাগরিকদের বাংলাদেশে ক্রেডিট কার্ড ব্যবহারেও একই ধরনের পতন লক্ষ্য করা গেছে। জানুয়ারিতে তারা ব্যয় করেছিলেন ৩৪৪ কোটি ৪ লাখ টাকা, যা ফেব্রুয়ারিতে কমে দাঁড়ায় ২৬৬ ক

ক্রেডিট কার্ড লেনদেনে নিম্নমুখী প্রবণতা, ফেব্রুয়ারিতে ব্যবহার কম

চলতি বছর জানুয়ারির তুলনায় ফেব্রুয়ারি মাসে ক্রেডিট কার্ডের মাধ্যমে লেনদেন কমেছে দেশে এবং বিদেশে। বাংলাদেশে অবস্থানরত বিদেশি নাগরিকদের ক্ষেত্রে এই প্রবণতা লক্ষ্য করা গেছে।

বাংলাদেশ ব্যাংকের সম্প্রতি প্রকাশিত এক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।

প্রতিবেদন অনুযায়ী, জানুয়ারি মাসে বাংলাদেশিরা বিদেশে ক্রেডিট কার্ড ব্যবহার করে ৪৬৩ কোটি টাকা ব্যয় করলেও ফেব্রুয়ারিতে তা কমে দাঁড়ায় ৩৭৭ কোটিতে। অর্থাৎ এক মাসে বিদেশে ব্যয় কমেছে ৮৬ কোটি টাকা। ফেব্রুয়ারিতে বিদেশে ক্রেডিট কার্ড ব্যয়ের ক্ষেত্রে শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র, যেখানে খরচ হয়েছে ৫৪ কোটি ৩ লাখ টাকা।

এরপর থাইল্যান্ডে ৫০ কোটি ৪ লাখ, সিঙ্গাপুরে ৩২ কোটি ৪ লাখ, যুক্তরাজ্যে ৩০ কোটি ৪ লাখ, সৌদি আরবে ২৮ কোটি, ভারতে ২৫ কোটি, মালয়েশিয়ায় ২৩ কোটি, নেদারল্যান্ডসে ১৭ কোটি, অস্ট্রেলিয়ায় ১৬ কোটি, সংযুক্ত আরব আমিরাতে ১৫ কোটি, আয়ারল্যান্ডে ১৩ কোটি এবং অন্যান্য দেশে মোট ৫৭ কোটি টাকা ব্যয় হয়েছে।

অন্যদিকে, বিদেশি নাগরিকদের বাংলাদেশে ক্রেডিট কার্ড ব্যবহারেও একই ধরনের পতন লক্ষ্য করা গেছে। জানুয়ারিতে তারা ব্যয় করেছিলেন ৩৪৪ কোটি ৪ লাখ টাকা, যা ফেব্রুয়ারিতে কমে দাঁড়ায় ২৬৬ কোটি ৬ লাখ টাকা। ফলে এক মাসে কমেছে ৭৮ কোটি টাকা।

এ ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের নাগরিকরা সবচেয়ে বেশি ব্যয় করেছেন ৮৬ কোটি ৯ লাখ টাকা। এরপর রয়েছে মোজাম্বিক (৩৫ কোটি টাকা), যুক্তরাজ্য (২৪ কোটি টাকা) এবং অস্ট্রেলিয়া (৯ কোটি ৬ লাখ টাকা)।

দেশের অভ্যন্তরেও ক্রেডিট কার্ড লেনদেন কমেছে। জানুয়ারিতে যেখানে মোট লেনদেন ছিল ৩,৭২০ কোটি টাকা, ফেব্রুয়ারিতে তা কমে দাঁড়ায় ৩,৪২২ কোটি টাকায়। অর্থাৎ দেশের ভেতরে এক মাসে লেনদেন কমেছে ২৯৮ কোটি টাকা।

সামগ্রিকভাবে, ফেব্রুয়ারি মাসে ক্রেডিট কার্ড ব্যবহারে একটি নিম্নমুখী প্রবণতা স্পষ্ট হয়েছে বলে কেন্দ্রীয় ব্যাংকের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

ইএআর/এসএনআর

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow