ক্লাবগুলোর সদিচ্ছা ও ভবিষ্যৎ নেতৃত্ব নিয়ে প্রশ্ন ফারুক আহমেদের

ক্লাব ক্রিকেটে দেশের শীর্ষ টুর্নামেন্ট ঢাকা প্রিমিয়ার লিগ যথাসময়ে শুরু হওয়া নিয়ে তৈরি হয়েছে চরম অনিশ্চয়তা। বোর্ডের সবশেষ নির্বাচন কেন্দ্রিক দ্বন্দ্বে ক্লাবগুলো লিগ বর্জনের পথে হাঁটায় বিপাকে পড়েছেন ক্রিকেটাররা। মাঠে ক্রিকেট ফেরাতে এরই মধ্যে সিসিডিএম ও বিসিবিকে চিঠি দিয়েছে কোয়াব। তবে লিগ না হওয়ার পেছনে বোর্ডের চেয়ে ক্লাবগুলোর দায়ই বেশি দেখছেন বিসিবি সহ-সভাপতি ফারুক আহমেদ। দেশের ক্রিকেটের ভিত্তি হিসেবে ক্লাবগুলোর অবদানের কথা স্বীকার করলেও বর্তমান অচলাবস্থা নিয়ে ফারুক আহমেদ বলেন, ‘ক্রিকেট বোর্ডের কাজ হলো সহযোগিতা করা, যেটা গত বছর থেকে এ বছরও প্রায় দ্বিগুণ না হলেও ৬০-৭০ শতাংশ করা হয়েছে। ক্লাবগুলো আসলে এ পর্যন্ত যা করেছে তাদের কুর্নিশ জানাই। বাংলাদেশ ক্রিকেট আজকে যে জায়গায় দাঁড়িয়ে আছে, ক্লাব ক্রিকেট তার অন্যতম একটি শক্তিশালী দিক। আমরা উঠেছি কিন্তু ক্লাব ক্রিকেট থেকে। কিন্তু যতটুকু সাহায্য সহযোগিতা প্রতিবার কিন্তু বাড়ছে।’ বর্তমান এই অস্থিরতা ও বর্জনের সংস্কৃতি দেশের ক্রিকেটের জন্য শুভ নয় বলে মনে করেন তিনি। ফারুক আহমেদ সতর্ক করে দিয়ে বলেন, ‘এখন এই যে ধারাটা চালু হয়ে গেল, এই ধারায় যারা

ক্লাবগুলোর সদিচ্ছা ও ভবিষ্যৎ নেতৃত্ব নিয়ে প্রশ্ন ফারুক আহমেদের

ক্লাব ক্রিকেটে দেশের শীর্ষ টুর্নামেন্ট ঢাকা প্রিমিয়ার লিগ যথাসময়ে শুরু হওয়া নিয়ে তৈরি হয়েছে চরম অনিশ্চয়তা। বোর্ডের সবশেষ নির্বাচন কেন্দ্রিক দ্বন্দ্বে ক্লাবগুলো লিগ বর্জনের পথে হাঁটায় বিপাকে পড়েছেন ক্রিকেটাররা। মাঠে ক্রিকেট ফেরাতে এরই মধ্যে সিসিডিএম ও বিসিবিকে চিঠি দিয়েছে কোয়াব। তবে লিগ না হওয়ার পেছনে বোর্ডের চেয়ে ক্লাবগুলোর দায়ই বেশি দেখছেন বিসিবি সহ-সভাপতি ফারুক আহমেদ।

দেশের ক্রিকেটের ভিত্তি হিসেবে ক্লাবগুলোর অবদানের কথা স্বীকার করলেও বর্তমান অচলাবস্থা নিয়ে ফারুক আহমেদ বলেন, ‘ক্রিকেট বোর্ডের কাজ হলো সহযোগিতা করা, যেটা গত বছর থেকে এ বছরও প্রায় দ্বিগুণ না হলেও ৬০-৭০ শতাংশ করা হয়েছে। ক্লাবগুলো আসলে এ পর্যন্ত যা করেছে তাদের কুর্নিশ জানাই। বাংলাদেশ ক্রিকেট আজকে যে জায়গায় দাঁড়িয়ে আছে, ক্লাব ক্রিকেট তার অন্যতম একটি শক্তিশালী দিক। আমরা উঠেছি কিন্তু ক্লাব ক্রিকেট থেকে। কিন্তু যতটুকু সাহায্য সহযোগিতা প্রতিবার কিন্তু বাড়ছে।’

বর্তমান এই অস্থিরতা ও বর্জনের সংস্কৃতি দেশের ক্রিকেটের জন্য শুভ নয় বলে মনে করেন তিনি। ফারুক আহমেদ সতর্ক করে দিয়ে বলেন, ‘এখন এই যে ধারাটা চালু হয়ে গেল, এই ধারায় যারা এখন খেলতে চাচ্ছেন না তারা যদি কখনো ক্ষমতায় আসেন আর যদি একই পদ্ধতিতে চলেন, বাংলাদেশ ক্রিকেট খুব বেশি এগোতে পারবে না।’

দলবদলের প্রক্রিয়া শুরু করে ক্লাবগুলোকে মাঠে ফেরার আহ্বান জানিয়ে তিনি আরও যোগ করেন, ‘আমরা আহ্বান করব, দলবদল হবে, তারপর অংশগ্রহণ করবে কি করবে না সেটা ক্লাবগুলোর দায়িত্ব। এখন ক্লাবগুলো যদি খেলে ভালো, না খেললে তো আসলে আমাদেরই ক্ষতি।’

এসকেডি/আইএন

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow