কয়েক ঘণ্টার ব্যবধানে ফের বাড়ল সোনার দাম
দাম কমার কয়েক ঘণ্টার মধ্যেই আন্তর্জাতিক বাজারে আবার সোনার দাম বেড়েছে। বাজার সংশ্লিষ্টদের মতে, যুক্তরাষ্ট্রের সঙ্গে শান্তি আলোচনায় ইরানের নতুন প্রস্তাব জমা দেওয়ার খবরের পরই এই মূল্যবৃদ্ধি ঘটে। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে জানানো হয়েছে, গত শুক্রবার (১ মে) লেনদেনের শুরুতে সোনার দামে ১ শতাংশের বেশি পতন হয়েছিল। এতে বাজার বিশ্লেষকদের ধারণা, মুদ্রাস্ফীতির চাপ কিছুটা কমতে পারে। প্রতিবেদন অনুযায়ী, একই দিন দুপুর ১টা ৫০ মিনিটে স্পট গোল্ডের দাম শূন্য দশমিক ১ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪,৬২৭ ডলারে পৌঁছায়। এর আগে দিনের শুরুতে দাম নেমে গিয়েছিল ৪,৫৫৯ ডলারে। তবে সপ্তাহ শেষে সামগ্রিকভাবে সোনার দাম এখনো ১ দশমিক ৭ শতাংশ কম অবস্থানে রয়েছে। এভারব্যাংকের ওয়ার্ল্ড মার্কেটস প্রেসিডেন্ট ক্রিস গ্যাফনি বলেন, ইরান যুদ্ধ অবসানের আলোচনার ইতিবাচক খবর সোনার দামে লোকসান কাটিয়ে উঠতে সাহায্য করেছে। যুদ্ধের সমাপ্তি ঘটলে এফওএমসি পুনরায় সুদের হার কমানো শুরু করতে পারে, যা ইউএস ডলারের মান কমিয়ে দেবে এবং সোনার দামের জন্য ইতিবাচক হবে।
দাম কমার কয়েক ঘণ্টার মধ্যেই আন্তর্জাতিক বাজারে আবার সোনার দাম বেড়েছে। বাজার সংশ্লিষ্টদের মতে, যুক্তরাষ্ট্রের সঙ্গে শান্তি আলোচনায় ইরানের নতুন প্রস্তাব জমা দেওয়ার খবরের পরই এই মূল্যবৃদ্ধি ঘটে।
বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে জানানো হয়েছে, গত শুক্রবার (১ মে) লেনদেনের শুরুতে সোনার দামে ১ শতাংশের বেশি পতন হয়েছিল। এতে বাজার বিশ্লেষকদের ধারণা, মুদ্রাস্ফীতির চাপ কিছুটা কমতে পারে।
প্রতিবেদন অনুযায়ী, একই দিন দুপুর ১টা ৫০ মিনিটে স্পট গোল্ডের দাম শূন্য দশমিক ১ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪,৬২৭ ডলারে পৌঁছায়। এর আগে দিনের শুরুতে দাম নেমে গিয়েছিল ৪,৫৫৯ ডলারে। তবে সপ্তাহ শেষে সামগ্রিকভাবে সোনার দাম এখনো ১ দশমিক ৭ শতাংশ কম অবস্থানে রয়েছে।
এভারব্যাংকের ওয়ার্ল্ড মার্কেটস প্রেসিডেন্ট ক্রিস গ্যাফনি বলেন, ইরান যুদ্ধ অবসানের আলোচনার ইতিবাচক খবর সোনার দামে লোকসান কাটিয়ে উঠতে সাহায্য করেছে।
যুদ্ধের সমাপ্তি ঘটলে এফওএমসি পুনরায় সুদের হার কমানো শুরু করতে পারে, যা ইউএস ডলারের মান কমিয়ে দেবে এবং সোনার দামের জন্য ইতিবাচক হবে।
What's Your Reaction?