খাগড়াছড়িতে অবৈধভাবে তেল বিক্রি, ক্রেতা-বিক্রেতাকে জরিমানা

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় গোপন সংবাদের ভিত্তিতে যৌথ অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় অবৈধভাবে জ্বালানি তেল বিক্রির অভিযোগে একটি ফিলিং স্টেশন ও এক ক্রেতাকে জরিমানা করা হয়েছে। অভিযানে প্রায় ৯০ লিটার অকটেন জব্দ করা হয়। শনিবার (১১ এপ্রিল) রাত আনুমানিক ৮টার দিকে উপজেলার পলাশ ফিলিং স্টেশন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। প্রথমে সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরে পুলিশ ও উপজেলা প্রশাসনের সমন্বয়ে যৌথভাবে অভিযান পরিচালিত হয়। অভিযানকালে বিধি বহির্ভূতভাবে তেল বিক্রির প্রমাণ পাওয়ায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪৫ ধারায় ক্রেতা রাজন কর্মকারকে ৫ হাজার টাকা এবং পলাশ ফিলিং স্টেশনের মালিক পরিমল নাগকে ৫ হাজার টাকা জরিমানা করেন কার্যক্রম পরিচালনা করেন দীঘিনালা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তানজিল পারভেজ। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তানজিল পারভেজ বলেন, অবৈধভাবে জ্বালানি তেল মজুত ও বিক্রির মাধ্যমে বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি করার চেষ্টা করা হচ্ছে, যা কোনোভাবেই বরদাস্ত করা হবে না। এ ধরনের কার্যক্রমের বিরুদ্ধে ভবিষ্যতেও অভিযান অব্যাহত থাক

খাগড়াছড়িতে অবৈধভাবে তেল বিক্রি, ক্রেতা-বিক্রেতাকে জরিমানা

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় গোপন সংবাদের ভিত্তিতে যৌথ অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় অবৈধভাবে জ্বালানি তেল বিক্রির অভিযোগে একটি ফিলিং স্টেশন ও এক ক্রেতাকে জরিমানা করা হয়েছে। অভিযানে প্রায় ৯০ লিটার অকটেন জব্দ করা হয়।

শনিবার (১১ এপ্রিল) রাত আনুমানিক ৮টার দিকে উপজেলার পলাশ ফিলিং স্টেশন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। প্রথমে সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরে পুলিশ ও উপজেলা প্রশাসনের সমন্বয়ে যৌথভাবে অভিযান পরিচালিত হয়।

অভিযানকালে বিধি বহির্ভূতভাবে তেল বিক্রির প্রমাণ পাওয়ায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪৫ ধারায় ক্রেতা রাজন কর্মকারকে ৫ হাজার টাকা এবং পলাশ ফিলিং স্টেশনের মালিক পরিমল নাগকে ৫ হাজার টাকা জরিমানা করেন কার্যক্রম পরিচালনা করেন দীঘিনালা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তানজিল পারভেজ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তানজিল পারভেজ বলেন, অবৈধভাবে জ্বালানি তেল মজুত ও বিক্রির মাধ্যমে বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি করার চেষ্টা করা হচ্ছে, যা কোনোভাবেই বরদাস্ত করা হবে না। এ ধরনের কার্যক্রমের বিরুদ্ধে ভবিষ্যতেও অভিযান অব্যাহত থাকবে।

প্রবীর সুমন/এনএইচআর/জেআইএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow