খাগড়াছড়ির লোগাংয়ে সন্ত্রাসী আস্তানায় সেনাবাহিনীর অভিযান, গোলাবারুদ উদ্ধার

খাগড়াছড়ি জেলার লোগাং ইউনিয়নের ব্যাঙ্গাপাড়া এলাকায় সন্ত্রাসী গোষ্ঠীর গোলাগুলির ঘটনার পর সেনাবাহিনী পরিচালিত বিশেষ অভিযানে একটি গোপন আস্তানা ধ্বংস করা হয়েছে। এ সময় ৫২ রাউন্ড এফসিসি (FCC) গোলাবারুদসহ সন্ত্রাসীদের ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। বুধবার (১ জুলাই) দুপুর আনুমানিক সোয়া ১টার দিকে লোগাংয়ের ব্যাঙ্গাপাড়া এলাকায় সন্ত্রাসী গোষ্ঠীর মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে। ঘটনার পরপরই পরিস্থিতি নিয়ন্ত্রণে খাগড়াছড়ি সদর জোনের পানছড়ি ক্যাম্প থেকে একটি সেনা টহল দল ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়। বিকেল আনুমানিক ৩টা ৪৫ মিনিট থেকে রাত ৮টা পর্যন্ত সেনাবাহিনী ঘটনাস্থল ও আশপাশের জঙ্গল এলাকায় ব্যাপক তল্লাশি অভিযান পরিচালনা করে। এ সময় টহল দল জঙ্গলের ভেতরে সন্ত্রাসীদের একটি গোপন আস্তানা শনাক্ত করতে সক্ষম হয়। সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা দ্রুত আস্তানা ত্যাগ করে পালিয়ে যায়। পরবর্তীতে আস্তানাটি তল্লাশি করে ৫২ রাউন্ড এফসিসি গোলাবারুদ উদ্ধার করা হয়। এছাড়াও কলসি, রান্নার পাতিল, ওষুধপত্র এবং এলআরপি তাবুসহ সন্ত্রাসীদের ব্যবহৃত বিভিন্ন সামগ্রী জব্দ করা হয়। অভিযান শেষে আস্তানাটি স

খাগড়াছড়ির লোগাংয়ে সন্ত্রাসী আস্তানায় সেনাবাহিনীর অভিযান, গোলাবারুদ উদ্ধার

খাগড়াছড়ি জেলার লোগাং ইউনিয়নের ব্যাঙ্গাপাড়া এলাকায় সন্ত্রাসী গোষ্ঠীর গোলাগুলির ঘটনার পর সেনাবাহিনী পরিচালিত বিশেষ অভিযানে একটি গোপন আস্তানা ধ্বংস করা হয়েছে। এ সময় ৫২ রাউন্ড এফসিসি (FCC) গোলাবারুদসহ সন্ত্রাসীদের ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।

বুধবার (১ জুলাই) দুপুর আনুমানিক সোয়া ১টার দিকে লোগাংয়ের ব্যাঙ্গাপাড়া এলাকায় সন্ত্রাসী গোষ্ঠীর মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে। ঘটনার পরপরই পরিস্থিতি নিয়ন্ত্রণে খাগড়াছড়ি সদর জোনের পানছড়ি ক্যাম্প থেকে একটি সেনা টহল দল ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়। বিকেল আনুমানিক ৩টা ৪৫ মিনিট থেকে রাত ৮টা পর্যন্ত সেনাবাহিনী ঘটনাস্থল ও আশপাশের জঙ্গল এলাকায় ব্যাপক তল্লাশি অভিযান পরিচালনা করে। এ সময় টহল দল জঙ্গলের ভেতরে সন্ত্রাসীদের একটি গোপন আস্তানা শনাক্ত করতে সক্ষম হয়। সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা দ্রুত আস্তানা ত্যাগ করে পালিয়ে যায়।

পরবর্তীতে আস্তানাটি তল্লাশি করে ৫২ রাউন্ড এফসিসি গোলাবারুদ উদ্ধার করা হয়। এছাড়াও কলসি, রান্নার পাতিল, ওষুধপত্র এবং এলআরপি তাবুসহ সন্ত্রাসীদের ব্যবহৃত বিভিন্ন সামগ্রী জব্দ করা হয়। অভিযান শেষে আস্তানাটি সম্পূর্ণরূপে ধ্বংস করা হয়।

অভিযান শেষে সেনা সদস্যরা স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে ঘটনার বিষয়ে তথ্য সংগ্রহ করেন এবং এলাকার নিরাপত্তা নিশ্চিত করতে সেনাবাহিনীর কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশ্বস্ত করেন।

খাগড়াছড়ি সদর জোনের পক্ষ থেকে জানানো হয়েছে, পার্বত্য অঞ্চলে সন্ত্রাস ও অবৈধ কর্মকাণ্ড দমনে এ ধরনের অভিযান ভবিষ্যতেও ধারাবাহিকভাবে পরিচালনা করা হবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow