খুলনায় ইজিবাইক চালক হত্যার ঘটনায় দম্পতি আটক
খুলনায় হত্যাকারীর বাড়ির আঙিনায় পুঁতে রাখা ইজিবাইক চালকের মরদেহ উদ্ধার করেছে খুলনার হরিণটানা থানা পুলিশ। এ ঘটনায় ঘাতক স্বামী মুরাদ মোল্যা ও তার স্ত্রী ফাল্গুনি খাতুনকে আটক করেছে পুলিশ। সোমবার (১৩ জুলাই) বেলা বারোটার সময় খুলনার মোস্তর মোড় এলাকায় মুরাদ ও ফাল্গুনি দম্পতির বাড়ির আঙিনা থেকে পুঁতে রাখা মরদেহ উদ্ধার করে পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, ঘাতক স্বামী মুরাদ মোল্যা ও তার স্ত্রী ফাল্গুনি খাতুন ইজিবাইক আত্মসাতের উদ্দেশ্যে অজ্ঞাত ইজিবাইক চালককে হত্যা করে। এরপর গুমের উদ্দেশে বাড়ির আঙিনায় মরদেহ পুঁতে রেখে ইজিবাইকটি বিক্রি করে দেয়। চলতি বছরের রমজান মাসে এ ঘটনাটি ঘটেছে। গোপন সংবাদের ভিত্তিতে হরিণটানা থানা পুলিশ অভিযান চালিয়ে মরদেহ উদ্ধার করেছে। হরিণটানা থানা পুলিশের অফিসার ইনচার্জ হেলাল উদ্দিন জাগো নিউজকে বলেন, ‘আমরা খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ঘাতকদের আটক করি। প্রাথমিকভাবে তারা হত্যার কথা স্বীকার করেছে। নিহতের পরিচয় এখনো স্পষ্ট নয়। তবে তার নাম মারুফ হতে পারে। পরবর্তীতে বিস্তারিত জানানো হবে বলে তিনি জানান।’ আরিফুর রহমান/কেজে/এএসএম
খুলনায় হত্যাকারীর বাড়ির আঙিনায় পুঁতে রাখা ইজিবাইক চালকের মরদেহ উদ্ধার করেছে খুলনার হরিণটানা থানা পুলিশ। এ ঘটনায় ঘাতক স্বামী মুরাদ মোল্যা ও তার স্ত্রী ফাল্গুনি খাতুনকে আটক করেছে পুলিশ।
সোমবার (১৩ জুলাই) বেলা বারোটার সময় খুলনার মোস্তর মোড় এলাকায় মুরাদ ও ফাল্গুনি দম্পতির বাড়ির আঙিনা থেকে পুঁতে রাখা মরদেহ উদ্ধার করে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, ঘাতক স্বামী মুরাদ মোল্যা ও তার স্ত্রী ফাল্গুনি খাতুন ইজিবাইক আত্মসাতের উদ্দেশ্যে অজ্ঞাত ইজিবাইক চালককে হত্যা করে। এরপর গুমের উদ্দেশে বাড়ির আঙিনায় মরদেহ পুঁতে রেখে ইজিবাইকটি বিক্রি করে দেয়। চলতি বছরের রমজান মাসে এ ঘটনাটি ঘটেছে। গোপন সংবাদের ভিত্তিতে হরিণটানা থানা পুলিশ অভিযান চালিয়ে মরদেহ উদ্ধার করেছে।
হরিণটানা থানা পুলিশের অফিসার ইনচার্জ হেলাল উদ্দিন জাগো নিউজকে বলেন, ‘আমরা খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ঘাতকদের আটক করি। প্রাথমিকভাবে তারা হত্যার কথা স্বীকার করেছে। নিহতের পরিচয় এখনো স্পষ্ট নয়। তবে তার নাম মারুফ হতে পারে। পরবর্তীতে বিস্তারিত জানানো হবে বলে তিনি জানান।’
আরিফুর রহমান/কেজে/এএসএম
What's Your Reaction?