খুলনা-মোংলা মহাসড়কে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ৩

বাগেরহাটের খুলনা-মোংলা মহাসড়কের চুলকাঠি এলাকার ভট্ট বালিয়াঘাটায় ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল চালকসহ তিনজন নিহত হয়েছেন। বুধবার (২০ মে) সকালে এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, খুলনাগামী একটি মোটরসাইকেলে তিন আরোহী চুলকাঠি ভট্ট বালিয়াঘাটা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা মোংলাগামী একটি ট্রাক দ্রুতগতিতে ওভারটেকিং করার সময় মোটরসাইকেলটির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলটি ট্রাকের নিচে ঢুকে পড়ে। ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক আব্দুল কাদের নিহত হন। আহত অপর দুইজনকে স্থানীয়রা উদ্ধার করে মুমূর্ষু অবস্থায় বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। কাটাখালী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাফর আহমেদ কালবেলাকে এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, দুর্ঘটনাটির বিষয়ে আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে। 

খুলনা-মোংলা মহাসড়কে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ৩

বাগেরহাটের খুলনা-মোংলা মহাসড়কের চুলকাঠি এলাকার ভট্ট বালিয়াঘাটায় ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল চালকসহ তিনজন নিহত হয়েছেন। বুধবার (২০ মে) সকালে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, খুলনাগামী একটি মোটরসাইকেলে তিন আরোহী চুলকাঠি ভট্ট বালিয়াঘাটা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা মোংলাগামী একটি ট্রাক দ্রুতগতিতে ওভারটেকিং করার সময় মোটরসাইকেলটির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলটি ট্রাকের নিচে ঢুকে পড়ে।

ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক আব্দুল কাদের নিহত হন। আহত অপর দুইজনকে স্থানীয়রা উদ্ধার করে মুমূর্ষু অবস্থায় বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

কাটাখালী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাফর আহমেদ কালবেলাকে এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, দুর্ঘটনাটির বিষয়ে আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে। 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow