খেলার সময় পানিতে ডুবে প্রাণ গেলো দুই শিশুর

ময়মনসিংহের নান্দাইলে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২১ এপ্রিল) বিকেলে উপজেলার জাহাঙ্গীরপুর ইউনিয়নের দেউল ডাংরা গ্রামে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলো- দেউল ডাংরা গ্রামের সুমন মিয়ার আড়াই বছরের মেয়ে সাইফা আক্তার এবং তুহিন মিয়ার তিন বছর বয়সী মেয়ে সুরাইয়া আক্তার। স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, বিকেল ৫টার দিকে শিশু দুটি বাড়ির পাশে পুকুর পাড়ে খেলাধুলা করছিল। খেলার একপর্যায়ে পরিবারের সবার অগোচরে তারা পুকুরের পানিতে পড়ে তলিয়ে যায়। দীর্ঘক্ষণ তাদের দেখতে না পেয়ে পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে পুকুরের পানিতে দুই শিশুর মরদেহ ভেসে থাকতে দেখে। স্বজনরা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুই শিশুকেই মৃত ঘোষণা করেন। এ বিষয়ে নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজহারুল ইসলাম বলেন, একসাথে দুই শিশু মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা প্রক্রিয়াধীন। কামরুজ্জামান মিন্টু/এমআরএম

খেলার সময় পানিতে ডুবে প্রাণ গেলো দুই শিশুর

ময়মনসিংহের নান্দাইলে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২১ এপ্রিল) বিকেলে উপজেলার জাহাঙ্গীরপুর ইউনিয়নের দেউল ডাংরা গ্রামে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলো- দেউল ডাংরা গ্রামের সুমন মিয়ার আড়াই বছরের মেয়ে সাইফা আক্তার এবং তুহিন মিয়ার তিন বছর বয়সী মেয়ে সুরাইয়া আক্তার।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, বিকেল ৫টার দিকে শিশু দুটি বাড়ির পাশে পুকুর পাড়ে খেলাধুলা করছিল। খেলার একপর্যায়ে পরিবারের সবার অগোচরে তারা পুকুরের পানিতে পড়ে তলিয়ে যায়। দীর্ঘক্ষণ তাদের দেখতে না পেয়ে পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে পুকুরের পানিতে দুই শিশুর মরদেহ ভেসে থাকতে দেখে। স্বজনরা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুই শিশুকেই মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজহারুল ইসলাম বলেন, একসাথে দুই শিশু মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা প্রক্রিয়াধীন।

কামরুজ্জামান মিন্টু/এমআরএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow