গরু চরানো নিয়ে একজনকে কুপিয়ে হত্যা

সুনামগঞ্জের দোয়ারাবাজারে ধান ক্ষেতে গরু চরানোকে কেন্দ্র করে জহুর উদ্দিন (৬০) নামে এক বৃদ্ধকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। শুক্রবার (০১ মে) দুপুরে উপজেলার লক্ষীপুর ইউনিয়নের পশ্চিম সুড়িরগাঁও এলাকায় এ ঘটনা ঘটে। নিহত জহুর উদ্দিন ওই গ্রামের মৃত হযরত আলীর ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, একই ইউনিয়নের দেলোয়ারনগর এলাকার বেলাল উদ্দিন গরু দিয়ে জহুর উদ্দিনের ধানক্ষেতে ফসল খাওয়ায়। বিষয়টি জানতে পেরে জহুর উদ্দিন জমিতে গিয়ে প্রতিবাদ করলে তাদের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। এক পর্যায়ে বেলাল উদ্দিন ঘটনাস্থল ত্যাগ করে নিজ বাড়িতে চলে যায়। পরে জহুর উদ্দিন বাড়ির উদ্দেশে রওনা দিয়ে বেলালের উদ্দিনের বাড়ির সামনে পৌঁছালে বেলাল উদ্দিন ও তার সহযোগীরা ধারালো অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করে। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে দোয়ারাবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম তালুকদার জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে নিহতের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে এবং ময়নাতদন্তের জন্য মরদেহ সুনামগঞ্জ সদর হাসপা

গরু চরানো নিয়ে একজনকে কুপিয়ে হত্যা

সুনামগঞ্জের দোয়ারাবাজারে ধান ক্ষেতে গরু চরানোকে কেন্দ্র করে জহুর উদ্দিন (৬০) নামে এক বৃদ্ধকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে।

শুক্রবার (০১ মে) দুপুরে উপজেলার লক্ষীপুর ইউনিয়নের পশ্চিম সুড়িরগাঁও এলাকায় এ ঘটনা ঘটে। নিহত জহুর উদ্দিন ওই গ্রামের মৃত হযরত আলীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, একই ইউনিয়নের দেলোয়ারনগর এলাকার বেলাল উদ্দিন গরু দিয়ে জহুর উদ্দিনের ধানক্ষেতে ফসল খাওয়ায়। বিষয়টি জানতে পেরে জহুর উদ্দিন জমিতে গিয়ে প্রতিবাদ করলে তাদের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়।

এক পর্যায়ে বেলাল উদ্দিন ঘটনাস্থল ত্যাগ করে নিজ বাড়িতে চলে যায়। পরে জহুর উদ্দিন বাড়ির উদ্দেশে রওনা দিয়ে বেলালের উদ্দিনের বাড়ির সামনে পৌঁছালে বেলাল উদ্দিন ও তার সহযোগীরা ধারালো অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করে।

গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে দোয়ারাবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম তালুকদার জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে নিহতের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে এবং ময়নাতদন্তের জন্য মরদেহ সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠিয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান তিনি।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow