গাইবান্ধায় ৫০০ লিটার জ্বালানি তেল জব্দ, ডিপো মালিকের কারাদণ্ড

গাইবান্ধার সাঘাটায় ৫০০ লিটার জ্বালানি তেল জব্দ করে ডিপো মালিকের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে উপজেলার হাঁট ভরতখালীতে ভ্রাম্যমাণ আদালত এ নির্দেশ দেন। এলাকায় অবৈধভাবে পেট্রোল মজুত ও ট্যাগ অফিসারের অনুপস্থিতিতে তেল বিতরণ অভিযোগে এক জ্বালানি ডিপোর মালিককে অর্থদণ্ড ও কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পান ডিপোর মালিক আবুল কালাম আজাদ অলক ট্যাগ অফিসারে অনুপস্থিতিতে তেল বিতরণ ও ৫০০ লিটার জ্বালানি তেল পেট্রোল অন্যত্র সরে রাখেন। পরে অভিযান চালিয়ে তেলগুলো জব্দ করেন। তাৎক্ষণিক মালিককে এক হাজার টাকা জরিমানা ও সাতদিনে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সাঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আশরাফুল কবীর। এসময় উপজেলা প্রশাসনের কর্মকর্তারাসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। এর আগে ২৯ মার্চ অতিরিক্ত মূল্যে জ্বালানি তেল বিক্রির অভিযোগে একই প্রতিষ্ঠানে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালায়। সে সময় মেসার্স আবুল কালাম আজাদ ট্রেডার্স থেকে ১২০০ লিটার পেট্রোল জব্দ করা হয় এবং প্রতিষ্ঠানট

গাইবান্ধায় ৫০০ লিটার জ্বালানি তেল জব্দ, ডিপো মালিকের কারাদণ্ড

গাইবান্ধার সাঘাটায় ৫০০ লিটার জ্বালানি তেল জব্দ করে ডিপো মালিকের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে উপজেলার হাঁট ভরতখালীতে ভ্রাম্যমাণ আদালত এ নির্দেশ দেন।

এলাকায় অবৈধভাবে পেট্রোল মজুত ও ট্যাগ অফিসারের অনুপস্থিতিতে তেল বিতরণ অভিযোগে এক জ্বালানি ডিপোর মালিককে অর্থদণ্ড ও কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পান ডিপোর মালিক আবুল কালাম আজাদ অলক ট্যাগ অফিসারে অনুপস্থিতিতে তেল বিতরণ ও ৫০০ লিটার জ্বালানি তেল পেট্রোল অন্যত্র সরে রাখেন। পরে অভিযান চালিয়ে তেলগুলো জব্দ করেন। তাৎক্ষণিক মালিককে এক হাজার টাকা জরিমানা ও সাতদিনে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সাঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আশরাফুল কবীর। এসময় উপজেলা প্রশাসনের কর্মকর্তারাসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

এর আগে ২৯ মার্চ অতিরিক্ত মূল্যে জ্বালানি তেল বিক্রির অভিযোগে একই প্রতিষ্ঠানে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালায়। সে সময় মেসার্স আবুল কালাম আজাদ ট্রেডার্স থেকে ১২০০ লিটার পেট্রোল জব্দ করা হয় এবং প্রতিষ্ঠানটিকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

ট্যাগ অফিসার ও উপসহকারী কৃষি কর্মকর্তা হাসানুর রহমান বলেন, ‘আমি জানি না যে তিনি তেল নিয়ে এসেছেন। আমাকে এ বিষয়ে ডিপো মালিক কিছু জানাননি।

এ বিষয়ে ইউএনও মো. আশরাফুল কবীর বলেন, অভিযুক্ত ব্যক্তির পেট্রোলিয়ামের লাইসেন্স নেই। ভ্রাম্যমাণ আদালতে আবুল কালাম আজাদকে সাতদিনের বিনাশ্রম কারাদণ্ড। এক হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়াও ট্যাগ অফিসারের তদারকিতে ৫০০ লিটার জব্দকৃত তেল ভোক্তাদের মাঝে বিতরণ করে আদায়কৃত অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়।

আনোয়ার আল শামীম/আরএইচ/এএসএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow