গাজা পুনর্গঠনে ৭ বিলিয়ন ডলারের তহবিলের ঘোষণা

গাজা পুনর্গঠনের জন্য ৭ বিলিয়ন ডলারের আন্তর্জাতিক তহবিল গঠনের ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওয়াশিংটনে ‘বোর্ড অব পিস’-এর প্রথম বৈঠকে তিনি জানান, বিভিন্ন দেশ এ তহবিলে অর্থ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে।  হামাস নিরস্ত্র হলে গাজাকে পুনর্গঠন ও নিরাপদ করার কাজ দ্রুত শুরু হবে বলে তিনি উল্লেখ করেন। এই উদ্যোগের অংশ হিসেবে একটি আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনী গঠনের পরিকল্পনা নেওয়া হয়েছে। যুক্তরাষ্ট্রের নেতৃত্বে গঠিত এ বাহিনী শুরুতে রাফাহ এলাকায় কাজ করবে এবং ধাপে ধাপে ২০ হাজার সেনা ও ১২ হাজার পুলিশ প্রস্তুত করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। বোর্ডে ইসরায়েল অংশ নিলেও ফিলিস্তিনি প্রতিনিধিরা এতে নেই। বিভিন্ন দেশ ইতোমধ্যে অর্থ ও সহায়তার ঘোষণা দিয়েছে। সৌদি আরব ১ বিলিয়ন ডলার, সংযুক্ত আরব আমিরাত ১ দশমিক ২ বিলিয়ন ডলার এবং কাতার ১ বিলিয়ন ডলার দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। ইন্দোনেশিয়া ৮ হাজারের বেশি সেনা পাঠাতে সম্মত হয়েছে এবং তুরস্ক পুনর্গঠন ও পুলিশ প্রশিক্ষণে সহায়তার আগ্রহ প্রকাশ করেছে। ট্রাম্প বলেন, গাজার যুদ্ধ শেষ হয়েছে এবং হামাস অস্ত্র সমর্পণ করবে বলে আশা করা হচ্ছে।  তিনি আরও জানা

গাজা পুনর্গঠনে ৭ বিলিয়ন ডলারের তহবিলের ঘোষণা
গাজা পুনর্গঠনের জন্য ৭ বিলিয়ন ডলারের আন্তর্জাতিক তহবিল গঠনের ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওয়াশিংটনে ‘বোর্ড অব পিস’-এর প্রথম বৈঠকে তিনি জানান, বিভিন্ন দেশ এ তহবিলে অর্থ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে।  হামাস নিরস্ত্র হলে গাজাকে পুনর্গঠন ও নিরাপদ করার কাজ দ্রুত শুরু হবে বলে তিনি উল্লেখ করেন। এই উদ্যোগের অংশ হিসেবে একটি আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনী গঠনের পরিকল্পনা নেওয়া হয়েছে। যুক্তরাষ্ট্রের নেতৃত্বে গঠিত এ বাহিনী শুরুতে রাফাহ এলাকায় কাজ করবে এবং ধাপে ধাপে ২০ হাজার সেনা ও ১২ হাজার পুলিশ প্রস্তুত করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। বোর্ডে ইসরায়েল অংশ নিলেও ফিলিস্তিনি প্রতিনিধিরা এতে নেই। বিভিন্ন দেশ ইতোমধ্যে অর্থ ও সহায়তার ঘোষণা দিয়েছে। সৌদি আরব ১ বিলিয়ন ডলার, সংযুক্ত আরব আমিরাত ১ দশমিক ২ বিলিয়ন ডলার এবং কাতার ১ বিলিয়ন ডলার দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। ইন্দোনেশিয়া ৮ হাজারের বেশি সেনা পাঠাতে সম্মত হয়েছে এবং তুরস্ক পুনর্গঠন ও পুলিশ প্রশিক্ষণে সহায়তার আগ্রহ প্রকাশ করেছে। ট্রাম্প বলেন, গাজার যুদ্ধ শেষ হয়েছে এবং হামাস অস্ত্র সমর্পণ করবে বলে আশা করা হচ্ছে।  তিনি আরও জানান, যুক্তরাষ্ট্র জাতিসংঘ সংস্কারের উদ্যোগ নেবে, তবে গাজা পুনর্গঠনে বোর্ড অব পিসই নেতৃত্ব দেবে।  অন্যদিকে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ স্থায়ী শান্তির জন্য ফিলিস্তিনিদের নিজেদের ভূখণ্ডের ওপর নিয়ন্ত্রণ নিশ্চিত করার প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেন।  

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow