গাজীপুরে পোশাক কারখানায় আগুন, সাড়ে ৫ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে

গাজীপুর মহানগরীর একটি পোশাক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের ৭টি ইউনিটের প্রায় সাড়ে পাঁচ ঘণ্টার চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। বুধবার (১৮ মার্চ) রাত ৯টার দিকে গাজীপুর মহানগরীর নাওজোর এলাকার মহানগরীর নাওজোর এলাকায় ‘ড্রেস ইন স্টাইল লিমিটেড’ নামের একটি পোশাক কারখানায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্র জানায়, বুধবার রাত ৯টার দিকে কারখানার নিচ তলায় আগুন লাগে। এসময় স্থানীয় লোকজন ও কারখানার নিরাপত্তা প্রহরীরা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। ততক্ষণে আগুন কারখানার তিন তলা ভবনে ছড়িয়ে যায়। খবর পেয়ে কোনাবাড়ী মডার্ন ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ও গাজীপুর ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে রাত আড়াইটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনেন। কারখানার নৈশপ্রহরী দীন ইসলাম জানান, বিকেলে কারখানা ছুটি হয়েছে। আমি রাত ৮টায় গেটে এসে বসেছি। হঠাৎ করে ৯ টার দিকে ভেতর থেকে ধোঁয়া বের হতে দেখি। পরে এগিয়ে গেলে আগুন দেখে অন্যদের খবর দেই। গাজীপুর ফায়ার সার্ভিসের উপপরিচালক মোহাম্মদ মামুন জানান, আগুনের তীব্রতা ছিল বেশি। আগুন নিভাতে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট অক্লান্ত পরিশ্রম করে রাত আড

গাজীপুরে পোশাক কারখানায় আগুন, সাড়ে ৫ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে

গাজীপুর মহানগরীর একটি পোশাক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের ৭টি ইউনিটের প্রায় সাড়ে পাঁচ ঘণ্টার চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে।

বুধবার (১৮ মার্চ) রাত ৯টার দিকে গাজীপুর মহানগরীর নাওজোর এলাকার মহানগরীর নাওজোর এলাকায় ‘ড্রেস ইন স্টাইল লিমিটেড’ নামের একটি পোশাক কারখানায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্র জানায়, বুধবার রাত ৯টার দিকে কারখানার নিচ তলায় আগুন লাগে। এসময় স্থানীয় লোকজন ও কারখানার নিরাপত্তা প্রহরীরা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। ততক্ষণে আগুন কারখানার তিন তলা ভবনে ছড়িয়ে যায়। খবর পেয়ে কোনাবাড়ী মডার্ন ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ও গাজীপুর ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে রাত আড়াইটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনেন।

গাজীপুরে পোশাক কারখানায় আগুন, সাড়ে ৫ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে

কারখানার নৈশপ্রহরী দীন ইসলাম জানান, বিকেলে কারখানা ছুটি হয়েছে। আমি রাত ৮টায় গেটে এসে বসেছি। হঠাৎ করে ৯ টার দিকে ভেতর থেকে ধোঁয়া বের হতে দেখি। পরে এগিয়ে গেলে আগুন দেখে অন্যদের খবর দেই।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপপরিচালক মোহাম্মদ মামুন জানান, আগুনের তীব্রতা ছিল বেশি। আগুন নিভাতে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট অক্লান্ত পরিশ্রম করে রাত আড়াইটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। এখন ডাম্পিং চলছে।

কী কারণে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলো এবং এর ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে জানা যাবে বলে জানান এই ফায়ার সার্ভিস কর্মকর্তা।

মো. আমিনুল ইসলাম/কেএইচকে/এমএস

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow