গাজীপুরে ১০ হাজার ইয়াবা জব্দসহ গ্রেপ্তার মাদক কারবারি 

গাজীপুর জেলার জয়দেবপুর এলাকায় বিশেষ অভিযান চালিয়ে দশ হাজার পিস ইয়াবা জব্দসহ মো. এমদাদুল হকক (৩৬) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।  মঙ্গলবার (৪ মার্চ) সন্ধ্যা ৭টার দিকে ঢাকা বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের উপপরিচালক মেহেদী হাসানের তত্ত্বাবধানে ও সহকারী পরিচালক মোস্তাক আহমেদের নেতৃত্বে এই অভিযান চালানো হয়। ডিএনসি সূত্র জানায়, জয়দেবপুরের শিরিরচালা বাঘের বাজার এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নিয়ে ঢাকা থেকে ময়মনসিংহগামী ‘আলম এশিয়া’ নামের একটি যাত্রীবাহী বাস সিগন্যাল দিয়ে থামানো হয়। বাসে তল্লাশি চালিয়ে পিছনের সিটে বসা অবস্থায় সন্দেহভাজন ব্যক্তি মো. এমদাদুল হককে আটক করা হয়। সাক্ষীদের উপস্থিতিতে বিধি মোতাবেক তল্লাশি করে তার কাছে একটি কালো রঙের শপিং ব্যাগের ভেতর থেকে ৫০টি নীল রঙের জিপারযুক্ত পলি প্যাকেটে সংরক্ষিত মোট ১০ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়। এছাড়া তার কাছ থেকে মাদক কারবারে ব্যবহৃত একটি মোবাইল ফোন জব্দ করা হয়। ঢাকা বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের উপপরিচালক মেহেদী হাসান জানান, প্রাথমিকভাবে আটককে জিজ্ঞাসাবাদে জানা যায়, তিনি দীর্ঘদিন যাবৎ গাজীপুর

গাজীপুরে ১০ হাজার ইয়াবা জব্দসহ গ্রেপ্তার মাদক কারবারি 

গাজীপুর জেলার জয়দেবপুর এলাকায় বিশেষ অভিযান চালিয়ে দশ হাজার পিস ইয়াবা জব্দসহ মো. এমদাদুল হকক (৩৬) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। 

মঙ্গলবার (৪ মার্চ) সন্ধ্যা ৭টার দিকে ঢাকা বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের উপপরিচালক মেহেদী হাসানের তত্ত্বাবধানে ও সহকারী পরিচালক মোস্তাক আহমেদের নেতৃত্বে এই অভিযান চালানো হয়।

ডিএনসি সূত্র জানায়, জয়দেবপুরের শিরিরচালা বাঘের বাজার এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নিয়ে ঢাকা থেকে ময়মনসিংহগামী ‘আলম এশিয়া’ নামের একটি যাত্রীবাহী বাস সিগন্যাল দিয়ে থামানো হয়। বাসে তল্লাশি চালিয়ে পিছনের সিটে বসা অবস্থায় সন্দেহভাজন ব্যক্তি মো. এমদাদুল হককে আটক করা হয়। সাক্ষীদের উপস্থিতিতে বিধি মোতাবেক তল্লাশি করে তার কাছে একটি কালো রঙের শপিং ব্যাগের ভেতর থেকে ৫০টি নীল রঙের জিপারযুক্ত পলি প্যাকেটে সংরক্ষিত মোট ১০ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়। এছাড়া তার কাছ থেকে মাদক কারবারে ব্যবহৃত একটি মোবাইল ফোন জব্দ করা হয়।

ঢাকা বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের উপপরিচালক মেহেদী হাসান জানান, প্রাথমিকভাবে আটককে জিজ্ঞাসাবাদে জানা যায়, তিনি দীর্ঘদিন যাবৎ গাজীপুর এলাকায় নিষিদ্ধ মাদকদ্রব্য ইয়াবার পাইকারি ব্যবসা করে আসছেন। তার এ মাদক চক্রের অন্যান্য সদস্যদের আইনের আওতায় আনার জন্য প্রচেষ্টা অব্যাহত রয়েছে। এ ঘটনায় গ্রেপ্তারকৃত আসামীর বিরুদ্ধে জয়দেবপুর থানায় একটি নিয়মিত মামলা করা হয়েছে। 

তিনি আরও বলেন, আন্তঃজেলা মহাসড়ক ব্যবহার করে মাদক পরিবহন রোধে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে এবং মাদকের বিরুদ্ধে চলমান অভিযান অব্যাহত থাকবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow