গোপালগঞ্জে দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩
গোপালগঞ্জে দুই মোটরসাইকেলের সংঘর্ষে ৩ যুবক নিহত হয়েছেন। শুক্রবার (২৪ জুলাই) সন্ধ্যায় টেকেরহাট আঞ্চলিক মহাসড়কে সদর উপজেলার চামটা ব্রিজের কাছে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- মুকসুদপুর উপজেলার সন্দিয়াঘাট গ্রামের অশিত কুন্ডুর ছেলে অচিন্ত্য কুন্ডু (২৫), মাদারীপুরের রাজৈর উপজেলার নাগরদী গ্রামের মাহেন্দ্রনাথ বাড়ৈর ছেলে উজ্জ্বল বাড়ৈ (৩৫) ও একই উপজেলার গোয়ালকান্দি গ্রামের শাহিন বেপারির ছেলে ফয়সাল বেপারি।
গোপালগঞ্জ সদর থানার ওসি আনিচুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, শুক্রবার সন্ধ্যার দিকে গোপালগঞ্জ টেকেরহাট আঞ্চলিক মহাসড়কের চামটা ব্রিজ থেকে দুইটি মোটরসাইকেলে ৩ জন প্রতিযোগিতা করে বেপরোয়া গতিতে মাদারীপুরের টেকেরহাটের দিকে যাচ্ছিল। এ সময় তাদের দুটি মোটরসাইকেলের সংঘর্ষ হলে ঘটনাস্থলেই অচিন্ত্য কুন্ডু নামে এক যুবক নিহত হন। এছাড়া গুরুতর আহত হয়েছেন ফয়সাল ও উজ্জ্বল নামের অপর মোটরসাইকেলে থাকা দুই আরহী।
পরে স্থানীয়রা আহত দুজনকে উদ্ধার করে প্রথমে মাদারীপুরের রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তাদের অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হ
গোপালগঞ্জে দুই মোটরসাইকেলের সংঘর্ষে ৩ যুবক নিহত হয়েছেন। শুক্রবার (২৪ জুলাই) সন্ধ্যায় টেকেরহাট আঞ্চলিক মহাসড়কে সদর উপজেলার চামটা ব্রিজের কাছে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- মুকসুদপুর উপজেলার সন্দিয়াঘাট গ্রামের অশিত কুন্ডুর ছেলে অচিন্ত্য কুন্ডু (২৫), মাদারীপুরের রাজৈর উপজেলার নাগরদী গ্রামের মাহেন্দ্রনাথ বাড়ৈর ছেলে উজ্জ্বল বাড়ৈ (৩৫) ও একই উপজেলার গোয়ালকান্দি গ্রামের শাহিন বেপারির ছেলে ফয়সাল বেপারি।
গোপালগঞ্জ সদর থানার ওসি আনিচুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, শুক্রবার সন্ধ্যার দিকে গোপালগঞ্জ টেকেরহাট আঞ্চলিক মহাসড়কের চামটা ব্রিজ থেকে দুইটি মোটরসাইকেলে ৩ জন প্রতিযোগিতা করে বেপরোয়া গতিতে মাদারীপুরের টেকেরহাটের দিকে যাচ্ছিল। এ সময় তাদের দুটি মোটরসাইকেলের সংঘর্ষ হলে ঘটনাস্থলেই অচিন্ত্য কুন্ডু নামে এক যুবক নিহত হন। এছাড়া গুরুতর আহত হয়েছেন ফয়সাল ও উজ্জ্বল নামের অপর মোটরসাইকেলে থাকা দুই আরহী।
পরে স্থানীয়রা আহত দুজনকে উদ্ধার করে প্রথমে মাদারীপুরের রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তাদের অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় শনিবার ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে একজন ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে আরেকজনের মৃত্যু হয় বলে জানা গেছে।
মুকসুদপুরের সিন্দিয়াঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ খন্দকার আওরঙ্গজেব বলেন, শুক্রবার বিকেলে তারা তিনজন দুইটি মোটরসাইকেলে করে মুকসুদপুর উপজেলার সিন্দিয়াঘাট এলাকা থেকে গোপালগঞ্জ সদর উপজেলার চামটা ব্রিজের দিকে যায়।
পরে সন্ধ্যার দিকে সেখান থেকে আবার বেপরোয়া গতিতে মোটরসাইকেলের প্রতিযোগিতা করে মাদারীপুরের টেকেরহাটের দিকে আসার সময় রাস্তায় দুটি মোটরসাইকেলের সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলে নিহত হন একজন এবং পরে আরও দুইজন নিহতের সংবাদ পেয়েছি।