গোপালগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, আহত ২৫
গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে অন্তত ২৫ জন যাত্রী আহত হয়েছেন। মঙ্গলবার (৩০ জুন) দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার ঘোষগাতী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, ঢাকাগামী ‘সেবা গ্রীন লাইন’ পরিবহনের একটি যাত্রীবাহী বাস ঘোষগাতী এলাকায় পৌঁছে সামনে থাকা একটি যানবাহনকে ওভারটেক করার চেষ্টা করে। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি অজ্ঞাত ট্রাকের সঙ্গে বাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের পর চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি মহাসড়কের পাশের খাদে পড়ে যায়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় উদ্ধার অভিযান চালান। পরে আহতদের গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালে ভর্তি হওয়া আহতদের মধ্যে রয়েছেন- শাকিল (৩২), হাসান (২৫), বকুল (২২), আম্বিয়া (৬০), রিপন দাস (২৫), তৃষ্ণা দাস (২০), রীতি মন দাস, সাদিয়া আক্তার রুপা (২০), বিশ্বজিৎ রায় (১৮), ৬ মাস বয়সি শিশু সূর্য দাস, মিরাজুল (৩৬), ফারদিন (২২), মানব (২৮), আলমগীর (৪০) ও বাদশা মল্লিক (৩০)। তাদের বাড়ি চাঁপাইনবাবগঞ্জ, জাম
গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে অন্তত ২৫ জন যাত্রী আহত হয়েছেন।
মঙ্গলবার (৩০ জুন) দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার ঘোষগাতী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, ঢাকাগামী ‘সেবা গ্রীন লাইন’ পরিবহনের একটি যাত্রীবাহী বাস ঘোষগাতী এলাকায় পৌঁছে সামনে থাকা একটি যানবাহনকে ওভারটেক করার চেষ্টা করে। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি অজ্ঞাত ট্রাকের সঙ্গে বাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের পর চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি মহাসড়কের পাশের খাদে পড়ে যায়।
খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় উদ্ধার অভিযান চালান। পরে আহতদের গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
হাসপাতালে ভর্তি হওয়া আহতদের মধ্যে রয়েছেন- শাকিল (৩২), হাসান (২৫), বকুল (২২), আম্বিয়া (৬০), রিপন দাস (২৫), তৃষ্ণা দাস (২০), রীতি মন দাস, সাদিয়া আক্তার রুপা (২০), বিশ্বজিৎ রায় (১৮), ৬ মাস বয়সি শিশু সূর্য দাস, মিরাজুল (৩৬), ফারদিন (২২), মানব (২৮), আলমগীর (৪০) ও বাদশা মল্লিক (৩০)। তাদের বাড়ি চাঁপাইনবাবগঞ্জ, জামালপুর, সুনামগঞ্জ, পিরোজপুর, খুলনা, নড়াইল ও বাগেরহাটসহ বিভিন্ন জেলায়।
এছাড়া আহতদের মধ্যে কয়েকজন প্রাথমিক চিকিৎসা নিয়ে নিজ নিজ গন্তব্যে চলে গেছেন। দুর্ঘটনার পর কিছু সময় ঢাকা-খুলনা মহাসড়কে যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।
গোপালগঞ্জ সদর থানার ওসি মো. আনিসুর রহমান জানান, দুর্ঘটনার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
What's Your Reaction?